CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

না, সচিন, বিরাট কেউ না, নিজের বেস্ট 'ব্যাটিং পার্টনার' হিসেবে যুবরাজ সিং এই ক্রিকেটারকেই বেছে নিলেন!

ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার যদি কপিল দেব হন, তাহলে দ্বিতীয় স্থানেই থাকবেন যুবরাজ সিং। আবার যুবরাজ যেভাবে ক্যান্সারের মত মারণরোগ শরীরে নিয়ে ২০১১ বিশ্বকাপে ভারতের জয়ের অন্যতম কারণ হয়েছিলেন, সেই উদাহরণ টেনে অনেকেই কপিলের থেকেও এগিয়ে রাখবেন বাঁহাতি অলরাউন্ডারকে। ক্রিকেট ছাড়ার পরও যুবরাজের জনপ্রিয়তায় এতটুকুও ভাঁটা পড়েনি। কিন্তু সাম্প্রতিক এক পডকাস্টে যুবির মুখে একটি উত্তর শুনে কিছুটা অবাক হয়েছে গোটা সোস্যাল মিডিয়া।

Yuvraj Singh picks his favourite batting partner
Yuvraj Singh picks his favourite batting partner

তিনি হলেন যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার যদি কপিল দেব হন, তাহলে দ্বিতীয় স্থানেই থাকবেন যুবরাজ সিং। আবার যুবরাজ যেভাবে ক্যান্সারের মত মারণরোগ শরীরে নিয়ে ২০১১ বিশ্বকাপে ভারতের জয়ের অন্যতম কারণ হয়েছিলেন, সেই উদাহরণ টেনে অনেকেই কপিলের থেকেও এগিয়ে রাখবেন বাঁহাতি অলরাউন্ডারকে। ক্রিকেট ছাড়ার পরও যুবরাজের জনপ্রিয়তায় এতটুকুও ভাঁটা পড়েনি। কিন্তু সাম্প্রতিক এক পডকাস্টে যুবির মুখে একটি উত্তর শুনে কিছুটা অবাক হয়েছে গোটা সোস্যাল মিডিয়া।

পডকাস্টে কী বললেন যুবরাজ সিং?

সম্প্রতি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের একটি পডকাস্টে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন যুবরাজ সিং। আর সেখানে ক্রিকেট থেকে ব্যক্তিগত পছন্দ বিভিন্ন কিছু নিয়েই প্রসঙ্গ উঠে আসে। পছন্দের সিনেমা, পছন্দের নায়ক, পছন্দের নায়িকা, পছন্দের ডেস্টিনেশন, এই সব প্রশ্নগুলোর সঙ্গেও একটি প্রশ্ন ছিল যে পছন্দের ব্যাটিং পার্টনার কে? নিজের কেরিয়ারের সিংহভাগই যুবি খেলেছেন সচিন, সৌরভ, রাহুল, ধোনি, বিরাটদের সঙ্গে। এঁদের মধ্য়ে একমাত্র ধোনি ছাড়া বাকি কারও সঙ্গে যুবির সম্পর্ক খুব একটা ভাল নয় এমনটা শোনা যায় না। মাইকেল ভন নিজেও আশা করেছিলেন যে হয়ত সচিন বা বিরাট, এমন কারও নাম নেবেন যুবি। কিন্তু অবাক করে দিয়ে বিশ্বজয়ী অলরাউন্ডার বেছে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি-কেই।

আরো পড়ুন: পরপর ৪টি ম্যাচে হার, আইপিএল ২০২৬-এ মুখ পুড়ছে কেকেআরের, কিন্তু এবার আসছে বড় সুখবর!

২০১১ সালের বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ভূমিকা!

২০০৭ সালে ধোনির নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম প্রধান ব্যাটিং স্তম্ভ ছিলেন যুবি। এরপর ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপের তো টুর্নামেন্ট সেরার খেতাবও জিতেছেন যুবি। সেই টুর্নামেন্টেও ধোনিই ছিলেন নেতৃত্বে। ২০১১ তে অনেক ম্য়াচেই মিডল অর্ডারে যুবির সঙ্গে ব্যাটিং করতে দেখা গিয়েছে ধোনিকে। এমনকী ফাইনালেও ধোনি যখন উইনিং শটটি খেলছেন, তখন নন স্ট্রাইকার এন্ডে ছিলেন যুবিই।

কাকে নিজের পছন্দের ব্যাটিং পার্টনার হিসেবে বাছলেন যুবি:

এরপরও ধোনির নেতৃত্বে অনেক ম্যাচেই খেলেছেন। কিন্তু ধীরে ধীরে নিজের ছন্দ হারিয়ে দলে সুযোগ পাচ্ছিলেন না যুবি। পরবর্তী সময়ে সোশ্য়াল মিডিয়াতে এমনও ছড়িয়েছিল যে ধোনি না কি যুবরাজকে দলে চাইছেন না। এমনকী যুবরাজের বাবা যোগরাজ সিংহও মনে করেন যে ধোনি ক্যাপ্টেন না থাকলে তাঁর ছেলের আন্তর্জাতিক কেরিয়ার আরও দীর্ঘায়িত হত, যদিও এই বিষয়ে কখনওই সামনাসামনি কোনও মন্তব্য কখনওই করেননি ধোনি ও যুবি কেউই। পারস্পরিক সম্মান বরাবর বজায় রেখেছেন। এমনকি বাবার মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন যুবরাজ। এবার সরাসরি ধোনিকেই নিজে পছন্দের ব্যাটিং পার্টনার বলে হয়ত সব জল্পনায় ইতি টানলেন যুবরাজ।

আরো পড়ুন: আইপিএলের নিয়ম ভাঙল রাজস্থান রয়্যালস, নাম জড়াচ্ছে বৈভব সূর্যবংশীরও! তাতেই 'বিস্ফোরক' ললিত মোদি!

ট্যাগ:Mahendra Singh Dhoni

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে