CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

KKR vs CSK Highlights: আইপিএল ২০২৬-এ কেকেআরের অবস্থা শোচনীয়!

আইপিএল ২০২৬-এর ২২ নম্বর ম্যাচে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯২ রান করেছিল।

CSK wins against KKR
CSK wins against KKR

আইপিএল ২০২৬-এর ২২ নম্বর ম্যাচে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯২ রান করেছিল। 

আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স!

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাটিং শুরু করল চেন্নাই সুপার কিংস। CSK-র হয়ে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন এবং রুতুরাজ গায়কোয়াড়। 

প্রথম উইকেট পতন হল সিএসকের:

সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট শিকার করলেন অনুকূল রয়। গায়কোয়াড় ৬ বলে একটি বাউন্ডারির দৌলতে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দ্বিতীয় উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। এবার ফিরে যান আয়ুশ মহাত্রে। এই ম্যাচে আয়ুশ দুর্দান্ত ব্যাটিং করছিলেন। কিন্তু, বৈভব অরোরার বলে নিজের উইকেট খুইয়ে বসলেন। মহাত্রে ১৭ বলে ৬ চার এবং ২ ছক্কার দৌলতে ৩৮ রান করে আউট হলেন। আয়ুশ এবং সঞ্জুর মধ্যে দ্বিতীয় উইকেটে ২২ বলে ৪৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। 

আজ হাফসেঞ্চুরি হল না সঞ্জুর:

এদিন হাফসেঞ্চুরির সুবর্ণ সুযোগ মিস করলেন চেন্নাই সুপার কিংসের ওপেনার সঞ্জু স্যামসন। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি শতরান করেছিলেন। কিন্তু, এদিন কার্তিক ত্যাগী তাঁকে ক্লিন বোল্ড করে দিলেন। স্যামসন ৩২ বলে ৪ চার এবং ৩ ছক্কার দৌলতে ৪৮ রান করে আউট হলেন।

অবশেষে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের জন্য ১৯৩ রানের টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে। সিএসকে-র হয়ে সঞ্জু স্যামসন সর্বাধিক ৪৮ রান করেছেন। অন্যদিকে, ডিওয়াল্ড ব্রেভিস ৪১ রানের ইনিংস খেলেন। আয়ুশ মহাত্রে ১৭ বলে ৩৮ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন। একটা সময় মনে হচ্ছিল, চেন্নাই বোধহয় ২০০ রান অতিক্রম করে ফেলতে পারবে। 

আরো পড়ুন: দীর্ঘ ১২ বছর পর নিজের ভুলস্বীকার করলেন বলিউডের 'ভাইজান'! হঠাৎ করেই প্রীতির পাঞ্জাব কিংসকে নিয়ে পোস্ট করলেন সলমন!

আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স!

কেকেআর ব্রিগেডের হয়ে আজকে ইনিংস শুরু করলেন ফিন অ্যালেন এবং সুনীল নারিন। কলকাতার ওপেনিং জুটি এবার পরিবর্তিত হয়েছে। এতদিন পর্যন্ত অ্যালেনের সঙ্গে ওপেন করতে নামতেন অজিঙ্কা রাহানে। 

প্যাভিলিয়নে ফিরে যান ফিন অ্যালেন:

ফিন অ্যালেন ফিরতেই কলকাতা নাইট রাইডার্স দলে প্রথম উইকেটের পতন হল। অ্যালেন মাত্র ৩ বলে ১ রান করে আউট হয়ে গেলেন। অংশুল কম্বোজ কেকেআর ব্রিগেডকে প্রথম ধাক্কা দিলেন।

কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় উইকেট শিকার করলেন সুনীল নারিন। আর এই উইকেট তুলে নিলেন খলিল আহমেদ। নারিন একবার জীবনদান পেয়েছিলেন। কিন্তু, সেই ফায়দা তুলতে পারলেন না তিনি। ১৭ বলে ২ চার এবং ২ ছক্কার দৌলতে তিনি ২৪ রান করে আউট হলেন। 

অঙ্গকৃশ রঘুবংশীর উইকেট শিকার করে আকিল হুসেন কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয় ধাক্কা দিল। রঘুবংশী এবং রাহানের মধ্যে তৃতীয় উইকেটে ৫০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। রঘুবংশী ১৯ বলে ৩ চার এবং ১ ছক্কার দৌলতে ২৭ রান করে আউট হলেন।

আরো পড়ুন: আচমকাই রাজস্থান রয়্যালসের উপর অসন্তুষ্ট বৈভব সূর্যবংশী! কিন্তু কেন?

আজকেও রানের খাতা খুলতে পারলেন না ক্যামেরন গ্রিন:

ক্যামেরন গ্রিন শূন্য রানে আউট হয়ে গেলেন। নূর ২ বলে কলকাতার জোড়া উইকেট শিকার করলেন। তিনি প্রথমে রাহানে এবং তারপর গ্রিনকে বোল্ড করেন। তবে, নূর এখনও হ্যাটট্রিক পূর্ণ করতে পারেননি। ওভার শেষ হয়ে গিয়েছিল। 

৩২ রানে জয় হাসিল করল চেন্নাই সুপার কিংস:

 নূর আহমেদের দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্সের দৌলতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩২ রানে জয়লাভ করল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯২ রান করেছিল। জবাবে কেকেআর সাত উইকেটে ১৬০ রান করতে পারে। ২০২৬ আইপিএল টুর্নামেন্টে কলকাতা এখনও পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পাারেনি। অন্যদিকে, এটা সিএসকে-র দ্বিতীয় জয়। কেকেআর ব্রিগেডের হয়ে সর্বাধিক ৩৫ রান করলেন রমনদীপ সিং। এছাড়া রোভম্যান পাওয়েল ৩১ রানে অপরাজিত থাকেন। সিএসকে-র হয়ে নূর আহমেদ ৩ উইকেট শিকার করেন। এছাড়া জোড়া উইকেট নেন অংশুল কম্বোজ। খলিল আহমেদ এবং আকিল হুসেন একটি করে উইকেট নেন।

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে