CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

চরম অবিচার! ১৬ ম্যাচে ২৮ উইকেট নেওয়া এই নায়কে কীভাবে অজিত আগরকাররা এড়িয়ে গেলেন?

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের ভারতীয় দল ঘোষণা করতেই প্রধান নির্বাচক অজিত আগরকরের সিদ্ধান্ত নিয়ে শুরু হল জোর বিতর্ক। বিশেষত অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকে দলে অন্তর্ভুক্ত না করার জন্য দীর্ঘদিন পর কামব্যাক করা শ্রেয়াস আইয়ারকে সরাসরি অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। নেপথ্যে রয়েছে কোন কারণ?

Ajit Agarkar on Bhuvneshwar Kumar
Ajit Agarkar on Bhuvneshwar Kumar

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের ভারতীয় দল ঘোষণা করতেই প্রধান নির্বাচক অজিত আগরকরের সিদ্ধান্ত নিয়ে শুরু হল জোর বিতর্ক। বিশেষত অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার-কে দলে অন্তর্ভুক্ত না করার জন্য দীর্ঘদিন পর কামব্যাক করা শ্রেয়াস আইয়ারকে সরাসরি অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

ব্রাত্য রইলেন ভুবনেশ্বর কুমার!

এবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বিহারের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী এবং প্রিন্স যাদব। যদিও আইপিএলে দারুণ পারফরম্যান্স করেও জায়গা পাননি বেশ কয়েকজন ক্রিকেটার। তাঁদের মধ্যেই সবচেয়ে আলোচিত নাম হলেন ভুবনেশ্বর কুমার।

২৯টি উইকেট শিকার করেও ব্রাত্য ভুবনেশ্বর!

২০২৬-এর আইপিএলে অসাধারণ ছন্দে ছিলেন ভুবনেশ্বর কুমার। আরসিবির হয়ে ১৬টি ম্যাচে ২৮টি উইকেট তুলে তিনি টুর্নামেন্টের অন্যতম সফল বোলার ছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তিনিই। সামগ্রিকভাবে উইকেট তালিকায় শুধু কাগিসো রাবাদা ছিলেন তাঁর উপরে। তিন ২৯টি উইকেট শিকার করেন।

ভুবনেশ্বরের এই পারফরম্যান্স দেখে অনেকেই ভেবেছিলেন, আবার জাতীয় দলে সুযোগ পাবেন তিনি। যদিও ভবিষ্যতের জন্য দল গঠনের পরিকল্পনার কথা বলে তাঁকে উপেক্ষা করেছেন নির্বাচকরা। এই সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে। 

শ্রেয়াস আইয়ার সুযোগ পেলেও, ভুবনেশ্বরে না:

সমালোচকদের মতে, ৩১ বছর বয়সী শ্রেয়াস আইয়ার যদি আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে জাতীয় দলে কামব্যাক করে অধিনায়কের দায়িত্ব পেতে পারেন, তবে কেন একই সুযোগ দেওয়া হলো না ভুবনেশ্বর কুমারকে? আইপিএল ২০২৬-এ পাঞ্জাব কিংসের হয়ে ১৪ ম্যাচে শ্রেয়াস ৪৯৮ রান করেন। তার মধ্যে ছিল একটি সেঞ্চুরিও।

আরো পড়ুন: IND vs AFG Test: মানব সুথার ও প্রসিদ্ধ কৃষ্ণার বিধ্বংসী বোলিংয়ে কোণঠাসা আফগানিস্তান!

জাতীয় দলে কেন জায়গা পেলেন না ভুবনেশ্বর:

নির্বাচকদের এহেন সিদ্ধান্ত নিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন-সহ একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। তাঁরা মনে করেন, আড়াই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এক ক্রিকেটারকে সরাসরি অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া সাহসী সিদ্ধান্ত। একই ভাবে আইপিএলে ধারাবাহিক সাফল্য অর্জন করা ভুবনেশ্বর কুমারকে পুরোপুরি উপেক্ষা করা নিয়েও বিতর্কের জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, শেষবার ভারতের জার্সিতে ভুবনেশ্বর কুমার মাঠে নামেন ২০২২ সালে। তারপর দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবুও আইপিএলে তিনি নিজের পারফরম্যান্স দিয়ে বহুবার নজর কেড়ে নিয়েছেন তিনি। তাই অনেকে মনে করেন, ভুবনেশ্বর কুমারের বর্তমান ফর্মের ভিত্তিতে সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ পাওয়া তাঁর প্রাপ্য ছিল।

তাই ভারতীয় দল নির্বাচনের পর সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো, একটাই প্রশ্ন—শ্রেয়াসের জন্য দরজা খুলে গেলেও ভুবনেশ্বরের জন্য কেন হলোনা? ক্রিকেটপ্রেমীরা এখনও সেই উত্তরই খুঁজছেন।

আরো পড়ুন: নতুন করে বোলিংয়ের 'জাদু' দেখাচ্ছেন শামি, আইপিএলের পর বেঙ্গল প্রো লিগে হ্যাটট্রিক শামির!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে