CSE
Toss Index451.9 −3.11%Match Index1,008.2 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-SAWT26120.4 −0.73%TIX-CPL2656.7 −3.11%TIX-SLTO26108.0 +5.16%Caribbean Premier League 2026 · CSXM3624 ZIM vs AUS +0.00%M3623 GAW vs ABF +0.00%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%M3620 ZIM-W vs SA-W +4.27%M3619 ML vs UAE +1.77%M3618 BT vs JK −2.40%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%Toss Index451.9 −3.11%Match Index1,008.2 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-SAWT26120.4 −0.73%TIX-CPL2656.7 −3.11%TIX-SLTO26108.0 +5.16%Caribbean Premier League 2026 · CSXM3624 ZIM vs AUS +0.00%M3623 GAW vs ABF +0.00%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%M3620 ZIM-W vs SA-W +4.27%M3619 ML vs UAE +1.77%M3618 BT vs JK −2.40%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%
নিউজ

বাবর-শাহিন ছাঁটাই! এশিয়ান গেমসের জন্য ১৫ জনের দল ঘোষণায় চমক দিল পাকিস্তান!

পাকিস্তান ক্রিকেটে বাবর আজমের ভবিষ্যৎ অনিশ্চিত তো ছিলই। সেই নিয়ে জল্পনা এবার আরও ঘনীভূত হল। আসন্ন এশিয়ান গেমসের অংশগ্রহণ করতে চলা পাকিস্তান দলে জায়গা হলনা দেশের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের। শুধু বাবরই নন, পাকিস্তানের টি-২০ দলের প্রাক্তন অধিনায়ক সলমন আলি আঘাও বাদ গিয়েছেন। কেন বাদ গেলেন তাঁরা?

Babar Azam and Shaheen Afridi sad
Babar Azam and Shaheen Afridi sad

পাকিস্তান ক্রিকেটে বাবর আজমের ভবিষ্যৎ অনিশ্চিত তো ছিলই। সেই নিয়ে জল্পনা এবার আরও ঘনীভূত হল। আসন্ন এশিয়ান গেমসের অংশগ্রহণ করতে চলা পাকিস্তান দলে জায়গা হলনা দেশের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের। শুধু বাবরই নন, পাকিস্তানের টি-২০ দলের প্রাক্তন অধিনায়ক সলমন আলি আঘাও বাদ গিয়েছেন।

এশিয়ান গেমসের দলে জায়গা হল না বাবরের!

সম্প্রতি খারাপ ফর্মের জন্য টি-২০ বিশ্বকাপ চলাকালীন প্রথম একাদশ থেকে বাবর আজম বাদ পড়েন। পরে ওয়ানডে দল থেকেও বাদ পড়েন তিনি। এশিয়ান গেমসের দলেও এবার সুযোগ হল না তাঁর। সেই কারণে মনে করা হচ্ছে, তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রক্রিয়া আরও কঠিন হয়ে গেল।

বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান!

দল নির্বাচনে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার পরিবর্তন এনেছে। এশিয়ান গেমসের স্কোয়াডে জায়গা পাননি এক দিনের দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি আর অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খানও। উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানের টি-২০ দলের প্রাক্তন সহ-অধিনায়ক ছিলেন শাহিন।

আরো পড়ুন: ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড়সড় অঘটন, এই 'খতরনাক' ব্যাটসম্যান দু'বছর পর শীর্ষে নাম তুললেন!

এশিয়ান গেমসে পাকিস্তানের নেতৃত্বে সাহিবজাদা ফারহান:

পাকিস্তান দলকে এশিয়ান গেমসে নেতৃত্ব দিতে চলেছেন সাহিবজ়াদা ফারহান। সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে নজর কেড়ে নেন তিনি। ছয় ইনিংসে ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেন ফারহান। তাঁর ব্যাট থেকে দুটি শতরান আর দুটি অর্ধশতরান আসে। স্ট্রাইক রেট ১৬০.২৫। জাতীয় দলের অধিনায়ক এবারই প্রথম দায়িত্ব পাচ্ছেন তিনি। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ১৫ সদস্যের দল:

অধিনায়ক সাহিবজাদা ফারহান, আরবার আহমেদ, আব্দুল সামাদ, আকিফ জাভেদ, আহমেদ ড্যানিয়েল, আরাফত মিনহাস, আলি রাজা, হাসান নওয়াজ, হায়দর আলি, মাজ় সাদাকত, সাদ মাসুদ, মহম্মদ সলমন মির্জা, সাইম আয়ুব, সুফিয়ান মুকিম ও উসমান খান।

আরো পড়ুন: ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড়সড় অঘটন, এই 'খতরনাক' ব্যাটসম্যান দু'বছর পর শীর্ষে নাম তুললেন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে