CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

খেলার মাঠে 'রিল' বানানো নিয়ে এবার কড়া নিয়ম আনল বিসিসিআই! জানেন, এবার থেকে মাঠের মধ্যে রিল বানালে কী হবে?

আইপিএল ২০২৬ নিয়ে বিতর্কের শেষ নেই। রাজস্থান রয়্যালসের ডাগআউটে ফোন ব্যবহার নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তারপরে আবার ড্রেসিংরুমের প্রকাশ্যে ই-সিগারেট সেবন করতে দেখা যায়, রিয়ান পরাগকে। যুজবেন্দ্র চাহালকে নিয়েও হয়েছে বিতর্ক। এবার এই বিতর্কের হাত থেকে মুক্তি পেতে একাধিক নির্দেশিকা জারি করল বিসিসিআই। আইপিএল চলাকালীন প্রত্যেক ক্রিকেটার যেন পেশাদারিত্ব বজায় রেখে চলেন, সেদিকে নজর রেখেই এই নির্দেশিকা। বেশ কিছু ক্রিকেটারকে মহিলাদের সঙ্গে হোটেলেও থাকতে দেখা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে অস্থির বিসিসিআই ভীষণ বিরক্ত। কী কী বলা হয়েছে নির্দেশিকায়?

Yuzvendra Chahal sad
Yuzvendra Chahal sad

আইপিএল ২০২৬ নিয়ে বিতর্কের শেষ নেই। রাজস্থান রয়্যালসের ডাগআউটে ফোন ব্যবহার নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তারপরে আবার ড্রেসিংরুমের প্রকাশ্যে ই-সিগারেট সেবন করতে দেখা যায়, রিয়ান পরাগ-কে। যুজবেন্দ্র চাহাল-কে নিয়েও হয়েছে বিতর্ক। এবার এই বিতর্কের হাত থেকে মুক্তি পেতে একাধিক নির্দেশিকা জারি করল বিসিসিআই। আইপিএল চলাকালীন প্রত্যেক ক্রিকেটার যেন পেশাদারিত্ব বজায় রেখে চলেন, সেদিকে নজর রেখেই এই নির্দেশিকা। বেশ কিছু ক্রিকেটারকে মহিলাদের সঙ্গে হোটেলেও থাকতে দেখা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে অস্থির বিসিসিআই ভীষণ বিরক্ত। 

'রিল' বানানো নিয়ে বিসিসিআইয়ের নতুন নির্দেশিকায় কী বলা হয়েছে?

প্রথমত, হোটেলের রুমে যদি কোন ব্যক্তি আসেন, তাহলে সেটা টিম ম্যানেজারকে আগে থেকেই লিখিতভাবে জানাতে হবে। সেই অতিথি সঙ্গে ক্রিকেটারের কী সম্পর্ক সেটাও জানাতে হবে। 

দ্বিতীয়ত, হোটেল থেকে বেরোনোর সময়ে আগে থেকে সিকিউরিটি অফিসার কে জানিয়ে তাঁদের সম্মতি গ্রহন করতে হবে। 

তৃতীয়ত, ক্রিকেটার হোক বাসাপোর্ট স্টাফ কিংবা টিমের অফিশিয়াল, সকলে যেখানে যাবেন, নিজের অ্যাক্রিডিটেশন কার্ড সঙ্গে নিয়ে যাওয়া বাধ্যতামূলক এবং সিকিউরিটিকেও দেখাতে হবে। মাঠ থেকে প্র্যাক্টিস গ্রাউন্ড সব জায়গায় এই কার্ড প্রয়োজন।

আরো পড়ুন: রবীন্দ্র জাদেজার চোখে বৈভব সূর্যবংশী আদতে কেমন?

চতুর্থত, অতিথির সঙ্গে যদি কোন ক্রিকেটার সাক্ষাৎ করতে চান তাহলে, হোটেলের লবিতে জায়গা ঠিক করে দিতে হবে। কাউকে ঘরে আনার প্রয়োজন হলে টিম ম্যানেজারের অনুমতি নিতে হবে। 

পঞ্চমত, ড্রেসিংরুম হোক কিংবা মাঠের ধূমপান একেবারে নিষিদ্ধ। ভারতীয় আইন অনুসারে ভেপিং নিষিদ্ধ, তাই ভেপিং করা যাবে না। 

ষষ্ঠত, রিল বানানোর নিয়ে কঠোর পদক্ষেপের পথে বোর্ড। ম্যাচের পর বহু ক্রিকেটার রিল বানান। কমেন্টেটর, ব্রডকাস্টিংয়ের যুক্ত থেকেই রিল বানাচ্ছেন। বিষয়টি আইপিএলের নিয়মের বিরুদ্ধ। সেই কারণেই আইপিএলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মাঠে ভিডিও করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। আদেশ অমান্য করলে আইনি নোটিশ পাঠানো হবে। 

আইপিএল নিয়ে বিতর্ক থামছে না!

হ্যাঁ, এই মরশুমের আইপিএল নিয়ে বিতর্ক যেন থামছেই না। বেশ কিছু ফ্রাঞ্চাইজি কন্টেন্ট ক্রিয়েটরদের সুযোগ দিচ্ছেন রিল বানাতে। এই কাজ আইপিএলের নিয়মবিরুদ্ধ। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিসিসিআই। এরপর একই কারণে যদি নিয়ম ভঙ্গ করা হয়, তাহলে আইপিএল বোর্ডের বড় শাস্তির মুখে পড়তে হতে।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ ৫৮ কোটি টাকার ক্ষতি হয়েছে দলগুলির! শাহরুখ খানের জলে গিয়েছে ৩১ কোটিরও বেশি, কিন্তু কেন?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে