CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

হঠাৎ করেই টি-২০ দল বদলে দিল বিসিসিআই, বাদ দিয়ে দেওয়া হল এই 'দক্ষ' প্লেয়ারকে!

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত টেস্ট জয় শেষে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেই সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে বিসিসিআই। যদিও স্কোয়াড ঘোষণার পর বড় পরিবর্তন এসেছে ভারতীয় দলে। বিশ্রাম দেওয়া হল তারকা পেসার মহম্মদ সিরাজকে। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকে। কেন এই সিদ্ধান্ত নিল বিসিসিআই?

Prasidh Krishna replaces Mohammed Siraj
Prasidh Krishna replaces Mohammed Siraj

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত টেস্ট জয় শেষে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেই সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে বিসিসিআই। যদিও স্কোয়াড ঘোষণার পর বড় পরিবর্তন এসেছে ভারতীয় দলে। বিশ্রাম দেওয়া হল তারকা পেসার মহম্মদ সিরাজকে। তাঁর বোড দলে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা-কে।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রামে মহম্মদ সিরাজ!

গত ৬ জুন সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগরকর ও বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেন। সেই দলে জায়গা করে নেন সিরাজ। তবে পরবর্তীতে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সাময়িক বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁকে।

চোট নেই সিরাজের:

জানা গিয়েছে, বর্তমানে সিরাজ বিসিসিআইয়ের মেডিকেল দলের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাঁর কোনও শারীরিক সমস্যা কিংবা চোট নেই বলে চিকিৎসকরা জানান। দীর্ঘ সময় ধরে একটানা আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তাঁর উপর চাপ কিছুটা কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: ভারতীয় 'এ' দলের হয়ে এন্ট্রি নেওয়ার পরে অনেকেই হতাশ বৈভবের উপর!

আয়ারল্যান্ড সিরিজে প্রসিদ্ধ কৃষ্ণা!

অন্যদিকে দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা যুক্ত থাকলেও, নিয়মিত একাদশে তিনি সুযোগ পাননি। নির্বাচকরা মনে করেন, এই সময় আরও ম্যাচ খেলার জন্য তাঁকে সুযোগ দেওয়া প্রয়োজন। তাই সিরাজের বদলে আয়ারল্যান্ড সিরিজের দলে নেওয়া হয়েছে এই ডানহাতি পেসারকে।

আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় টি-২০ দলে রইলেন কারা? 

আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় টি-২০ দলের সদস্যরা হলেন— অধিনায়ক শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক তিলক বর্মা, অভিষেক শর্মা, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী,  হর্ষিত রানা, প্রিন্স যাদব, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী ও প্রসিদ্ধ কৃষ্ণা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া এই দল কতটা সফলতা অর্জন করে, সেদিকেই নজর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

আরো পড়ুন: 'বৈভব ক্রিকেটের জন্য বিপজ্জনক', বৈভবকে নিয়ে বড় কথা বলে ফেললেন ভারতের এই প্রাক্তন কোচ!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে