CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

এমনি এমনি 'হিটম্যান' বলা‌ হয় না রোহিতকে! রোহিত সিগনেচার ফ্লিক আর ছক্কা দেখতে স্টেডিয়ামে থইথই লোক!

বুধবার মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর ছিল শুধুমাত্র রোহিত শর্মার দিকেই। দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ফিরে এসে অনুশীলনে যোগ দিলেন ভারতীয় তারকা ওপেনার। এই নেট সেশনের মধ্য দিয়েই তাঁর ফিটনেস নিয়ে চলতে থাকা নানা জল্পনারও অবসান ঘটল। মাঠে এদিন কিভাবে প্র্যাকটিস করলেন রোহিত?

Rohit Sharma practice
Rohit Sharma practice

বুধবার মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর ছিল শুধুমাত্র রোহিত শর্মা-র দিকেই। দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ফিরে এসে অনুশীলনে যোগ দিলেন ভারতীয় তারকা ওপেনার। এই নেট সেশনের মধ্য দিয়েই তাঁর ফিটনেস নিয়ে চলতে থাকা নানা জল্পনারও অবসান ঘটল।

রোহিতের অনুশীলন নিয়ে গ্যালারিতে ভিড়!

মাঠে দল পৌঁছানোর আগেই প্রবল উন্মাদনা দেখা যায় গ্যালারিতে উপস্থিত ভক্তদের মধ্যে। রোহিতকে এক ঝলক দেখবার জন্য সকলেই অপেক্ষা করছিলেন। অনুশীলনে উপস্থিত ছিলেন ভারতীয় টি-২০ অধিনায়ক শ্রেয়াস আইয়ার থেকে শুরু করে যশস্বী জয়সওয়াল-সহ একাধিক ক্রিকেটার। কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন কেবল রোহিত।

ফিটনেস ড্রিল দিয়ে অনুশীলন শুরু রোহিতের!

অনুশীলনের প্রথমেই ব্যাট হাতে নয়, নিজেকে রোহিত ঝালিয়ে নিলেন ফিটনেস ড্রিল দিয়ে। রোহিত দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লে রু-এর সঙ্গে আলোচনা করে উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণকে সাথে নিয়ে উইকেটের মাঝে দৌড় অনুশীলন করেন। কোনও রকম অস্বস্তি না রেখেই পাঁচটি সেট সম্পূর্ণ করে ফেলেন রোহিত। যাতে বোঝাই যায় তাঁর শারীরিক প্রস্তুতি ইতিবাচক।

আরো পড়ুন: বৈভব অতীত, এবার ভারতীয় দলে সুযোগ পেয়ে গেল রাহুল দ্রাবিড়ের পুত্র! বাবার চেয়েও 'খতরনাক' ক্রিকেটার অন্বয়!

ব্যাট হাতে অস্বস্তিতে রোহিত:

এবার ব্যাট হাতে নেটে নামলেন ‘হিটম্যান’। দীর্ঘ বিরতির জন্য প্রথমদিকে একটু অস্বস্তিতে দেখা গেল তাঁকে। বড় শট খেলার পরিবর্তে টাইমিং ফিরে পাওয়ার দিকেই তিনি বেশি মনোযোগ দেন। অনুশীলনের এক পর্যায়ে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির এক নিখুঁত ইন-কাটারে তিনি এলবিডব্লিউ হন। এছাড়াও গুরনুর ব্রার ও প্রিন্স যাদবের কয়েকটা ডেলিভারিতেও কিছু সমস্যায় পড়তে দেখা গেল তাঁকে।

ভারতীয় ক্রিকেটে রোহিতের অবদান:

যদিও সময় গড়ানোর সাথে সাথে রোহিতের পরিচিত ছন্দ ফিরতে থাকে। বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং-এর বলে রোহিত। তাঁর সেই শটগুলো গত দুই দশক ধরে ভারতীয় ক্রিকেটে রোহিতের অসামান্য অবদানের কথা মনে করিয়ে দিচ্ছে উপস্থিত দর্শকদের।

ভারতীয় শিবিরের জন্য এল স্বস্তির খবর। রোহিত শর্মার এই অনুশীলন সেশন, ফিটনেস পরীক্ষায় সফলতা, সর্বোপরি তাঁর ধীরে ধীরে নিজের ছন্দে ফেরা, আশায় বুক বাঁধছেন সকলেই।

আরো পড়ুন: ষড়যন্ত্র করেই কি রোহিত শর্মাকে বাদ দেওয়া হল? এক প্রশ্নেই উত্তাল ক্রিকেটমহল!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে