CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

নতুন করে বোলিংয়ের 'জাদু' দেখাচ্ছেন শামি, আইপিএলের পর বেঙ্গল প্রো লিগে হ্যাটট্রিক শামির!

বয়স শুধুই সংখ্যামাত্র, একথা ফের প্রমাণ করলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ দুর্দান্ত পারফর্ম করে এবার বেঙ্গল টি-২০ লিগে নিজের জাত চেনালেন তিনি। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত শ্রাচি রাঢ় বেঙ্গল আর সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের মধ্যেকার ম্যাচে রীতিমত হ্যাটট্রিক করে মহম্মদ শামি হয়ে উঠলেন ম্যাচের অন্যতম সেরা আকর্ষণ। এদিন কেমন পারফর্ম করলেন শামি?

Mohammed Shami bowling performance
Mohammed Shami bowling performance

বয়স শুধুই সংখ্যামাত্র, একথা ফের প্রমাণ করলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ দুর্দান্ত পারফর্ম করে এবার বেঙ্গল টি-২০ লিগে নিজের জাত চেনালেন তিনি। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত শ্রাচি রাঢ় বেঙ্গল আর সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের মধ্যেকার ম্যাচে রীতিমত হ্যাটট্রিক করে মহম্মদ শামি হয়ে উঠলেন ম্যাচের অন্যতম সেরা আকর্ষণ।

হ্যাটট্রিক করলেন মহম্মদ শামি!

সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে এই অভিজ্ঞ ডানহাতি পেসার বল হাতে নেমে বিস্ফোরক বোলিং করেন। ইনিংসের ১৬ ওভারে বল করতে এসে পরপর তিন বলে তিনটি উইকেট শিকার করে হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন তিনি। প্রথমে শামি ক্যাচ আউট করান শাহবাজ আহমেদকে। তারপর পরের বলেই রোহিত কুমার তৃতীয়কে ফেরান তিনি। ওভারের শেষ বলে ভারতীয় তারকা মহম্মদ শামি দীপাঞ্জন মুখোপাধ্যায়কে এলবিডব্লিউ করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।

প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ ভেঙে দিলেন শামি!

পুরো ম্যাচে চার ওভারে শামি মাত্র ২৭ রান খরচ করে চারটি গুরুত্বপূর্ণ উইকেট চিকার করেন। শাহবাজ আহমেদ, সুমন্ত গুপ্ত,  রোহিত কুমার তৃতীয় এবং দীপাঞ্জন মুখোপাধ্যায় ছিলেন তাঁর শিকারের তালিকায়। ৬.৭৫ ইকোনমি রেটে এমন দুর্দান্ত পারফরম্যান্সে কার্যত ভেঙে পড়ে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ।

ইতিপূর্বে টসে হেরে গিয়ে প্রথমে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ২০৮ রানের বড় স্কোর করে। দলের হয়ে মাত্র ৪৬ বলে ৮৬ রানের দারুণ ইনিংস খেলেন বিশাল ভাটি। একাধিক বাউন্ডারি ও ছক্কা ছিল তাঁর ইনিংসে। ২৮ বলে ৩৯ রান করেন ওপেনার করণ লাল। এছাড়াও ১৬ বলে অপরাজিত ৩৬ রান করে প্রমোদ চান্ডিলা দলের সংগ্রহ আরও শক্তিশালী করে তোলেন।

আরো পড়ুন: টানা দু'বার চ্যাম্পিয়ন, কিন্তু জাতীয় দলে নেই আরসিবির একজন ক্রিকেটারও! বিষয়টা ঠিক কী?

সময়ের আগেই থেমে গেল শ্রাচি রাঢ় বেঙ্গলের ইনিংস:

২০৯ রানের এই কঠিন লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা ভালো করলেও শ্রাচি রাঢ় বেঙ্গল। কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো হয়ে ওঠেনি। ২৫ বলে ৪৮ রান করেন শুভম দে এবং ২৬ বলে ৪৪ রান করেন রাহুল প্রসাদ। তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৮৪ রানেই তাদের ইনিংস থেমে যায়।

ম্যাচ জেতে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স:

তাই সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ২৪ রানে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় এদিন। যদিও এদিনের ম্যাচের আসল নায়ক মহম্মদ শামি। তাঁর দারুন হ্যাটট্রিক ও চার উইকেটের বিধ্বংসী স্পেল ফের প্রমাণ করে দিল, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেলে ঠিক আগের মতোই আগুন ঝরাতে পারবেন।

আরো পড়ুন: বয়স মাত্র ১৫, তাই বিশেষ ব্যবস্থার মাধ্যমে বৈভবের বাবা-মা'কেও ইংল্যান্ড সফরে পাঠাবে BCCI!

ট্যাগ:Mohammed Shami

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে