CSE
Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%M197 ZIM vs IND +5.00%M196 KR vs JKS +1.25%M195 WF vs MIL −5.00%M194 DMS vs CLK −1.67%Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%M197 ZIM vs IND +5.00%M196 KR vs JKS +1.25%M195 WF vs MIL −5.00%M194 DMS vs CLK −1.67%
নিউজ

আইপিএল ২০২৬-এর মাঝেই চলে এল বড় সুখবর, ভারতীয় দলের জন্য চলে এল এই রিপোর্ট!

আইপিএলের নিয়ে একের পর এক মধ্যে ভারতীয় ক্রিকেট শিবিরের বিরাট সুখবর। আইসিসির সর্বশেষ ওডিআই র‌্যাঙ্কিংয়ে আবারো প্রথম স্থান অর্জন করে নিল ভারতীয় দল। সম্প্রতি বার্ষিক রদবদলের কারণে এক পয়েন্ট কমে গিয়েছে ভারতের রেটিং পয়েন্ট। কিন্তু তা সত্বেও শীর্ষস্থান শক্তভাবে অধিকার করে বসে রয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। বাকিরা রইলো কোথায়?

India-ICC-ODI-Ranking
India-ICC-ODI-Ranking

আইপিএলের নিয়ে একের পর এক মধ্যে ভারতীয় ক্রিকেট শিবিরের বিরাট সুখবর। আইসিসির সর্বশেষ ওডিআই র‌্যাঙ্কিংয়ে  আবারো প্রথম স্থান অর্জন করে নিল ভারতীয় দল। সম্প্রতি বার্ষিক রদবদলের কারণে এক পয়েন্ট কমে গিয়েছে ভারতের রেটিং পয়েন্ট। কিন্তু তা সত্বেও শীর্ষস্থান শক্তভাবে অধিকার করে বসে রয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। 

নতুন ওডিআই র‌্যাঙ্কিং তালিকায় ভারত সহ বাকিরা!

আইসিসির ওডিআই র‌্যাঙ্কিং তালিকা অনুযায়ী, বর্তমানে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারত। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের থেকে এখনো পাঁচ পয়েন্ট এগিয়ে টিম ইন্ডিয়া। ওদিকে তিন নম্বরে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

আইসিসির নতুন নিয়ম কী বলছে?

আইসিসির নয়া নিয়ম বলছে, ২০২৫ সালে মে মাসের পর থেকে অনুষ্ঠিত হওয়া সমস্ত একদিনের ম্যাচকে ১০০ শতাংশ গুরুত্ব প্রদান করা হয়েছে। তার আগের দু-বছরে অনুষ্ঠিত ম্যাচগুলিকে ৫০ শতাংশ গুরুত্ব দিয়ে এই হিসাব হয়েছে। নতুন মূল্যায়ন প্রক্রিয়ার ফলে বেশ কিছু পরিবর্তন এসেছে র‌্যাঙ্কিং তালিকায়।

সর্বাধিক লাভবান দক্ষিণ আফ্রিকা:

দক্ষিণ আফ্রিকার সব থেকে বড় লাভ হয়েছে। ১০২ রেটিং পয়েন্ট অর্জন করে তারা পাকিস্তানকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এসেছে। বর্তমানে পাকিস্তানে রেটিং পয়েন্ট ৯৮। এক ধাপ নিচে নেমে যেতে হয়েছে বাবর আজমদের। যদিও শীর্ষ আট দলে অন্যান্যদের ক্ষেত্রে কোন পরিবর্তন আসেনি. ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলংকা, তাদের প্রাপ্ত পয়েন্ট ৯৬. ৯৩ পয়েন্ট নিয়ে সপ্তমে রয়েছে আফগানিস্তান। ৮৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান রয়েছে ইংল্যান্ড। 

নবম স্থানে বাংলাদেশ। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৪। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৪। তাই দুই দলের ব্যবধান বৃদ্ধি পেয়ে হয়েছে দশ পয়েন্ট। পূর্বে এই ব্যবধান ছিল মাত্র ছয়।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ ‘হানি ট্র্যাপ’ নিয়ে মহা দুশ্চিন্তায় বিসিসিআই! এমন ঘটনা ঘটল যার জেরে অবাক বোর্ড!

২০২৭ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ওডিআই র‌্যাঙ্কিং:

আইসিসি সূত্রে খবর, এই র‌্যাঙ্কিং ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনে বড় ভূমিকা পালন করবে। নিয়ম অনুসারে, র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আটটি দল ২০২৭ সালের ৩১ শে মার্চ পর্যন্ত বিশ্বকাপে জায়গা করে নেবে। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবোয়ে যোগ্যতা অর্জন করে ফেলেছে।

ভারতের সামনে আগামী এক বছরের রয়েছে একাধিক ওডিআই সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এই সিরিজ গুলিতে ভালো খেলে দুর্দান্ত ফলাফল করে শীর্ষস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়েছে টিম ইন্ডিয়া।

আরো পড়ুন: এ কী হচ্ছে আইপিএলে, ম্যাচ চলাকালীন ফের ডাগ আউটে মোবাইল ব্যবহার! বিপদে পড়তে পারে লখনউ!

ট্যাগ:India

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে