CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

৬,৬,৬,৬,৬,৪,৬— মাত্র ১৩ বলেই হাফসেঞ্চুরি, কে এই উরভিল প্যাটেল?

তখন কেবল হলুদ ঝড় চিপকের গ্যালারিতে। সেই ঝড়ের মূলে এক নতুন ক্রিকেটার, নাম উরভিল প্যাটেল। রুদ্ধশ্বাস ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলে চেন্নাই সুপার কিংসের তরুণ উইকেটকিপার ব্যাটার উ রভিল প্যাটেল এখন শিরোনামে। কি এমন করলেন তিনি?

Urvil Patel 13-ball half century
Urvil Patel 13-ball half century

তখন কেবল হলুদ ঝড় চিপকের গ্যালারিতে। সেই ঝড়ের মূলে এক নতুন ক্রিকেটার, নাম উরভিল প্যাটেল। রুদ্ধশ্বাস ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলে চেন্নাই সুপার কিংসের তরুণ উইকেটকিপার ব্যাটার উ রভিল প্যাটেল এখন শিরোনামে।

উরভিলের দুর্দান্ত ইনিংস দেখল গোটা ক্রিকেট বিশ্ব!

উরভিল মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি করে আইপিএলের দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রথম থেকেই তিনি চড়াও হন লখনউ বোলারদের ওপর। শেষে মাত্র ২৩ বলে ৬৫ রান করেন এই ডানহাতি ব্যাটার। ৮টি ছক্কা এবং ২টি চার মারেন তিনি। সিএসকের ইতিহাসে এই ২৮২.৬১ স্ট্রাইক রেটের ইনিংস সবচেয়ে দ্রুততম আর আক্রমণাত্মক ইনিংস।

উরভিলের আগেই স্থান সুরেশ রায়নার:

এই তালিকায় একেবারে প্রথমে রয়েছেন সুরেশ রায়না। ২০১৪ সালে মাত্র ২৫ বলে ৮৭ রান তুলেছিলেন পাঞ্জাবের বিরুদ্ধে। তাঁর সেই ঝোড়ো ইনিংস চেন্নাই সুপার কিংসের সমর্থকদের স্মৃতিতে জ্বলজ্বল করছে। 

উরভিলের ক্রিকেটার হওয়ার নেপথ্য কাহিনী!

এদিকে উরভিলের এই সাফল্যের নেপথ্যে দীর্ঘ সংগ্রামের গল্প। ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতেন গুজরাতের মেহসানার উরভিল। শরীরচর্চার শিক্ষক ও প্রাক্তন অ্যাথলিট বাবা মুকেশ প্যাটেল তাঁর বাবা। উরভিলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন সফল করতে তাঁর পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছেন। ছুটির দিনে আহমেদাবাদে অনুশীলন করতে নিয়ে যাওয়া হতো তাঁকে। ভোরবেলায় উঠে তাঁর মা খাবারের ব্যবস্থা করতেন।

আরো পড়ুন: সূর্যকুমারের তো কোনো সুযোগই নেই, এবার শ্রেয়স আইয়ারও গেল ছিটকে, তাহলে কে হবেন অধিনায়ক?

ঘরোয়া ক্রিকেটেও নজির গড়েছেন উরভিল:

নিজের প্রতিভার পরিচয় ঘরোয়া ক্রিকেটেও দিয়েছেন উরভিল। ২০২৩ সালের অরুণাচল প্রদেশের বিপক্ষে বিজয় হাজারে ট্রফিতে  মাত্র ৪১ বলে তিনি সেঞ্চুরি করেন। ভারতীয় ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ‘লিস্ট এ’ শতরান ছিল ওটাই।

গুজরাত টাইটান্স-এর স্কোয়াডে থেকে সুযোগ পাননি উরভিল:

ইতিপূর্বে গুজরাত টাইটান্স-এর স্কোয়াডে ছিলেন উরভিল। কিন্তু মাঠে নামার সুযোগ হয়নি তার। এরপর সি এস কে তে যোগ দিতে নিজেকে প্রমাণ করতে শুরু করেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই তরুণ ক্রিকেটার ভবিষ্যতের সিএসকের উইকেটকিপিংয়ে বড় ভরসা হবেন। তাঁকে অনেকেই বলছেন মহেন্দ্র সিং ধোনি-র সম্ভাব্য উত্তরসূরি।

এদিন লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারায় এবং ২০৮ রান তোলে। দলের হয়ে ৮৫ রান তোলেন জস ইংলিশ। উরভিল প্যাটেলের ঝোড়ো ইনিংসের হাত ধরে ১৯.২ ওভারে চেন্নাই সুপার কিংস পৌঁছে যায় জয়ের লক্ষ্যে।

আরো পড়ুন: ২৫ কোটি টাকা নিয়ে এত 'নোঙরামি' আর সহ্য করতে পারলেন না ক্যামেরন গ্ৰিন, মুখ খুলতেই ঘটে গেল বিরাট কান্ড!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে