CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

এ কী হচ্ছে আইপিএলে, ম্যাচ চলাকালীন ফের ডাগ আউটে মোবাইল ব্যবহার! বিপদে পড়তে পারে লখনউ!

আইপিএলে আবার নিয়মভঙ্গ! রাজস্থান রয়্যালসের পর এবার বিতর্কের মুখে পড়েছে লখনউ সুপার জায়ান্টস। ম্যাচ চলার সময় ডাগআউটে মোবাইল ব্যবহার ছিল নিষিদ্ধ। বিসিসিআইয়ের সেই নির্দেশিকা অমান্য করে মোবাইল ব্যবহারের অভিযোগ উঠল লখনউ শিবিরের বিরুদ্ধে। তাহলেই কি শাস্তির মুখে পড়তে হবে লখনউকে?

LSG mobile phone in dugout
LSG mobile phone in dugout

আইপিএলে আবার নিয়মভঙ্গ! রাজস্থান রয়্যালসের পর এবার বিতর্কের মুখে পড়েছে লখনউ সুপার জায়ান্টস। ম্যাচ চলার সময় ডাগআউটে মোবাইল ব্যবহার ছিল নিষিদ্ধ। বিসিসিআইয়ের সেই নির্দেশিকা অমান্য করে মোবাইল ব্যবহারের অভিযোগ উঠল লখনউ শিবিরের বিরুদ্ধে।

ডাগ আউটে ফোনে কথা লখনউয়েরই এক ব্যক্তির!

রবিবার সিএসকে বনাম এলএসজি ম্যাচ চলার সময় সম্প্রচারিত দৃশ্যে লখনউ ডাগআউটে এক ব্যক্তিকে ফোনে কথা বলতে দেখা যায়। তাঁর গায়ে ছিল লখনউ-র জার্সি। যদিও দলে ওই ব্যক্তির পদ নিয়ে বিস্তারিত জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আসতেই বিতর্কের ঝড় শুরু। বিসিসিআই যাতে এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করে, সেই নিয়ে সরব হয়েছেন অনেকেই।

ডাগআউটে বসে ফোন ব্যবহার রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দার!

ইতিপূর্বে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সামনে আসে। ডাগআউটে বসে দলের ম্যানেজার রোমি ভিন্দার মোবাইল ব্যবহার করছেন। পরে তাঁকে শো-কজ় করা হয়, আবার জরিমানাও দিয়ে হয়। এখন লখনউয়ের জন্য কী পদক্ষেপ নেয় বোর্ড, সেদিকেই তাকিয়ে সকলে। 

এই ঘটনা সামনে আসতেই বিসিসিআইয়ের পক্ষ থেকে আইপিএলের  ফ্র্যাঞ্চাইজিগুলির আবারও কড়া নির্দেশিকা জারি করল বিসিসিআই। নিয়মভঙ্গ, সাজঘরে বাইরের লোকের আনাগোনা, দলের তথ্য বাইরে যাওয়া নিয়ে অভিযোগ রয়েছে। তাহলে ক্রিকেটারদের নিরাপত্তা এবং প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড। 

ফের লিখিত নির্দেশিকা জারি বিসিসিআইয়ের:

লিখিত নির্দেশিকা জারি করে সকল দলকে পেশাদারিত্ব আর শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া। বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ওই আট পাতার নির্দেশিকায়।

নতুন নিয়ম অনুসারে, টিম ম্যানেজারের অনুমতি ব্যতীত ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের হোটেলে কোন বাইরের লোকজনের প্রবেশ নিষিদ্ধ। অতিথিদের সঙ্গে দেখা করতে হোটেলের লবি বা রিসেপশন ব্যবহার করা যেতে পারে। বোর্ড সূত্রে খবর, মূলত হানি ট্র্যাপ বা যৌন হেনস্থার অভিযোগে এড়াতে এই পদক্ষেপ।

আরো পড়ুন: কেকেআর প্লে-অফে উঠবে না, তাই ক্যামেরন গ্ৰিনকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল অস্ট্রেলিয়া!

এমনকি হোটেলের বাইরে ক্রিকেটার বা কর্মীদের যাওয়ার হলে তার জন্য আগে থেকে সিকিউরিটি লিয়াজোঁ অফিসার কিংবা টিম ইন্টিগ্রিটি অফিসারকে বাধ্যতামূলকভাবে জানাতেই হবে। ব্যক্তিগত হোক বা বিনোদনের জন্য, বাইরে গেলেই টিম ম্যানেজারকে আগে থেকে জানিয়ে দিতে হবে।

বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, ম্যাচ চলার সময় ডাগআউট, সাজঘর কিংবা মাঠে ক্রিকেটারদের সঙ্গে দল মালিকেরা সরাসরি যোগাযোগ করতে পারবেন না। প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস অ্যাকসেস প্রোটোকল ভাঙলেই সেটা গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে বিবেচিত হবে। 

ওদিকে, রিয়ান পরাগ আর যুজবেন্দ্র চাহালকে নিয়ে ভ্যাপিং বিতর্ক নিয়ে বিসিসিআই জানিয়েছে, মাঠ, ডাগআউট, সাজঘর এমনকি টিম হোটেলে সম্পূর্ণ নিষিদ্ধ হল ই-সিগারেট। এমনিতে ভারতে আইনত নিষিদ্ধ ই-সিগারেট। নিয়ম ভাঙলে শাস্তির মুখে পড়তে হতে পারে।

বিসিসিআইয়ের নির্দেশিকা পেতেই মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বাধ্যতামূলক ব্রিফিং করতে হবে সব দলকে। সব ক্রিকেটার ও কর্মীরা যাতে সব নিয়ম মেনে চলে সেই প্রতিশ্রুতি লিখিত আকারে নিতে হবে। 

নিয়ম ভঙ্গ করলে শো-কজ় নোটিস পাঠানো হবে ওই ব্যক্তি বা ফ্র্যাঞ্চাইজিকে। মোটা অঙ্কের জরিমানা করা হবে। আবার নির্বাসন করা হতে পারে চলতি বা ভবিষ্যতের প্রতিযোগিতা। অপরাধের ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড।

আরো পড়ুন: হার্দিক নয়, ম্যাচের 'হিরো' ক্রুণাল পান্ডেয়া, একা লড়েই আরসিবিকে শীর্ষে নিয়ে গেলেন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে