CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আচমকাই রাজস্থান রয়্যালসের উপর অসন্তুষ্ট বৈভব সূর্যবংশী! কিন্তু কেন?

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে জায়গা হয়নি বৈভব সূর্যবংশীর। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে শুধু ব্যাট করতে নামানো হয় সোমবার।

Vaibhav Suryavanshi angry on Rajasthan Royals
Vaibhav Suryavanshi angry on Rajasthan Royals

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে জায়গা হয়নি বৈভব সূর্যবংশী-র। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে শুধু ব্যাট করতে নামানো হয় সোমবার। আর দলের এই সিদ্ধান্তেই মোটেও খুশি নয় ১৫ বছরের এই ক্রিকেটার। বৈভবের অসন্তোষের কথা জানিয়েছেন রাজস্থানের সহকারী কোচ ট্রেভর পেনি।

কেন রাজস্থান রয়্যালসের প্রতি অসন্তুষ্ট হয়েছেন বৈভব?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলার পরের ম্যাচেই বৈভব প্রথম একাদশে না থাকায় বিস্মিত হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। বৈভব নিজেও ভাবতে পারেননি, এমন হতে পারে। কিন্তু কেন বৈভবকে প্রথম একাদশে রাখা হল না? এই প্রশ্নের উত্তরে পেনি বলেছেন, ‘‘হায়দরাবাদের বিরুদ্ধে বৈভব ফিল্ডিং করেনি। ও একটু অসন্তুষ্টই হয়েছে। কারণ ফিল্ডিং করতে বৈভব ভালবাসে। বৈভব মোটেও খারাপ ফিল্ডার নয়।’’ তা হলে কেন ফিল্ডিং করতে দেওয়া হল না? রাজস্থানের সহকারী কোচ বলেছেন, ‘‘এই ম্যাচে আমরা ডোনোভান ফেরেইরাকে খেলিয়েছি। ও ফিটনেস পরীক্ষায় পাস করেছে। এসএ টি-টোয়েন্টি খেলার সময় ওর কাঁধের হাড় ভেঙে গিয়েছিল। ডোনোভান অসম্ভব ভাল ফিল্ডার। আমরা ওকে ফিল্ডার হিসাবে রাখতে চেয়েছিলাম। তাই বৈভবকে শুধু ব্যাটার হিসাবে খেলানো হয়েছে। ওর খারাপ লাগা স্বাভাবিক।’’

আরো পড়ুন: সাকিব হুসেনকে জুতো কিনে দিতে মাকে বিক্রি করতে হয়েছিল গয়না!

ইমপ্যাক্ট প্লেয়ার থাকার কারণেই কি খেলতে পারেননি বৈভব?

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামা বৈভব রান পায়নি হায়দরাবাদের বিরুদ্ধে। প্রথম বলেই ০ রানে আউট হয়ে যায়। সেটা ছিল রাজস্থানের ইনিংসের দ্বিতীয় বল। ফলে সোমবারের ম্যাচে ১৫ বছরের ব্যাটার মাঠে ছিল সব মিলিয়ে ৩-৪ মিনিট।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে