CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

দীর্ঘ ১২ বছর পর নিজের ভুলস্বীকার করলেন বলিউডের 'ভাইজান'! হঠাৎ করেই প্রীতির পাঞ্জাব কিংসকে নিয়ে পোস্ট করলেন সলমন!

অবশেষে সিনেমার 'দ্বিতীয় পার্ট' বেরোল। না, একটু ভুল বলা হল। ১২ বছর প্রীতি জিন্টার দলকে নিয়ে মুখ খুললেন সলমন খান। শেষবার যখন পাঞ্জাব কিংসকে নিয়ে 'টাইগার' সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তখন রীতিমতো খোঁচাই দিয়েছিলেন তিনি।

Salman Khan tweeting about Preity Zinta's team
Salman Khan tweeting about Preity Zinta's team

অপেক্ষাটা দীর্ঘ ১২ বছরের। অবশেষে সিনেমার 'দ্বিতীয় পার্ট' বেরোল। না, একটু ভুল বলা হল। ১২ বছর প্রীতি জিন্টার দলকে নিয়ে মুখ খুললেন সলমন খান। শেষবার যখন পাঞ্জাব কিংস-কে নিয়ে 'টাইগার' সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তখন রীতিমতো খোঁচাই দিয়েছিলেন তিনি। তবে অবশেষে পাঞ্জাবের দাপট দেখে 'শাবাশি' দিতে বাধ্য হলেন সলমন।

পঞ্জাব কিংসকে নিয়ে কী বললেন সলমন খান?

গতবার ফাইনালে হারতে হয়েছিল। এবার শুরু থেকেই জয়রথ ছুটছে শ্রেয়স আইয়ারদের। আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল হল পাঞ্জাব। ৪টের মধ্যে ৩টে জিতেছে। আর বৃষ্টির জন্য নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব। আর তারপরই সলমন সোশাল মিডিয়ায় লেখেন, 'দারুণ জিন্টা। অনেক শুভেচ্ছা। তোমার দল ভালো খেলছে।' এর সঙ্গে প্রীতি জিন্টাকে ট্যাগও করেছেন সলমন।

আরো পড়ুন: আচমকাই রাজস্থান রয়্যালসের উপর অসন্তুষ্ট বৈভব সূর্যবংশী! কিন্তু কেন?

হঠাৎ এই বার্তার গুরুত্ব কী?

 তার জন্য ফিরে যেতে হবে ১২ বছর আগে। ২০১৪-র ফাইনালে দেখা হয়েছিল কেকেআর এবং পঞ্জাবের। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ৩ উইকেটে জেতে শাহরুখের টিম। তার কিছুদিন আগে প্লে অফের ম্যাচেও অনায়াসে জিতেছিল নাইটরা। তখনই প্রীতির টিমকে খোঁচা দিয়ে টুইট করেছিলেন সলমন। লিখেছিলেন, 'প্রীতির দল কি জিতল?'

আইপিএল ২০২৬-এ পঞ্জাব কিংসের পারফরম্যান্স!

অবশেষে প্রীতির দল নিয়মিত জিতছে। আর তার স্বীকৃতি দিতে বাধ্য হলেন টাইগারও। অবশ্য সলমনের সেই খোঁচার জবাব আগেই দিয়েছিল পাঞ্জাব কিংস। ২০২৪ সালে ইডেনে ২৬২ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। সেই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন শাহরুখ খান। 'পাঠানে'র হার দেখে 'টাইগারে'র পুরনো টুইট তুলে 'জারা'র দল লিখেছিল, 'ম্যাচ জিতেছি, সঙ্গে হৃদয়ও।'

আরো পড়ুন: সাকিব হুসেনকে জুতো কিনে দিতে মাকে বিক্রি করতে হয়েছিল গয়না!

ট্যাগ:Punjab Kings

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে