CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এ কি! সুনীল নারিনের সঙ্গে 'অবিচার' করছে নাইট শিবির! কিন্তু কেন?

এখনও পর্যন্ত একটি ম্যাচও জেতা হয়নি শাহরুখ খানের দলের। আর তাই বারবার সমালোচিত হচ্ছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে থেকে শুরু করে প্রধান কোচ অভিষেক নায়ার। বিশেষ করে অভিযোগ উঠছে কলকাতার টিম ম্যানেজমেন্ট নিয়ে। নাইট ভক্তদের অনেকেরই অভিযোগ, সুনীল নারিনের মতো বড় মাপের ক্রিকেটারের সাথে অবিচার করছে কেকেআর! কিন্তু সত্যিই কি তাই?

Sunil Narine KKR
Sunil Narine KKR

চলতি আইপিএলে চরম ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত একটি ম্যাচও জেতা হয়নি শাহরুখ খানের দলের। আর তাই বারবার সমালোচিত হচ্ছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে থেকে শুরু করে প্রধান কোচ অভিষেক নায়ার। বিশেষ করে অভিযোগ উঠছে কলকাতার টিম ম্যানেজমেন্ট নিয়ে। নাইট ভক্তদের অনেকেরই অভিযোগ, সুনীল নারিনের মতো বড় মাপের ক্রিকেটারের সাথে অবিচার করছে কেকেআর!

কেন সুনীল নারিনের সাথে অবিচার করছে কেকেআর?

এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত মোট চারটি ম্যাচে অংশ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এগুলির প্রথম দুই ম্যাচে হারের পর পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কেকেআর। ইডেনে সেই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পায় শাহরুখের দল। এরপর শেষ ম্যাচে এলএসজির কাছে একেবারে জিতে যাওয়া ম্যাচ হেরেছে কলকাতা। আর এই পরাজয়ের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে অধিনায়ক রাহানের কৌশল এবং কেকেআরের এর ম্যানেজমেন্টকে। আর সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে নাইট শিবিরের দীর্ঘদিনের সঙ্গী সুনীল নারিনের অবস্থান নিয়ে। আসলে এমন একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে বর্তমানে নয় নম্বরে ব্যাট করতে নামাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। 

আরো পড়ুন: SRH vs RR: 'গোল্ডেন ডাক' বৈভব, ব্যর্থ জয়সওয়ালও, ৫৭ রানে লজ্জার হার রাজস্থানের!

সুনীল নারিনকে নিয়ে কী বলছেন কেকেআর ফ্যানেরা?

কেকেআর ভক্তদেরই দাবি, যে নারিন ওপেনার হিসেবে প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দেন। যে ওপেনিং এর প্লেয়ার তাকে কিনা ৯ নম্বরে রমণদীপ সিং, অনুকুল রায়দেরও পরে নামানো হচ্ছে। একদিক থেকে এই ক্যারিবিয়ান তারকার সাথে অবিচার করছে কেকেআর! কেউ কেউ আবার, নারিনের ব্যাটিং পজিশন দেখে সোজা কলকাতার টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক ম্যাচগুলিতে কলকাতার হয়ে ওপেনিং করতে দেখা যাচ্ছে অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেনকে। তাতে খুব একটা ফল পাচ্ছে না দল। দু'একটা ম্যাচে রাহানের হাতে রান এলেও ডাহা ফেল করছেন অ্যালেন। কোথাও আবার রাহানে ফ্লপ করলে ফিন অ্যালেন দলকে এগিয়ে দিচ্ছেন।

আরো পড়ুন:MI vs RCB: পরপর তিন ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, কিন্তু তা সত্ত্বেও 'বিরাট' রেকর্ড গড়লেন রোহিত শর্মা! 

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে