CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সাকিব হুসেনকে জুতো কিনে দিতে মাকে বিক্রি করতে হয়েছিল গয়না!

প্রফুল হিঙ্গের ছায়ায় তিনি যেন সেরকমভাবে লাইমলাইটে আসতে পারছেন না। কিন্তু আইপিএলে আর এক অভিষেককারী সাকিব হুসেনও ৪ উইকেট নিয়েছেন। ভারতীয়দের মধ্যে প্রথম ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড ছুঁয়েছেন।

Sakib Hussain mother
Sakib Hussain mother

প্রফুল হিঙ্গের ছায়ায় তিনি যেন সেরকমভাবে লাইমলাইটে আসতে পারছেন না। কিন্তু আইপিএলে আর এক অভিষেককারী সাকিব হুসেনও ৪ উইকেট নিয়েছেন। ভারতীয়দের মধ্যে প্রথম ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড ছুঁয়েছেন।

ক্রিকেট জগতের নতুন 'ভয়' সাকিব হুসেন হাজির;

প্রফুল যেখানে প্রথম ওভারেই বৈভব সূর্যবংশী-সহ রাজস্থান রয়্যালসের তিন জনকে আউট করে দিয়েছেন, সেখানে সাকিব নিজের প্রথম ওভারেই ফিরিয়েছেন ফর্মে থাকা যশস্বী জয়সওয়ালকে। ইকোনমি রেট (ওভারপিছু রান) প্রফুলের (৮.৫০) থেকে অনেকটাই ভালো সাকিবের (৬.০০)। সোমবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ৫৭ রানে জয়ে সমান অবদান রাখেন সাকিব।

বাবা-কাকা ঝুঁকি না নিলে খেলায় হত না সাকিবের?

হ্যাঁ, এই জোরে বোলারকে নিয়ে যদি তাঁর বাবা-কাকা ঝুঁকি না নিতেন তাহলে তাঁর হয়তো ক্রিকেট খেলাটাই হত না। বিহারের গোপালগঞ্জ গ্রামের ছেলে সাকিব হুসেন। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স তাঁকে নিয়েছিল। কিন্তু একটিও ম্যাচ না খেলিয়ে তাঁকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। তবে এই বছর সুযোগ বুঝে হায়দরাবাদ তাঁকে ৩০ লক্ষ টাকা দিয়ে বেস প্রাইসে কিনে নিয়েছে।

আরো পড়ুন: এ কি! সুনীল নারিনের সঙ্গে 'অবিচার' করছে নাইট শিবির! কিন্তু কেন?

সাকিবকে এর আগে নিয়েছিল কেকেআর:

২০২৪ সালে সাকিবকে নিয়ে একটি রিল তৈরি করেছিল কেকেআর। তবে সেই রিল তখন বেশি মানুষ দেখেননি। সোমবারের পর দু’বছর আগের সেই রিল ভাইরাল। সেখানে সাকিবের বাবা আলি আহমেদ হুসেন বলেছেন, ‘‘একটা সময় ছিল যখন কী খাব, তাই নিয়ে দু’বেলা ভাবতে হত।’’ কৃষকের সন্তান সাকিব বলেছেন, ‘‘আমাদের একেবারেই মধ্যবিত্ত পরিবার। স্বপ্ন ছিল, একটু ভালো ভাবে থাকব। আর ইচ্ছে ছিল দেশের সেবা করার।’’

সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল সাকিব হুসেনের:

সেবা করার ইচ্ছে থেকেই সাকিবের মনে হয়েছিল, সেনাবাহিনীতে যোগ দেবেন। বাড়ির কাছেই সেনার একটি স্টেডিয়াম ছিল। সেখানে সকালবেলা নিয়ম করে দৌড়োতেন। তখনই দুই জওয়ান আলিকে বলেছিলেন, ছেলের মধ্যে তেজ আছে। তাকে খেলাধুলোয় দিতে।

সাকিবের মন্তব্য:

সূত্রের খবর, সাকিব বলেছেন, ‘‘আমি টেনিস বলে খেপ খেলতাম। টাকার দরকার ছিল। ৫০০, ৬০০, ৭০০ টাকা করে পেতাম। একটু দূরে খেলা থাকলে ম্যাচপিছু ২,০০০ টাকা করে জুটত।’’

আরো পড়ুন: SRH vs RR: 'গোল্ডেন ডাক' বৈভব, ব্যর্থ জয়সওয়ালও, ৫৭ রানে লজ্জার হার রাজস্থানের!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে