CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

দিল্লির ছেলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এন্ট্রি নিচ্ছে, এবার খেলবে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ।

বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলে নিজের জায়গা করে নিলেন দিল্লির অলরাউন্ডার নিখিল চৌধুরী। পরিকল্পনামাফিক সবটা এগোলে, ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে তিনি অস্ট্রেলিয়া দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত পুরুষ ক্রিকেটার হবেন।

Nikhil Chaudhary Australia debut
Nikhil Chaudhary Australia debut

অস্ট্রেলিয়া দলে সুযোগ পেলেন নিখিল!

বর্তমানে ৩০ বছর বয়সী নিখিল চৌধুরী হোবার্ট হারিকেনসের হয়ে নিয়মিত খেলেন বিগ ব্যাশ লিগে। শুধু তাই নয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের সাথে যুক্ত রয়েছেন তিনি। লেগ-স্পিন বোলিংয়ের সঙ্গে সঙ্গে কার্যকর ব্যাটিং করার ক্ষমতাও রয়েছে তাঁর। 

একাদশে জায়গার জন্য নিখিলের লড়াই!

যদিও অস্ট্রেলিয়ার প্রথম একাদশে নিখিলের জায়গা করে নেওয়া খুব একটা সহজ হবে না। মিডিল অর্ডারে সুযোগ পেতে হলে জোয়েল ডেভিস ও অ্যারন হার্ডির মতো ক্রিকেটারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাঁকে। আগের মাসে পাকিস্তান সফরের পূর্বে অস্ট্রেলিয়ার সাদা বলের দলের সাথে তিনি অনুশীলনও করেছেন।

অভিষেকের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার নির্বাচক:

নিখিলের অন্তর্ভুক্তি প্রসঙ্গে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড  বলেন, "বিশেষ করে গত সিজনে বিগ ব্যাশ লিগে তাঁর পারফরম্যান্স দেখে আমরা মুগ্ধ হয়েছি। বাংলাদেশ সফরে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে নিখিল। আগামী সপ্তাহে প্রথম টি-২০-র জন্য দল নির্বাচন করলে অভিষেকের সুযোগ রয়েছে তাঁর।”

আরো পড়ুন: Sachin Tendulkar vs Vaibhab Sooryavanshi: 'ক্রিকেট ঈশ্বর' নাকি 'বস বেবি'— ২২ গজের ময়দানে ১৫ বছর বয়সে সেরা কে?

হেডের অনুপস্থিতিতে সম্ভাবনা বাড়ল:

প্রথমে বাংলাদেশ সফরের সীমিত ওভারের দুই স্কোয়াডে ট্র্যাভিস হেডকে রাখা হলেও, পরে ব্যক্তিগত কারণে তাঁকে ছুটি দেওয়া হয়। ফলে টি-২০ সিরিজে নতুন বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া। এদিকে, গোড়ালির চোটের জন্য একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেও টি-২০ সিরিজে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সম্ভবত মিচেল মার্শ প্রস্তুত।

বুধবার শুরু টি-২০ সিরিজ:

আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে টি-২০ সিরিজ। আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়ার টি-২০ স্কোয়াড:

অধিনায়ক মিচেল মার্শ, নিখিল চৌধুরী, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, কুপার কনেলি, নাথান এলিস, জোয়েল ডেভিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, অ্যারন হার্ডি, জশ ফিলিপ, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেমান, রাইলি মেরেডিথ, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।

আরো পড়ুন: ICC vs FIFA: পুরস্কারের জন্য কোটি কোটি টাকা খরচে কে কাকে টেক্কা দেয়, আইসিসি নাকি ফিফা?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে