CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

হার্দিক নয়, ম্যাচের 'হিরো' ক্রুণাল পান্ডেয়া, একা লড়েই আরসিবিকে শীর্ষে নিয়ে গেলেন!

লাস্ট ওভারের লাস্ট বলে দুর্দান্ত জয়! টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ধরাশায়ী করে আইপিএল লিগ টেবিলের প্রথমেই জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চোট থাকা সত্ত্বেও দারুন পারফর্ম করে ম্যাচের নায়ক হলেন ক্রুণাল পান্ডেয়া। হাতে ব্যাট নিয়ে নিজের ছেড়ে আসা দলের বিরুদ্ধে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। জিতে গেল আরসিবি। কেমন ছিল এদিকে ম্যাচ?

Krunal Pandya's match-winning performance against Mumbai Indians
Krunal Pandya's match-winning performance against Mumbai Indians

লাস্ট ওভারের লাস্ট বলে দুর্দান্ত জয়! টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ধরাশায়ী করে আইপিএল লিগ টেবিলের প্রথমেই জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চোট থাকা সত্ত্বেও দারুন পারফর্ম করে ম্যাচের নায়ক হলেন ক্রুণাল পান্ডেয়া। হাতে ব্যাট নিয়ে নিজের ছেড়ে আসা দলের বিরুদ্ধে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। জিতে গেল আরসিবি।

বেঙ্গালুরু ও মুম্বাইয়ের ম্যাচে ছিল টানটান উত্তেজনা!

এদিন টসে জয়লাভ করে প্রথমে বোলিং করে বেঙ্গালুরু। শুরুর দিকে মুম্বাইয়ের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। পরপর উইকেট হারিয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন দল চাপে পড়ে যায়। তবে সেই পরিস্থিতি থেকে দলকে ফিরিয়ে আনার চেষ্টা করেন তিলক বর্মা এবং নমন ধীর। তাঁদের জুটি ৮২ রানের খেলে লড়াইয়ে ফেরান মুম্বাইকে। ৪২ বলে সাতান্ন রান করেন তিলক। নমন ধীর ৩২ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। তবে শেষ দিকে মুম্বাই আর বড় রান তুলতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে, ১৬৬ রান তোলে তারা।

ক্রুণালের ম্যাচ জেতানো ইনিংস:

আরসিবি ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নামলেও বড় ধাক্কা খায়। খাতা না খুলে ফিরে যান বিরাট। ৩৯ রানের মধ্যে তিনটি উইকেট হারায় আরসিবি। ১৬৭ রানের  ধাক্কা খায় আরসিবি। ২৭ রান করেন জেকব বেথেল, দেবদূত পাড়িক্কল ও রজত পাতিদারও এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। কঠিন পরিস্থিতির মধ্যে দলের মশিহা হয়ে ওঠেন ক্রুণাল পান্ডিয়া। একের পর এক উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্ত আটকে লড়াই চালান তিনি। 

আরো পড়ুন: অভিষেক শর্মাকে টপকে রেকর্ডের শীর্ষে এখন বৈভব, আবারও বিরাট নজির গড়ল বৈভব!

পেশির ব্যথা তুচ্ছ করে ঝোড়ো ব্যাটিং ক্রূণালের:

পায়ের পেশিতে টান পড়ায় ব্যথা, কিন্তু সেসব তোয়াক্কা না করেই ক্রুণাল জোরদার ব্যাট চালিয়ে যান। হাফসেঞ্চুরি পূরণ হলেও তিনি  আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। স্লগ ওভারে তিনি একাধিক বড় শট খেলে বদলে দেন ম্যাচের রং। শেষে ৪৬ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়ে যান ক্রুণাল পান্ডিয়া। ১৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জিতেশ শর্মা।

এখানেই শেষ নয়, টিম ডেভিড ও রোমারিও শেফার্ড শেষ দুটি ওভারে তাড়াতাড়ি আউট হয়ে যেতেই মুম্বাই ম্যাচে ফিরে আসে। যশপ্রীত বুমরাহ ১৯তম ওভারে দারুন বোলিং করে ঘুরিয়ে দেন ম্যাচ। তাই, শেষ ওভারে ১৫ রান করতে পারলে জয় পেত আরসিবি।

লাস্ট ওভারে রাজ অঙ্গদ বাওয়ার হাতে বল তুলে দেন সূর্যকুমার যাদব। চাপে পড়ে প্রথমেই অতিরিক্ত রান দিয়ে ফেলেন তিনি। সমীকরণ হয় ৩ বলে ৯ রান। তখনই একটি বিশাল ছক্কা মেরে ভুবনেশ্বর কুমার ম্যাচে ফিরে আসার আশা জাগান। শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। এমন চাপের সময় দ্রুত দুই রান নিয়ে রাসিখ সালাম বেঙ্গালুরুকে দুর্দান্ত জয়লাভ করিয়ে দেন।

পয়েন্ট টেবিলে প্রথমে আরসিবি, আইপিএল থেকে বিদায় মুম্বাইয়ের:

এর ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের পয়েন্ট টেবিলের একেবারে প্রথমে জায়গা করে নিল। আর হেরে যেতেই আইপিএল থেকে রীতিমতো আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হল মুম্বাইয়ের।

আরো পড়ুন: বিগ ব্রেকিং, আইপিএল ২০২৬-এর মাঝেই চাহালকে জেলে পাঠানোর নির্দেশ?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 674 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে