CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

MI vs RCB: পরপর তিন ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, কিন্তু তা সত্ত্বেও 'বিরাট' রেকর্ড গড়লেন রোহিত শর্মা!

আরসিবির বিরুদ্ধে এক অনন্য নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের মহাতারকা রোহিত শর্মা। জানেন, কী সেই রেকর্ড?

Rohit Sharma 6000 runs
Rohit Sharma 6000 runs

১২ই এপ্রিল, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচে আরসিবির বিরুদ্ধে এক অনন্য নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের মহাতারকা রোহিত শর্মা। জানেন, কী সেই রেকর্ড? 

বেঙ্গালুরুর বিরুদ্ধে কী এমন রেকর্ড গড়লেন রোহিত শর্মা?

আসলে, প্রথম ক্রিকেটার হিসেবে মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ৬০০০ রান পূর্ণ করে ইতিহাস গড়লেন রোহিত শর্মা। আর এই ম্যাচে মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ৬ রান। ম্যাচের তৃতীয় ওভারে জ্যাকব ডাফিকে একটি দর্শনীয় পুল শটে ছক্কা মেরে রোহিত শর্মা এই কৃতিত্ব অর্জন করেন। ২৪১ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়েই তিনি নিজের আগ্রাসী মেজাজ বুঝিয়ে দেন। ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর থেকে দীর্ঘ দেড় দশকের যাত্রায় এটি হিটম্যানের অন্যতম বড় ব্যক্তিগত অর্জন।

আইপিএলে বিরাট রেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা!

বর্তমানে ২৩১টি আইপিএল ম্যাচে রোহিত শর্মার সংগ্রহ ৬ হাজারের বেশি রান। মুম্বইয়ের হয়ে রান সংগ্রাহকদের তালিকায় তিনি কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। আর এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সূর্যকুমার যাদব ১১৬ ম্যাচে ৩৭৭৬ রান করেছেন। তালিকায় এর পরের নামগুলি হলো কায়রন পোলার্ড এবং আম্বাতি রায়ডু।

আরো পড়ুন: না, সচিন, বিরাট কেউ না, নিজের বেস্ট 'ব্যাটিং পার্টনার' হিসেবে যুবরাজ সিং এই ক্রিকেটারকেই বেছে নিলেন!

আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান কার রয়েছে:

আইপিএলের ইতিহাসে একটি নির্দিষ্ট দলের হয়ে সবথেকে বেশি রান করার রেকর্ডে এখন রোহিত শর্মা দ্বিতীয় স্থানে রয়েছেন। আর তাঁর আগে রয়েছেন কেবল বিরাট কোহলি। কোহলি বেঙ্গালুরুর হয়ে ২৭১ ম্যাচে ৮৮৪০ রান করে শীর্ষে রয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে মুম্বইয়ের জার্সিতে রোহিতের মোট রান এখন ৬২৭৫।

বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বইকে:

এর আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছিলেন। কিন্তু রোহিত শর্মার কাছে হারলেন না। আইপিএলে বিরাট কোহলি বনাম রোহিত শর্মা দ্বৈরথে জয় হল বিরাটেরই। রাজস্থানের কাছে হারের পর জয়ে ফিরল বেঙ্গালুরু। তবে তৃতীয় স্থানেই থাকল তারা। তাদের চার ম্যাচে ছয় পয়েন্ট। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ২৪০/৪। জবাবে মুম্বই থেমে গেল ২২২/৫ রানেই। ফলে এদিন বেঙ্গালুরু জিতল ১৮ রানে।

আরো পড়ুন: পরপর ৪টি ম্যাচে হার, আইপিএল ২০২৬-এ মুখ পুড়ছে কেকেআরের, কিন্তু এবার আসছে বড় সুখবর!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে