CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

রবীন্দ্র জাদেজার চোখে বৈভব সূর্যবংশী আদতে কেমন?

তখন রবীন্দ্র জাডেজা, অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে জয়লাভ করে পদার্পণ করছেন আইপিএলের অঙ্গনে। রাজস্থান রয়্যালস থেকেই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেন তিনি। তখন রাজস্থানের অধিনায়ক ও কোচ ছিলেন শেন ওয়ার্ন। তারকাদের ভিড়েও জাডেজাকে চিনে ফেলেছিলেন ওয়ার্ন। জাডেজাকে দিয়েছিলেন ‘রকস্টার’ তকমা। এবার নিজের প্রাপ্ত সেই পদবী অন্য একজনকে দিলেন জাডেজা। জানেন কোন ক্রিকেটার পেলেন জাডেজার পদবী?

Ravindra Jadeja on Vaibhav Suryavanshi
Ravindra Jadeja on Vaibhav Suryavanshi

তখন রবীন্দ্র জাডেজা, অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে জয়লাভ করে পদার্পণ করছেন আইপিএলের অঙ্গনে। রাজস্থান রয়্যালস থেকেই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেন তিনি। তখন রাজস্থানের অধিনায়ক ও কোচ ছিলেন শেন ওয়ার্ন। তারকাদের ভিড়েও জাডেজাকে চিনে ফেলেছিলেন ওয়ার্ন। জাডেজাকে দিয়েছিলেন ‘রকস্টার’ তকমা। এবার নিজের প্রাপ্ত সেই পদবী অন্য একজনকে দিলেন জাডেজা।

জাডেজার চোখে বৈভব সূর্যবংশী কেমন?

সম্প্রচারকারী এই চ্যানেলে সম্প্রতি এক্স ভিডিওতে বৈভব সূর্যবংশী-র নাম নিলেন রবীন্দ্র জাদেজা। তিনি বলেন,"রাজস্থানের দলে বহু তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। কিন্তু তাঁদের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে বৈভব। সে যেভাবে ব্যাট করে তাতে বোঝাই যায়, এই বয়সে বৈভব কতটা পরিণত।

জাডেজার মনে করেন, বৈভব খুব ভালো ভাবেই বুঝে গিয়েছে যে, কিভাবে ইনিংস এগিয়ে নিয়ে যেতে হয়। ভারতীয় এই অলরাউন্ডার জানান, বৈভব কে দেখে বোঝা যায়, নিজের শক্তি কতটা ও সেটা জানে। নিজের শক্তির ওপর ও ভরসা করে। সেই কারণেই এত ভালো বোলারদের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছে বৈভব"।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ ৫৮ কোটি টাকার ক্ষতি হয়েছে দলগুলির! শাহরুখ খানের জলে গিয়েছে ৩১ কোটিরও বেশি, কিন্তু কেন?

জাডেজার কাছে বৈভব একজন "রকস্টার"!

খেলার চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে বৈভবের ব্যাটিং দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন রবীন্দ্র জাডেজা। সেই কারণেই বৈভবকে "রকস্টার বলে উল্লেখ করেছেন জাডেজা। জাডেজা বলেন, “ওর মাথা ঠান্ডা রাখা আমাকে অবাক করে দেয়। সাপের মধ্যে থাকলে ওকে সমস্যায় পড়তে দেখিনি খুব একটা। এই বয়সে এমন গুণ খুব কম ক্রিকেটারের মধ্যেই দেখা যায়। যদি কাউকে দলের রকস্টার বলতেই হয় তাহলে সেটা অবশ্যই বৈভব"। 

কমলা টুপির দৌড়ে বৈভব: 

এবারের আইপিএল সিজেনে বৈভব ১০টি ম্যাচ খেলে ৪০৪ রান করেছে। সে ৪০.৪০ গড় ও ২৩৭.৬৪ স্ট্রাইক রেটে এই রান করেছে। তার মধ্যে রয়েছে একটি শতরান এবং দুটি অর্থ শত রান। কমলা টুপির তালিকায় বৈভব রয়েছে ৫ নম্বরে। ক্যারিয়ারের শুরু থেকেই বৈভব যেন তারকা হয়ে উঠেছে ক্রিকেট মহলে। এ কারণেই বৈভবকে রকস্টার বলে উল্লেখ করলেন জাডেজা।

আরো পড়ুন: রোহিত শর্মার ২.৫ কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিরাট কান্ড করে বসলেন 'হিটম্যান'! দেখুন ভিডিও...

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে