CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

ষড়যন্ত্র করেই কি রোহিত শর্মাকে বাদ দেওয়া হল? এক প্রশ্নেই উত্তাল ক্রিকেটমহল!

আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৩ জুন থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে আন্তর্জাতিক সিরিজের আগে বিরাট ধাক্কা ভারতীয় ক্রিকেট দলে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তারকা ব্যাটার বিরাট কোহলি। অন্যদিকে অনিশ্চয়তা রয়েছে অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়েও। তবে, শেষ মুহূর্তে এক স্বস্তির খবর। কী খবর এল?

Rohit Sharma's captaincy uncertainty
Rohit Sharma's captaincy uncertainty

আইপিএল ২০২৬-এ দারুন ছন্দে ছিলেন বিরাট কোহলি। আহমেদাবাদে ফাইনালে আরসিবির হয়ে ৪২ বলে ৭৫ রানের অপরাজিত ম্যাচজয়ী ইনিংস খেলেন। কিন্তু সেই ম্যাচেই তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। চোট গুরুতর হওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষে পুরো ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

চোটের কবলে পড়েন রোহিত শর্মা!

অন্যদিকে, আইপিএলে চোটের কবলে পড়েছিলেন রোহিত শর্মা। টুর্নামেন্টে ৯ ম্যাচে ২৮৩ রান করেন ৩৯ বছর বয়সী এই তারকা ব্যাটার। তার মধ্যে ছিল দুটি হাফ সেঞ্চুরি। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ও ২০২৫ সালের মে মাসে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য, এখন রোহিত শুধুমাত্র ভারতের প্রতিনিধিত্ব করছেন ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে।

গত ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের পারফরম্যান্স!

আগের বছর ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত অসাধারণ পারফরম্যান্স করেন। ১৪ ইনিংসে ৬৫০ রান করে রোহিত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকের। তাঁর নেতৃত্বে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi: ৪,৪,৪,৪,৪,৪,৪,৪,৪! ৫০ ওভারের ম্যাচেও আইপিএলের মতোই 'ঝোড়ো' ব্যাটিং বৈভব সূর্যবংশীর!

এক্সিলেন্স থেকে সবুজ সংকেত পেলেন রোহিত:

প্রথমে বিসিসিআই জানায়, রোহিত পুরোপুরি ফিট না হলে, তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেওয়া যাবে না। যদিও সিরিজ শুরু হওয়ার আগে তাঁকে নেটে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা গেছে। নিজের পরিচিত পুল ও ড্রাইভ শট খেলেছেন রোহিত। পাশাপাশি তাঁর ফিটনেস নিয়ে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্স থেকেও মিলেছে সবুজ সংকেত।

বিরাট-রোহিতের চোট নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়া:

রোহিত শর্মা ও বিরাট কোহলি, তাঁদের দুজনেরই লক্ষ্য এখন ২০২৭ সালের ওয়ানডে আন্তর্জাতিক বিশ্বকাপে অংশ নেওয়া। বিশ্বকাপের আগে হাতে গোনা কটা সিরিজ বাকি, ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়িয়েছে এই সময়ে দুই মহাতারকার চোট। এটি কি সত্যি দুর্ভাগ্য, নাকি দীর্ঘদিনের অতিরিক্ত খেলার জন্য চাপের প্রভাব উঠছে প্রশ্ন। আপাতত নজর থাকবে ১৩ জুনের প্রথম ম্যাচে।

আরো পড়ুন: দিল্লির ছেলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এন্ট্রি নিচ্ছে, এবার খেলবে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ।

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে