CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আবারও বিদেশের মাটিতে হবে আইপিএল! আর্থিক দিক থকে লাভবান হতেই কি এই সিদ্ধান্ত?

কিছুদিন আগেও জানা গিয়েছিল যে, ভারতের বিপুল দর্শক সংখ্যার কথা মাথায় রেখেই এদেশের মাটিতে বিগ ব্যাশ লিগের ম্যাচ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এবার জানা যাচ্ছে যে, আগামী বছর অস্ট্রেলিয়ায় আইপিএলের একটা ম্যাচ আয়োজিত হতে পারে। তেমনই একটা জল্পনা তৈরি হয়েছে।

Tata IPL and KFC BBL
Tata IPL and KFC BBL

কিছুদিন আগেও জানা গিয়েছিল যে, ভারতের বিপুল দর্শক সংখ্যার কথা মাথায় রেখেই এদেশের মাটিতে বিগ ব্যাশ লিগের ম্যাচ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এবার জানা যাচ্ছে যে, আগামী বছর অস্ট্রেলিয়ায় আইপিএলের একটা ম্যাচ আয়োজিত হতে পারে। তেমনই একটা জল্পনা তৈরি হয়েছে। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই আইপিএলের একটি ম্যাচ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া

আইপিএলের ম্যাচ আয়োজন করা হতে পারে বিদেশে!

সূত্র মারফত জানা গিয়েছে, আইপিএলের একটি ম্যাচ আয়োজন করা হতে পারে অ্যাডিলেড ওভালে। দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে। এযাবৎ বিভিন্ন স্তরে আলোচনাও শুরু করেছে। এই সংস্থার প্রেসিডেন্ট উইল রেইনার এবং অ্যাডিলেড ওভালের চেয়ারম্যান জেমি ব্রিগস  একাধিক স্টেকহোল্ডারের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছেন। লক্ষ্য একটাই, বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ লিগকে অস্ট্রেলিয়ার মাটিতে আনা।

আরো পড়ুন: KKR vs CSK Highlights: আইপিএল ২০২৬-এ কেকেআরের অবস্থা শোচনীয়!

ভারতের সমর্থনকে আর্থিক দিক কিয়ে কাজে লাগাতে চাইছে অস্ট্রেলিয়া!

হ্যাঁ, বিগ ব্যাশের ভারতে যে বিপুল সমর্থন সেটাকে ব্যবসায়িক দিক থেকেও কাজে লাগাতে চায় অজি বোর্ড। আর সেই কারণেই বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ।
মার্চে সেখানে আইপিএলের একটি ম্যাচ আয়োজনের নেপথ্যে আরও একটা কারণ রয়েছে। সেটা হল সেখানকার আবহাওয়া। সেই সময় আবহাওয়া খুবই সুন্দর থাকে। সেই সময় খেলা হলে মাঠে দর্শক ভালো আসবে বলে মনে করা হচ্ছে। এবার অস্ট্রেলিয়ার এই প্রস্তাবে বিসিসিআই সায় দেয় কিনা, সেটাও দেখার। কিন্তু আরও একটি কারণ, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং বিসিসিআই মধ্যে চলতে থাকা আলোচনাও। চলতি বছরের শুরুতেই ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় বোর্ডের কাছে একটি প্রস্তাব পাঠায়। যেখানে ২০২৬-২৭ মরশুমের বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ে আয়োজনের কথা বলা হয়। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই বিগ ব্যাশের প্রথম ম্যাচ ভারতে আয়োজন করার বিষয়টিতে সিলমোহর পড়ে যেতে পারে। ফলে দুই দেশের বোর্ডের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই বিনিময় প্রস্তাব বাস্তবায়িত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন: দীর্ঘ ১২ বছর পর নিজের ভুলস্বীকার করলেন বলিউডের 'ভাইজান'! হঠাৎ করেই প্রীতির পাঞ্জাব কিংসকে নিয়ে পোস্ট করলেন সলমন!

কী বলছে বিসিসিআই:

যদিও বিসিসিআই এখনও পর্যন্ত সরকারিভাবে কিছুই জানায়নি। তবে সব মিলিয়ে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতীয় স্পনসর এবং ভারতের সম্প্রচারকারী সংস্থার সঙ্গেও চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসলে বিগ ব্যাশের ভারতে যে বিপুল সমর্থন সেটাকে ব্যবসায়িক দিক থেকেও কাজে লাগাতে চাইছে অজি বোর্ড। সেকারণেই বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ। জানা গিয়েছে, ২০২৫-২৬ শেফিল্ড শিল্ড ফাইনালের সময় টড গ্রিনবার্গের কাছেও এই ধারণা তুলে ধরা হয়।

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে