CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

পরপর এক ভুল সিদ্ধান্ত নিয়েই যাচ্ছে ভারতীয় বোর্ড! বিসিসিআইয়ের উপর 'বিস্ফোরক' বিশ্বজয়ী এই ওপেনার!

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে ভারতীয় টি-২০ দল ঘোষণা করেছে বিসিসিআই। এই সফরে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তিলক ভার্মা। যদিও বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। কিন্তু কেন এই বিতর্ক?

Kris Srikkanth on Tilak Varma
Kris Srikkanth on Tilak Varma

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে ভারতীয় টি-২০ দল ঘোষণা করেছে বিসিসিআই। এই সফরে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তিলক ভার্মা। যদিও বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

সহ-অধিনায়ক পদে তিলক ভার্মাকে না-পসন্দ ক্রিস শ্রীকান্তের!

বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুললেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার সদস্য তথা প্রাক্তন ওপেনার ক্রিস শ্রীকান্ত। তিনি মনে করেন, সহ-অধিনায়কের দায়িত্বে তিলক ভার্মাকে বেছে নিতে গিয়ে অক্ষর প্যাটেলকে অপমান করা হয়েছে।

তিলক ভার্মাকে নির্বাচন বিষ্ময়কর!

শ্রীকান্ত স্পষ্ট জানিয়ে দেন, শ্রেয়স আইয়ার-কে অধিনায়ক করা নিয়ে কোনও আপত্তি নেই তাঁর। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন শ্রেয়স। যদিও সহ-অধিনায়কের দায়িত্বে তিলক ভার্মাকে নির্বাচন করা তাঁর কাছে বিস্ময়কর বলে মনে হয়েছে।

শ্রীকান্তর মতামত:

এই প্রসঙ্গে শ্রীকান্ত জানান, “টি-২০ বিশ্বকাপজয়ী দলের সহ-অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল। এখনও তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু তাঁকে উপেক্ষা করে সহ-অধিনায়কের দায়িত্ব তিলক ভার্মা-কে দেওয়া হলো কীভাবে? এই সিদ্ধান্তের কোনো যুক্তি বুঝতে পারছি না আমি। এখনও আইপিএলে তিলক কোনও দলের হয়ে নেতৃত্ব দেননি, এদিকে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিয়েছেন অক্ষর।”

আরো পড়ুন: রাহুল-গিলদের সাথে বোলিংয়ের তান্ডব চালালেন মহম্মদ সেলিম, একাই নিলেন 'হাফ ডজন' উইকেট! 

অক্ষর প্যাটেলের যোগ্যতা:

গত টি-২০ বিশ্বকাপে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অক্ষর প্যাটেল। পুরো টুর্নামেন্টে তিনি ১১টি উইকেট শিকার করার পাশাপাশি বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। ফাইনাল ম্যাচে তিনি গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন ও ড্যারেল মিচেলকে ফিরিয়ে দিয়ে ভারতের জয়ের পথ অনেকটাই প্রশস্ত করে দেন তিনি।

তিলক ভার্মার যোগ্যতা:

এদিকে, তিলক ভার্মা বিশ্বকাপজয়ী দলে থাকলেও ব্যাট হাতে তিনি তেমন বড় কোনও প্রভাব ফেলতে পারেননি। তিনি টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে ২০৭ রান করেন। যদিও পরে আইপিএলে দুর্দান্ত ফর্মে ধরা দেন এই বাঁ-হাতি ব্যাটার। অনেকে মনে করেন, তাঁকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়ে বিসিসিআই সেই পারফরম্যান্সের পুরস্কার দিয়েছে। তবে অক্ষর প্যাটেলের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে উপেক্ষা করার কারণে জোর আলোচনা চলছে।

আরো পড়ুন: চরম অবিচার! ১৬ ম্যাচে ২৮ উইকেট নেওয়া এই নায়কে কীভাবে অজিত আগরকাররা এড়িয়ে গেলেন?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে