CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

২৫ কোটি সত্যিই কি জলে গেল কেকেআরের? ক্যামেরন গ্রিনকে কি ছাঁটাই করা হবে?

আইপিএল ২০২৬-এ একেবারেই নজর কাড়তে পারছেন না তিনি। প্রতিটি ম্যাচেই খালি ব্যর্থ হচ্ছেন। তাই তাঁর ২৫.২০ কোটি দাম নিয়ে নিরন্তর চলছে কড়া সমালোচনা। হ্যাঁ, আরও এক বার সেই ক্যামেরন গ্রিনকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি উঠল।

Cameron Green might leave KKR
Cameron Green might leave KKR

আইপিএল ২০২৬-এ একেবারেই নজর কাড়তে পারছেন না তিনি। প্রতিটি ম্যাচেই খালি ব্যর্থ হচ্ছেন। তাই তাঁর ২৫.২০ কোটি দাম নিয়ে নিরন্তর চলছে কড়া সমালোচনা। হ্যাঁ, আরও এক বার সেই ক্যামেরন গ্রিন-কে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি উঠল।

ক্যামেরন গ্ৰিনকে নিয়ে কী দাবি উঠল?

 অস্ট্রেলিয়ারই এক প্রাক্তন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ মনে করেন যে, দাম দেখে প্রথম একাদশ নির্বাচন এই বার বন্ধ করুক কেকেআর। চলতি আইপিএলে পাঁচটি ম্যাচের চারটিতেই হেরে গিয়েছে কেকেআর। বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে একটি মাত্র পয়েন্ট জুটেছে তাদের কপালে। প্রতি ম্যাচেই হয় বোলিং, নাহয় ব্যাটিং কার্যত মুখ থুবড়ে পড়ছে। আর তাই এবার কেকেআরের দল নির্বাচন এবং কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন ফিঞ্চ। তাঁর মতে, দলের ভারসাম্যকে প্রাধান্য দেওয়াটাই দরকার।

আরো পড়ুন: বুম বুম বুমরাহ-কে তিন ছক্কা মেরেছিলেন এই পাক ব্যাটার, এবার তিনিই এশিয়া কাপ নিয়ে বলে ফেললেন বড় কথা!

ক্যামেরন গ্ৰিনকে নিয়ে কী বললেন আ্যারন ফিঞ্চ?

সূত্রের খবর, ফিঞ্চ বলেছেন, “দুই স্পিনারের সামনে গ্রিন মাত্র একটা বল টিকল। স্পিনারদের সামনে ব্যাট করতে নামা ওর কাছে দুঃস্বপ্নের মতো। বিশেষ করে রান তাড়ার সময়ে। মনে হয় না দাম দেখে কাউকে দলে নেওয়া উচিত। আপনি যে ধরনের দক্ষতা চাইছেন সেটা পূরণ করাই নিলামে আসল কাজ। কাউকে বেশি দাম দিয়ে কিনেছি মানে তাকে খেলাতেই হবে এমনটা একদমই হওয়া উচিত নয়।”

গ্ৰিনকে নিয়ে সমালোচনা থামছে না:

মঙ্গলবার চেন্নাই ম্যাচে গ্রিনকে ছ’নম্বরে নামিয়েছিল কেকেআর। আর এত নীচে নামানোর জন্যও অজিঙ্কা রাহানেদের তুলোধনা করেছেন ফিঞ্চ। তাঁর কথায়, “ও নিজের অপছন্দের জায়গায় খেলেছে। ওর জায়গা সব সময় টপ অর্ডারে হওয়া উচিত। মনে হয় না ছয়ে নেমে টি-২০ ক্রিকেটে ও আহামরি কোনও ইনিংস খেলেছে। আপনার কাছে টিম সেইফার্টের মতো বিশেষজ্ঞ ওপেনার রয়েছে। তাকে বসিয়ে রেখেছেন। টি-২০তে চোটের জন্য সাম্প্রতিক কালে বেশি ম্যাচই খেলেনি গ্রিন। টি-২০ বিশ্বকাপ খেলা সেইফার্টের কাছে অভিজ্ঞতা এবং দক্ষতা দুটোই রয়েছে। ও ভালো ফর্মেও আছে।”

আরো পড়ুন: আবারও বিদেশের মাটিতে হবে আইপিএল! আর্থিক দিক থকে লাভবান হতেই কি এই সিদ্ধান্ত?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে