CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

এক ওভারে ৭টি ছক্কা আর ২২০ রানের ইনিংস... ঐতিহাসিক বিশ্ব রেকর্ড গড়া এই খেলোয়াড়কে চেনেন?

আইপিএল ২০২৬ সিজন ভারতীয় দলের তারকা রুতুরাজ গায়কোয়াডের জন্য মোটেই ভালো যায়নি। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও তিনি এক অপ্রতিরোধ্য শক্তি। তাই, তিনি এমন একটি ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী, যা ভেঙে ফেলা প্রায় অসম্ভব বলেই চর্ক। মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা রুতুরাজ গায়কোয়াড উত্তর প্রদেশের বিপক্ষে বিজয় হাজারে ট্রফিতে এক অসাধারণ কীর্তি অর্জন করেন। কোন কীর্তি অর্জন করেন রুতুরাজ গায়কোয়াড?

Ruturaj Gaikwad 7 sixes
Ruturaj Gaikwad 7 sixes

আইপিএল ২০২৬ সিজন ভারতীয় দলের তারকা রুতুরাজ গায়কোয়াডের জন্য মোটেই ভালো যায়নি। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও তিনি এক অপ্রতিরোধ্য শক্তি। তাই, তিনি এমন একটি ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী, যা ভেঙে ফেলা প্রায় অসম্ভব বলেই চর্ক। মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা রুতুরাজ গায়কোয়াড উত্তর প্রদেশের বিপক্ষে বিজয় হাজারে ট্রফিতে এক অসাধারণ কীর্তি অর্জন করেন।

অনন্য রেকর্ড গড়েন রুতুরাজ গায়কোয়াড!

এক ওভারের প্রতিটি বলে রুতুরাজ গায়কোয়াডের ছক্কা মারার রেকর্ড গড়েছেন। যদিও এক ওভারে টানা ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড অনেক ব্যাটসম্যানের দখলে রয়েছে। কিন্তু রুতুরাজ গায়কোয়াড যা অর্জন করেছেন, সেই রেকর্ড সত্যিই অনন্য। এমনকি বাকিদের থেকে আলাদা। সেই কারণেই মনে করা হয়, তাঁর রেকর্ডটি ভাঙা সত্যিই অসম্ভব। 

বিজয় হাজারে ট্রফিতে নজির গড়েন রুতুরাজ গায়কোয়াড!

উল্লেখ্য, ২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে রুতুরাজ গায়কোয়াড মহারাষ্ট্রের হয়ে এক ওভারে ৭টি ছক্কা মেরে কৃতিত্ব অর্জন করেন। লিস্ট 'এ' ক্রিকেটে তিনি উত্তর প্রদেশের বিপক্ষে একটি ম্যাচে শিবা সিংয়ের বলে এই বিশ্ব রেকর্ড গড়েন।

উত্তর প্রদেশের হয়ে প্রথমে ৪৯তম ওভার বল করা শিবা সিংয়ের বিপক্ষে টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান রুতুরাজ গায়কোয়াড। যদিও ওভারের শেষ বলটি নো-বল ছিল। তারপর একটি ফ্রি হিটে ছক্কা মারেন রুতুরাজ গায়কোয়াড। এর মাধ্যমে একটি বৈধ ওভারে তিনি ৭টি ছক্কা মেরে ৪৩ রান করে বিশ্ব রেকর্ড গড়েন। গায়কোয়াড এই ম্যাচে ২২০ রান করেন।

আরো পড়ুন: "শচীনের পায়ের.....!" ভারতীয় দলে ছেলে 'এট্রি' নিতেই এ কী বলে ফেললেন বৈভবের বাবা!

সাদা বলের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড:

সাদা বলের ক্রিকেটে রুতুরাজ গায়কোয়াড বিধ্বংসী ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে বিস্ফোরক পারফরম্যান্সের করে ২০২১ সালে টি-২০ অভিষেক আর ২০২২ সালে ওডিআই অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত টিম ইন্ডিয়া-র হয়ে রুতুরাজ গায়কোয়াড নয়টি ওডিআই আর ২৩টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি ভারতীয় দলকে এশিয়ান গেমসে নেতৃত্ব দেওয়ার সুযোগও পান।

রুতুরাজ গায়কোয়াড চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অধিনায়কত্ব করেন। মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে তিনি সিএসকের অধিনায়কত্ব গ্রহণ করেন। মোট ৮৫টি আইপিএল ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২,৮৩৯ রান। আইপিএলে তিনি দুটি সেঞ্চুরিও করেছেন।

আরো পড়ুন: পরপর এক ভুল সিদ্ধান্ত নিয়েই যাচ্ছে ভারতীয় বোর্ড! বিসিসিআইয়ের উপর 'বিস্ফোরক' বিশ্বজয়ী এই ওপেনার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে