CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

কেকেআর প্লে-অফে উঠবে না, তাই ক্যামেরন গ্ৰিনকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল অস্ট্রেলিয়া!

আইপিএল শেষ হয়নি। তার আগেই এবার পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার ঘোষণা করা দলে রয়েছে তাঁর নাম। সেই থেকেই নতুন করে জল্পনা শুরু কলকাতা শিবিরে। তাহলে কি, আগেভাগেই অস্ট্রেলিয়া মনে করছে যে, এ বার প্লে-অফে যেতে পারবে না কেকেআর?

Cameron Green included in Australian squad
Cameron Green included in Australian squad

আইপিএল এখনও পর্যন্ত শেষ হয়নি। জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। আর তার আগেই এবার পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার ঘোষণা করা দলে রয়েছে তাঁর নাম। সেই থেকেই নতুন করে জল্পনা শুরু কলকাতা শিবিরে।

পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার গ্রিন!

আগামী ৩০ মে থেকে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলতে পাকিস্তান যাবে। সিরিজে অংশগ্রহণ করতে আগামী ২৩ মে-র মধ্যেই পাকিস্তানে যেতে হবে। আর তাই, কেকেআরের হয়ে শেষ দু’টি লিগ ম্যাচে ক্যামেরন গ্রিনের খেলা নিয়ে বড় সংশয় তৈরি হয়েছে। আগামী ২০মে মুম্বইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে কলকাতা। পরের ম্যাচ রয়েছে ২৪ মে দিল্লির বিরুদ্ধে।

দল প্লে-অফে যেতে পারলে পাকিস্তান সফর নয়:

ইতিপূর্বে জানা যায়, যেসকল আইপিএল দল প্লে-অফে যেতে পারে বলে মনে করা হচ্ছে, পাকিস্তান সফরে পাঠানো হবে না সেই সমস্ত দলের ক্রিকেটারদের। প্যাট কামিন্স, জশ হেজ়লউড, মিচেল স্টার্ক, ট্রেভিস হেড থেকে শুরু করে টিম ডেভিডদের মতো তারকা ক্রিকেটাররা দলে নেই। কারণ, এখনো প্লে-অফে যাওয়ার সম্ভাবনাsß রয়েছে তাঁদের দলগুলির। 

আরো পড়ুন: হার্দিক নয়, ম্যাচের 'হিরো' ক্রুণাল পান্ডেয়া, একা লড়েই আরসিবিকে শীর্ষে নিয়ে গেলেন!

লখনউ প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে লখনউ:

ইতিমধ্যেই লখনউ প্লে-অফের দৌড় থেকে বেরিয়ে গিয়েছে । তাই তাঁদের নির্বাচনে কোনও সমস্যা হয়নি। মিচেল মার্শ ও জশ ইংলিস ছিলেন সেই দলে। যদিও আনুষ্ঠানিক ভাবে কেকেআর এখনও ছিটকে যায়নি। তার আগেই গ্রিনকে পাকিস্তান সফরে পাঠানোর খবর সামনে এসেছে।

আইপিএল পয়েন্ট তালিকায় সাতে কেকেআর:

এখন আইপিএল পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে কলকাতা। চারটি ম্যাচে জয়লাভ করলে তাদের পয়েন্ট হবে ১৭।  সেক্ষেত্রে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দলেই রয়েছেন গ্রিন। তিনি অন্যতম ভরসা। তাঁর অনুপস্থিতি মানেই বড় ধাক্কা লাগতে পারে দলের ব্যাটিং ও অলরাউন্ড শক্তিতে। 

৩০ মে, ২ জুন ও ৪ জুন, এই তিন দিন ধরে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে। তারপর বাংলাদেশ সফরে যাবে অস্ট্রেলিয়া। আগামী ৯, ১১ ও ১৪ জুন হবে এক দিনের ম্যাচ। পরে টি-২০ সিরিজ রয়েছে ১৭ ও ১৯ তারিখ। প্রতিটি দলেই থাকছেন এবার দেখার কেকেআর কোন পদক্ষেপ নেয়।

আরো পড়ুন: অভিষেক শর্মাকে টপকে রেকর্ডের শীর্ষে এখন বৈভব, আবারও বিরাট নজির গড়ল বৈভব!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 259 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে