CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

'বৈভব ক্রিকেটের জন্য বিপজ্জনক', বৈভবকে নিয়ে বড় কথা বলে ফেললেন ভারতের এই প্রাক্তন কোচ!

মাত্র ১৫ বছর বয়সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেট বিশ্বকে রীতিমত চমকে দিওয়েছেন বিহারের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী। এবারের আইপিএল সিজনে ৭৭৬ রান করেন ২৩৭.৩ স্ট্রাইক রেটে। এখানেই যারা শেষ নয়, ৭২টি ছক্কা মেরে এক সিজনে সর্বাধিক ছক্কার হাঁকানোর অনন্য নজিরও গড়েছেন। যদিও এই দারুন পারফরম্যান্সের মধ্যেই টি-২০ ক্রিকেটের ভারসাম্য নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও ভারতের প্রাক্তন প্রধান কোচ গ্রেগ চ্যাপেল। কী বললেন তিনি?

Greg Chapell on Vaibhav Suryavanshi
Greg Chapell on Vaibhav Suryavanshi

মাত্র ১৫ বছর বয়সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেট বিশ্বকে রীতিমত চমকে দিওয়েছেন বিহারের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী। এবারের আইপিএল সিজনে ৭৭৬ রান করেন ২৩৭.৩ স্ট্রাইক রেটে। এখানেই শেষ নয়, ৭২টি ছক্কা মেরে এক সিজনে সর্বাধিক ছক্কার হাঁকানোর অনন্য নজিরও গড়েছেন। যদিও এই দারুন পারফরম্যান্সের মধ্যেই টি-২০ ক্রিকেটের ভারসাম্য নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও ভারতের প্রাক্তন প্রধান কোচ গ্রেগ চ্যাপেল

টি-২০ ক্রিকেট ব্যাটারদের অনুকূলে চলে গেছে!

এক ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইটে প্রকাশিত কলামে গ্রেগ চ্যাপেল লেখেন, বর্তমান টি-২০ ক্রিকেট ব্যাটারদের অনুকূলে চলে গেছে। যে অসাধারণ পারফরম্যান্স করা এখন প্রায় স্বাভাবিক ঘটনা। বৈভবের প্রতিভা আর সাফল্যের প্রশংসা করেন তিনি। তবে তাঁর কথায়, আসলে এমন আধিপত্যপূর্ণ ব্যাটিং আইপিএলের ভারসাম্য নষ্ট হওয়ারই প্রমাণ।

চ্যাপেলের মন্তব্য:

চ্যাপেলের বলেন, “একজন কিশোরের শারীরিক বিকাশ এখনও সম্পূর্ণ নয়, বিশ্বের সেরা আন্তর্জাতিক বোলারদের বিপক্ষে যদি সে এমন দাপটের সঙ্গে খেলতে পারে, তবে বুঝে নিতে হবে খেলার কাঠামোগত কোনো সমস্যা রয়েছে।”

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে চ্যাপেলের মতামত!

আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়েও কড়া সমালোচনা করেছেন চ্যাপেল। তিনি মনে করেন , এই নিয়মের কারণে কার্যত অতিরিক্ত একজন বিশেষজ্ঞ ব্যাটারকে মাঠে নামানোর সুযোগ পাচ্ছে দলগুলি। এতে ব্যাটারদের সুবিধা আরও বেড়ে যাচ্ছে। আর বোলারদের কাজকে আরও কঠিন করে তুলছে।

টি-২০ ক্রিকেটে ব্যাট আর বলের মধ্যে ভারসাম্য ফেরাতে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন চ্যাপেল।

আরো পড়ুন: বেঙ্গালুরুর হয়ে খেলবেন না বলে নিজের বিয়ে ঠিক করে ফেলেন, তিনিই এখন আরসিবি-র নতুন 'ভরসা'!

চ্যাপেলের প্রথম প্রস্তাব:

প্রথম প্রস্তাবে তিনি জানান, একটি দলের জন্য ১০ উইকেটের বদলে মাত্র ৬টি উইকেট রাখা প্রয়োজন। এতে প্রত্যেকটি উইকেটের মূল্য আরোও অনেকটা বেড়ে যাবে। ঝুঁকিপূর্ণ শট খেলার আগেই ব্যাটাররা আরও বেশি সতর্ক হয়ে যাবেন।

চ্যাপেলের দ্বিতীয় প্রস্তাব:

দ্বিতীয় প্রস্তাবে চ্যাপেল টি-২০ পিচে অন্তত ৩ মিলিমিটার সবুজ ঘাস রাখার জন্য বলেছেন। তিনি মনে করেন, ফাস্ট বোলাররা এতে সুইং আর বাউন্সের সুবিধা পাবেন। শুধু তাই নয়, পিচের এক প্রান্তে বেশি ঘাস আর অন্য প্রান্তে তার থেকে শুকনো অংশ রাখার জন্য প্রস্তাবও দেন তিনি।

চ্যাপেলের তৃতীয় প্রস্তাব:

তৃতীয় প্রস্তাবে তিনি এলবিডব্লিউ নিয়মে বদল আনার কথা বলেছেন। চ্যাপেলের মতে, যদি বল স্টাম্পে আঘাত করার পথে থাকে, তবে সেটি কোথায় পিচ করেছে, সেটা বিবেচনা না করে ব্যাটারকে আউট দেওয়া প্রয়োজন। তাতে ব্যাটারদের বর্তমানে পাওয়া অতিরিক্ত সুবিধা একটু কমবে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে টি-২০ ক্রিকেট শুধু ব্যাটিং প্রদর্শনীতে পরিণত হবে।

আরো পড়ুন: এ কি! ইনস্টাগ্রামে হঠাৎ করেই ছবি উধাও, ভারতীয় দলের পর এবার কি তবে মুম্বইয়েও ছাঁটাই হতে চলেছেন সূর্যকুমার?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে