CSE
Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%
নিউজ

তারকা ক্রিকেটারদের মাত্রাতিরিক্ত সুবিধা দেওয়াই 'কাল' হচ্ছে, এবার মুখ খুললেন কোচ!

আরসিবির কাছে শেষ বলের লজ্জাজনক হার। আইপিএলের চলতি সিজন থেকে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই এদিনের ম্যাচে কঠিন পিচে সাত উইকেট খুইয়ে ১৬৬ রান তোলে। যদিও শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। হেরে যাওয়ার পর আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নদের প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচ নিয়ে উঠছে অনেক প্রশ্ন।

Mahela Jayawardene Mumbai Indians coach
Mahela Jayawardene Mumbai Indians coach

বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হলে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনেকে। একের পর এক ছন্দহীন তারকা ক্রিকেটারদের সুযোগ দেওয়া থেকে শুরু করে দল নির্বাচনে ‘রাজনীতি’ থাকার  বিষয়েও প্রশ্ন উঠে এদিন। 

জয়বর্ধনের বক্তব্য:

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জয়বর্ধনে দলের সিনিয়র ক্রিকেটারদের উপর ভরসা করে মুম্বই শিবির এবারে মাঠে নেমেছিল বলে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, “ওরা যে কিমানের ক্রিকেটার সেটা আমরা জানি। সবাই চেষ্টা করেছেন নিজেদের সেরাটা দিয়ে খেলার। কেউ চেষ্টা করছে না বলেই যদি মনে হতো তাহলে, তাদের সঙ্গে আলাদা করে কথা বলতাম। কারোরই দায়বদ্ধতার অভাব ছিল না"।

সমালোচনার কেন্দ্রে রয়েছেন সূর্যকুমার যাদব!

এবারের আইপিএল মরশুমে সূর্যকুমার যাদব-ও সমালোচনার কেন্দ্রে ছিলেন। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থ তিনি। ১১ ম্যাচে তিনি করেন মাত্র ১৯৫ রান। তাঁর এমন চিন্তার কারণে তাঁকে দলে রাখার সিদ্ধান্ত  একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিলেও, কোচ জানান, সদ্য বিশ্বকাপ জয় লাভ করা ক্রিকেটারদের উপর থেকে এত তাড়াতাড়ি বিশ্বাস ভরসা উঠিয়ে নেওয়া সম্ভব না।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এর মাঝেই চলে এল বড় সুখবর, ভারতীয় দলের জন্য চলে এল এই রিপোর্ট!

ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ব্যর্থতা!

জয়বর্ধনে আরও যোগ করেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কোর গ্রুপ। যেকোনো সময় দল পরিবর্তন করা যায় না। আমরা ইউনিট হিসেবে ব্যর্থ হয়েছি। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই কোন ধারাবাহিকতা ছিল না।" 

হার্দিক পান্ডিয়ার অভাব:

শেষের দুই ম্যাচে অনুপস্থিত ছিলেন হার্দিক পান্ডিয়া। তাও মুম্বইয়ের জন্য ছিল বড় ধাক্কা। জানা যায় পিঠের সমস্যার কারণে তিনি মাঠে নামতে পারেননি। সারা মরশুমে চোট আঘাতের কারণে দল পরিবর্তন করতে হয়েছে মুম্বইকে। দলের কম্বিনেশনে তার প্রভাব স্পষ্ট। ১১ টি ম্যাচ খেলে মাত্র ৬ পয়েন্ট তুলে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে বিদায় মুম্বই ইন্ডিয়ান্সের। আগামী মরশুমে ভালো ফল করার উদ্দেশ্যে আপাতত নজর দিচ্ছে মুম্বই।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ ‘হানি ট্র্যাপ’ নিয়ে মহা দুশ্চিন্তায় বিসিসিআই! এমন ঘটনা ঘটল যার জেরে অবাক বোর্ড!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে