CSE
Toss Index1,467.1 −0.56%Match Index2,129.7 −3.89%The Hundred 2026 · CSXM4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,467.1 −0.56%Match Index2,129.7 −3.89%The Hundred 2026 · CSXM4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

SRH vs RR: 'গোল্ডেন ডাক' বৈভব, ব্যর্থ জয়সওয়ালও, ৫৭ রানে লজ্জার হার রাজস্থানের!

১৩ই এপ্রিল, সোমবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে চলতি মরশুমে চারটি ম্যাচেই জিতেছিল রাজস্থান। আইপিএল ২০২৬-এ বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগেরা বিপক্ষ দলগুলির জন্য কার্যত আতঙ্কের কারণ হয়ে উঠছিলেন। সেই রাজস্থানের দুর্বলতা সোমবার প্রকট করে দিল হায়দরাবাদ লজ্জার হাত থেকে রাজস্থান কোনও মতে বাঁচল বটে।

RR lost to SRH
RR lost to SRH

১৩ই এপ্রিল, সোমবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে চলতি মরশুমে চারটি ম্যাচেই জিতেছিল রাজস্থান। আইপিএল ২০২৬-এ বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগেরা বিপক্ষ দলগুলির জন্য কার্যত আতঙ্কের কারণ হয়ে উঠছিলেন। সেই রাজস্থানের দুর্বলতা সোমবার প্রকট করে দিল হায়দরাবাদ লজ্জার হাত থেকে রাজস্থান কোনও মতে বাঁচল বটে। কিন্তু দলের খামতি এবার প্রকাশ্যে এসে গেল। প্রথম ব্যাট করে হায়দরাবাদ ২১৬/৬ তুলেছিল। আর জবাবে রাজস্থানের ইনিংস শেষ হয়ে গেল ১৫৯ রানে। হায়দরাবাদের কাছে হারল ৫৭ রানে। আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই নজর কেড়ে নিলেন অনামী প্রফুল হিঙ্গে এবং সাকিব হুসেন। দু’জনেই কার্যত শেষ করে দিলেন রাজস্থানকে।

সানরাইজার্স হায়দরাবাদের কাছে লজ্জার হার হারল রাজস্থান রয়্যালস!

২১৭ রান তাড়া করতে নেমে কোনও দলের যদি ৯ রানে ৫ উইকেট পড়ে যায় তা হলে আর কী বা করার থাকে সেই দলের। আইপিএলের ইতিহাসে রাজস্থান সবচেয়ে কম রানে শেষ হয়ে যাবে কি না, তা নিয়ে এক সময় জল্পনা শুরু হয়েছিল। পরে রবীন্দ্র জাডেজা এবং ডোনোভান ফেরেরা সম্মান বাঁচালেন। কিন্তু ওই অবস্থা থেকে দলকে জেতানোর জন্য যে খেলা দরকার ছিল, সেটা হয়নি।

প্রথম ওভারেই তিন উইকেট হারায় রাজস্থান:

দ্বিতীয় বলে বৈভবের আউট হওয়া দিয়ে শুরু হয়। প্রতি বলে যে চালানো যায় না, এটা হয়তো এ বার বুঝতে পারবে বৈভব। এ দিন প্রফুলের বাউন্সারে পুল করতে গিয়েছিল সে। ক্যাচ ধরেন সলিল অরোরা। ধ্রুব জুরেল প্রথম বলটি খেলে দ্বিতীয় বলে আড়াআড়ি ব্যাট চালিয়েছিলেন। ব্যাটের কানায় লেগে বল স্টাম্প ভেঙে দেন। এখানেই শেষ নয়, ষষ্ঠ বলে প্রফুল তুলে নেন লুয়ানদ্রে প্রিটোরিয়াসকে। প্রথম বল ঠেকাতে পারেননি প্রিটোরিয়াস। দ্বিতীয় বলে ফ্লিক করেছিলেন। ডিপ স্কোয়্যার লেগে ক্যাচ ধরেন নীতীশ রেড্ডি।

আরো পড়ুন: MI vs RCB: পরপর তিন ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, কিন্তু তা সত্ত্বেও 'বিরাট' রেকর্ড গড়লেন রোহিত শর্মা!

ব্যর্থ হলেন যশস্বী জয়সওয়াল!

রাজস্থান খারাপ অবস্থার এখানেই শেষ হয়নি। পরের ওভারে সাকিব হুসেনকে চালাতে গিয়ে আউট হন যশস্বী জয়সওয়ালও(১)। দলের চাপের মুহূর্তেও চালিয়ে খেলতে গিয়ে উইকেট খোয়ান তিনি। প্রফুল নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন রিয়ানকে। আইপিএলে সবচেয়ে কম রানে আউট হয়ে যাওয়ার নজির রয়েছে বেঙ্গালুরুর (৪৯)। সেই নজির ভেঙে যেতে পারত এ দিন। হল না শুধু জাডেজা এবং ফেরেরার সৌজন্যে।

ষষ্ঠ উইকেটে দু’জনে সেই যে খেলা শুরু করলেন, তা ভাঙল ১১৮ রান পর। পাঁচটি চারের সাহায্যে ৩২ বলে ৪৫ করেন জাডেজা। ফেরেরা বেশি আগ্রাসী ছিলেন। তিনি সাতটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৬৯ রান করেন। কয়েক বলের ব্যবধানে দু’জনে ফিরতেই রাজস্থানের জয়ের আশা শেষ হয়ে যায়। প্রশান্ত ৩৪ রানে ৪টি এবং সাকিব ২৪ রানে ৪টি উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত হায়দরাবাদের কাছে হার মানতে বাধ্য হল রাজস্থান।

আরো পড়ুন: না, সচিন, বিরাট কেউ না, নিজের বেস্ট 'ব্যাটিং পার্টনার' হিসেবে যুবরাজ সিং এই ক্রিকেটারকেই বেছে নিলেন!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে