CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

অভিষেক শর্মাকে টপকে রেকর্ডের শীর্ষে এখন বৈভব, আবারও বিরাট নজির গড়ল বৈভব!

নতুন নজির স্থাপন করলেন বৈভব সূর্যবংশী। গুজরাত টাইটান্সের বিপক্ষে শনিবার আইপিএল ম্যাচে ১৬ বলে ৩৬ রান করে রীতিমত বিশ্বরেকর্ড করলেন বৈভব। তাঁর দল রাজস্থান রয়্যালস হেরে গিয়েছে ঠিকই, তবে অস্ট্রিয়ার করণবীর সিংহের রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব। কেমন ছিল বৈভবের এই ইনিংস?

Abhishek Sharma and Vaibhav Sooryavanshi sixes record
Abhishek Sharma and Vaibhav Sooryavanshi sixes record

নতুন নজির স্থাপন করলেন বৈভব সূর্যবংশী। গুজরাত টাইটান্সের বিপক্ষে শনিবার আইপিএল ম্যাচে ১৬ বলে ৩৬ রান করে রীতিমত বিশ্বরেকর্ড করলেন বৈভব। তাঁর দল রাজস্থান রয়্যালস হেরে গিয়েছে ঠিকই, তবে অস্ট্রিয়ার করণবীর সিংহের রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব।

২৯৯টি কম বলে করণবীরের রেকর্ড ভাঙলেন বৈভব!

প্রথম ছয় মেরে গুজরাত টাইটান্সের মহম্মদ সিরাজকে টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কার নজির গড়েছে বৈভব। এই মাইলফলক অর্জন করতে ১৫ বছরের এই ব্যাটার বৈভবকে খরচ করতে হয়েছে ৫১৪টি বল। এত কম বলে ২০ ওভারের ক্রিকেটে বিশ্বের কোনও ক্রিকেটার ছক্কা শতরান করতে পারেননি। ইতিপূর্বে এই বিশ্বরেকর্ড গড়েছিলেন অস্ট্রিয়ার করণবীর। তিনি টি-২০ ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক অর্জন করেন ৮১৩ টি বল খেলে। ২৯৯টি কম বলে করণবীরের রেকর্ড চূর্ণ বিচূর্ণ করে দিলেন বৈভব সূর্যবংশী।

টি-২০ ১০০ ছক্কার তালিকায় নাম তুললেন বৈভব!

টি-২০ ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার তালিকায় তিন নম্বরে নেমে গেলেন কায়রন পোলার্ড। ৮৪৩ বলে তিনি ১০০টি ছক্কায় পৌঁছান। চার নম্বরে ৮৪৫ বলে ১০০ ছক্কা মেরে তালিকায় রয়েছেন রোমারিয়ো শেফার্ড। পঞ্চম স্থানে রয়েছেন সিক্কুগে প্রসন্ন। ইতিপূর্বে টি-২০ ক্রিকেটে সকলেই ১০০ ছক্কা মারতে প্রায় ৮০০টি বল খেলতে ছয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বৈভব ৫১৪টি বল খেলে গড়ল বিশ্বরেকর্ড। এই ১৫ বছর বয়সী ব্যাটার দেখিয়ে দিল সারা বিশ্বে ছক্কা মারার দিক থেকে তাঁর চেয়ে সেরা কেউ নেই এই মুহূর্তে।

আরো পড়ুন: বিগ ব্রেকিং, আইপিএল ২০২৬-এর মাঝেই চাহালকে জেলে পাঠানোর নির্দেশ?

একের পর এক ক্রিকেটারের রেকর্ড ভাঙছে বৈভব:

টি-২০ ক্রিকেটে বৈভব এখনও পর্যন্ত ১০২টি ছক্কা মেরেছেন। চলতি আইপিএল সিজনে তাঁর ব্যাটে ভোর করে ৪০টি ছয় এসেছে। আইপিএলের এক সিজনে সবচেয়ে বেশি ছক্কার নজির গড়েছেন অভিষেক শর্মা। ২০২৪ সালে ৪২টি ছক্কা মারেন অভিষেক। এবার সেই রেকর্ড ধূলিস্যাৎ করে দিতে পারেন বৈভব। যদিও শনিবারই অভিষেকের একটি রেকর্ড ভেঙে দিলেন রাজস্থানের এই ওপেনার। আইপিএল পাওয়ার প্লে-তে ৩০ টি ছক্কা করেছেন বৈভব। ২০২৪-এর আইপিএলে পাওয়ার প্লেতে অভিষেক ২৯টি ছয় মারেন। এবার শুভমানের দলের বিরুদ্ধে বৈভব এই রেকর্ড স্থাপন করলেন।

আরো পড়ুন: ৬,৬,৬,৬,৬,৪,৬— মাত্র ১৩ বলেই হাফসেঞ্চুরি, কে এই উরভিল প্যাটেল?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 662 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে