CSE
Toss Index571.2 +0.72%Match Index571.9 −3.23%TIX-CPL2674.5 +0.72%TIX-TNPL2669.7 +0.35%Caribbean Premier League 2026 · CSXM3569 ABF vs GAW +0.00%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%M3560 NRK vs SS +1.92%Toss Index571.2 +0.72%Match Index571.9 −3.23%TIX-CPL2674.5 +0.72%TIX-TNPL2669.7 +0.35%Caribbean Premier League 2026 · CSXM3569 ABF vs GAW +0.00%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%M3560 NRK vs SS +1.92%
নিউজ

কোহলি, শামিদের মতো ফর্মে থাকা ক্রিকেটাররা বাদ! নিয়ম ভেঙে হর্ষিতকে জাতীয় দলে ফেরানো হয়েছে?

আয়ারল্যান্ড এই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণার পর আবারও নতুন বিতর্কের সূত্রপাত। তরুণ পেসার হর্ষিত রানাকে দলে নেওয়া নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সদাগোপ্পান রমেশ প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, সাধারণত চট থেকে ফেরা ক্রিকেটারদের জন্য যে নিয়ম প্রযোজ্য, সেই নিয়ম নির্বাচকরা হর্ষিতের ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করেননি। কেন এ কথা বললেন সদাগোপ্পান রমেশ?

Shami Kohli
Shami Kohli

আয়ারল্যান্ড এই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণার পর আবারও নতুন বিতর্কের সূত্রপাত। তরুণ পেসার হর্ষিত রানা-কে দলে নেওয়া নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সদাগোপ্পান রমেশ প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, সাধারণত চট থেকে ফেরা ক্রিকেটারদের জন্য যে নিয়ম প্রযোজ্য, সেই নিয়ম নির্বাচকরা হর্ষিতের ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করেননি। 

পুনর্বাসন প্রক্রিয়ার পর কামব্যাক হর্ষিত রানার!

ডান হাঁটুতে গুরুতর চোট পাওয়ার জন্য ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আগেই মাঠের বাইরে চলে যান হর্ষিত রানা। শুধুমাত্র বিশ্বকাপ নয়, চোটের জন্য পুরো ২০২৬ আইপিএল সিজন থেকেও ছিটকে যান তিনি। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে এবার জাতীয় দলে ফিরেছেন তিনি।

হর্ষিত রানাকে দলে নেওয়ায় আপত্তি রমেশের!

কিন্তু রমেশের প্রশ্ন, হর্ষিত ঘরোয়া ক্রিকেটের নিজের ফিটনেস প্রমাণ না করে সরাসরি কিভাবে সুযোগ পেলেন জাতীয় দলে? একটি ইনস্টাগ্রাম ভিডিওতে রমেশ জানান, “কীভাবে দলে নেওয়া হলো হর্ষিত রানাকে? আমি মনে করি না, হাঁটুর অস্ত্রোপচারের পরে সে কোনও ঘরোয়া ম্যাচে অংশ নিয়েছে।  তার উত্তর কেউই দিচ্ছেন না। তাহলে এখন ভাবুন, কী প্রশ্ন আসতে পারে মহম্মদ শামি কিংবা অন্য ক্রিকেটারদের মনে।”

আরো পড়ুন: টি-২০ ফরম্যাটে মহম্মদ সিরাজের পরিবর্ত হিসেবে কাকে বেছে নিল বিসিসিআই? নাম শুনলে চমকে যাবেন...!

চোট পাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করাই নিয়ম:

রমেশ আরও বলেন,  ইতিপূর্বে চোট পাওয়ার পর জাতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে নিজেদের ফিটনেস প্রমাণ করতে হয়েছে অনেক তারকা ক্রিকেটারদের। তিনি মনে করেন, রোহিত শর্মা বিরাট কোহলি, হার্দিক পাণ্ডেয়া, শ্রেয়স আইয়ার ও মহম্মদ শামি-সহ ক্রিকেটার একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন। 

তিনি আরও বলেন, জাতীয় দলে ফেরার আগে বর্তমান টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও বিজয় হাজারে ট্রফিতে  অংশগ্রহণ করে নিজের ফিটনেসের প্রমাণ দিতে হয়েছিল। 

হর্ষিতের ক্ষেত্রে ছাড় কেন?

রমেশের মতে,  দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটে একটি নির্দিষ্ট নীতি অনুসরণ করা হচ্ছে। সেটা হল, চোট পেয়ে মাঠে বাইরে চলে যাওয়ার পর, জাতীয় দলের ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে আগে নিজেকে প্রমাণ করতে হয়। হর্ষিত রানার ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। 

প্রসঙ্গত, চোট পাওয়ার পূর্বে চলতি বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় জার্সিতে শেষবার দেখা যায় হর্ষিতকে। এবার আগামী ২৬ জুন বেলফাস্ট-এ আয়োজিত আয়ারল্যান্ড সিরিজে প্রথম একাদশে সুযোগ পান কি না হর্ষিত, সেটাই দেখার।

আরো পড়ুন: বিরাট কোহলি খেলতে না পারলেও আফগানিস্তানের ঘুম ওড়াতে আসছেন রোহিত-হার্দিক!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 662 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে