CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

সূর্যকুমারের তো কোনো সুযোগই নেই, এবার শ্রেয়স আইয়ারও গেল ছিটকে, তাহলে কে হবেন অধিনায়ক?

ইন্ডিয়ান টিমের টি-২০ ফরম্যাটে ক্যাপ্টেন কে হবেন সেই নিয়ে চলছে জোড় কানাঘুষো৷ কখনো শোনা যাচ্ছে, "ইনি" এগিয়ে, আবার পাল্টি খেয়ে দেখা যাচ্ছে "অন্যকেউ"। এভাবেই "আমি" নয় "তুমি" করেই চলছে সবটা। বিসিসিআই-র গোপন সূত্র বলছে, বিগত কয়েক মাস ধরে সঞ্জু স্যামসন দুর্দান্ত পারফরম করে ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিমের টি-২০-তে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

 Sanju Samson and Shreyas Iyer on Indian T20 Captaincy
Sanju Samson and Shreyas Iyer on Indian T20 Captaincy

ইন্ডিয়ান টিমের টি-২০ ফরম্যাটে ক্যাপ্টেন কে হবেন সেই নিয়ে চলছে জোড় কানাঘুষো৷ কখনো শোনা যাচ্ছে, "ইনি" এগিয়ে, আবার পাল্টি খেয়ে দেখা যাচ্ছে "অন্যকেউ"। এভাবেই "আমি" নয় "তুমি" করেই চলছে সবটা। বিসিসিআই-র গোপন সূত্র বলছে, বিগত কয়েক মাস ধরে সঞ্জু স্যামসন দুর্দান্ত পারফর্ম করে ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিমের টি-২০-তে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাহলে কে হবেন অধিনায়ক? 

সঞ্জুর নেতৃত্ব দেখে খুশি বিসিসিআই-র নির্বাচন কমিটি!

জাগরণ-এর এক প্রতিবেদন বলছে, সংক্ষিপ্ততম ফরম্যাটে সঞ্জুর ধারাবাহিকতা, মেজাজ বজায় রাখা এবং নেতৃত্ব প্রদান দেখে খুবই খুশি হয়েছেন অজিত আগরকরের নেতৃত্বে থাকা বিসিসিআই-র নির্বাচন কমিটি।

প্রথমে উপেক্ষিত সঞ্জু আইসিসি মেন্স টি-২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড়!

সঞ্জু স্যামসন ভারতের আইসিসি মেন্স টি-২০ বিশ্বকাপ জেতার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করেছেন। এমনকি টুর্নামেন্ট শুরুর সময়ের ম্যাচগুলিতে সুযোগ পাননি, তবুও ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন সঞ্জু স্যামসন। প্রথমদিকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জুকে উপেক্ষা করা হয়েছিল। অভিষেক শর্মা এবং ঈশান কিষাণকে টপ ব্যাটিং অর্ডারে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট।

আরো পড়ুন: ২৫ কোটি টাকা নিয়ে এত 'নোঙরামি' আর সহ্য করতে পারলেন না ক্যামেরন গ্ৰিন, মুখ খুলতেই ঘটে গেল বিরাট কান্ড!

একাদশে ফিরে এসে সঞ্জু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপের মুখে ‘ডু অর ডাই’ ম্যাচে ৯৭ রানের ম্যাচ জয় করা ইনিংস খেলে অপরাজিত থাকেন। এরপর নকআউটে তিনি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

বেশ কিছু প্রতিবেদন বলছে, চলতি আইপিএল মরশুম শেষে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে ধরা দিতে পারেন স্যামসন

স্কাইয়ের বাজে ফর্মনির্বাচকরা হঠাৎ যদি কোন পরিবর্তন না করেন তবে, সাময়িকভাবে দায়িত্ব পালন করে যেতে পারেন বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব। যদিও তাঁর ফরম নিয়ে চলছে জোড় সমালোচনা।

নেতৃত্বে ব্যর্থ সূর্যকুমার যাদব:

চলতি আইপিএল সিজন ২০২৬-এ বেশ চাপের মধ্যে পড়ে খেলতে হয়েছে সূর্যকুমার যাদবকে। ১০ ম্যাচে ১৯.৫২ গড়ে তিনি মাত্র ১৯৫ রান করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস ব্যতীত টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করে দলের নেতৃত্ব পরিবর্তন নিয়ে আলোচনা চলছে।

আরো পড়ুন:খেলার মাঠে 'রিল' বানানো নিয়ে এবার কড়া নিয়ম আনল বিসিসিআই! জানেন, এবার থেকে মাঠের মধ্যে রিল বানালে কী হবে? 

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে