CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

এ কি! ইনস্টাগ্রামে হঠাৎ করেই ছবি উধাও, ভারতীয় দলের পর এবার কি তবে মুম্বইয়েও ছাঁটাই হতে চলেছেন সূর্যকুমার?

বর্তমানে ভারতীয় ক্রিকেটে বেশ কঠিন সময়ের মধ্যে সময় কাটছে সূর্যকুমার যাদবের। সম্প্রতি ভারতের টি-২০ দলের অধিনায়কের দায়িত্ব হারিয়েছেন তিনি। বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে। তারই মাঝে নতুন করে জল্পনা সৃষ্টি হল, আইপিএলে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে। কী এমন হল ?

Suryakumar Yadav sad
Suryakumar Yadav sad

বর্তমানে ভারতীয় ক্রিকেটে বেশ কঠিন সময়ের মধ্যে সময় কাটছে সূর্যকুমার যাদবের। সম্প্রতি ভারতের টি-২০ দলের অধিনায়কের দায়িত্ব হারিয়েছেন তিনি। বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে। তারই মাঝে নতুন করে জল্পনা সৃষ্টি হল, আইপিএলে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমারের ফলো লিস্টে নেই মুম্বই!

সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের নজরে আসে একটি বিষয়। মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কিত কোনও পোস্ট কিংবা ছবি দেখা যাচ্ছে না সূর্যকুমার যাদব-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। শুধু একটি ছবিতে তিনি আছেন। সেখানে তাঁর সঙ্গে রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স কিংবা দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকেও আর ফলো করছেন না সূর্য। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা শুরু হয়েছে।

আগামী আইপিএলে কি মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন না সূর্য?

ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হয়তো আর সূর্যকুমারকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে না। তবে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি কিংবা সূর্যকুমার।

মুম্বই টিম ম্যানেজমেন্টে পরিবর্তন:

প্রসঙ্গত, ২০১৮ সালে কেকেআর ছেড়ে সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। তারপর তিনি ধীরে ধীরে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হয়ে ওঠেন। কিন্তু এবারের আইপিএল সিজনে মুম্বইয়ের পারফরম্যান্স হতাশাজনক। তাই টিম ম্যানেজমেন্টে বড় পরিবর্তন হতে পারে। 

অধিনায়ক হিসেবে সূর্য কিছুটা সাফল্য পেলেও দীর্ঘদিন ব্যাট হাতে ছন্দে নেই তিনি। সদ্য শেষ হওয়া আইপিএলে ১৩ ম্যাচে সূর্যকুমার মাত্র ২৭০ রান করেন। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই বছরের মার্চ মাস পর্যন্ত ৩৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৭০২ রান। আর গড় মাত্র ২৬। ২০২৪-এও ১৮ ম্যাচে তিনি ৪২৯ রান করেন, গড় ছিল ২৬.৮১।

আরো পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নীচে রয়েছে ভারত!

কী বলছে পরিসংখ্যান:

পরিসংখ্যান অনুযায়ী, ভারতের টি-২০ দলের অধিনায়ক হয়ে পারফরম্যান্সে বড় পতন দেখা যাচ্ছে সূর্যকুমার যাদবের। অধিনায়কত্ব পাওয়ার পূর্বে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর গড় ৪৩.৬০ ছিল। তখন তিনি চারটি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি করেন। তবে নেতৃত্ব পাওয়ার পরই তাঁর গড় নেমে যায় ২৫.৮৮-এ। এই সময়ে তিনি মাত্র ছয়টি হাফ সেঞ্চুরি করেন এবং চারবার শূন্য রানে আউট হন।

ভারতের হয়ে এখনও ১১৩টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ৩,২৭২ রান করেন সূর্যকুমার যাদব। তাঁর গড় ৩৬.৩৫ আর স্ট্রাইক রেট ১৬২.৯৪। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য জাতীয় দল আর আইপিএল—তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দুই ক্ষেত্রেই।

আরো পড়ুন: টি-২০ দলের অধিনায়ক হওয়ার পরে পরেই গৌতম গম্ভীরকে বিরাট বার্তা দিয়ে দিলেন শ্রেয়স!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে