বিগ ব্রেকিং, আইপিএল ২০২৬-এর মাঝেই চাহালকে জেলে পাঠানোর নির্দেশ?

আইপিএল মানেই বিতর্ক। ঝলমলে আলোতে আঁধার অস্পষ্ট হলেও, তার উপস্থিতি ইতিহাস জানে। আইপিএলের চলতি মরশুমে ক্রিকেটারদের গোপন নেশা নিয়ে বিতর্ক এবার তুঙ্গে। সাজঘরে ই-সিগারেটে সেবনের জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে মুখে পড়তে হয়েছে। তারপরেই আইপিএলের সর্বাধিক উইকেট শিকারি তথা পাঞ্জাব কিংসের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালও ভেপিংয়ের জন্য ফেঁসেছেন। যদিও তিনি মাঠে নয়, বিমানে বসে ধূমপান করছিলেন। কী কী নির্দেশিকা দিল বিসিসিআই?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Yuzvendra Chahal caught in Arshdeep Singh's vlog
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আইপিএল মানেই বিতর্ক। ঝলমলে আলোতে আঁধার অস্পষ্ট হলেও, তার উপস্থিতি ইতিহাস জানে। আইপিএলের চলতি মরশুমে ক্রিকেটারদের গোপন নেশা নিয়ে বিতর্ক এবার তুঙ্গে। সাজঘরে ই-সিগারেটে সেবনের জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে মুখে পড়তে হয়েছে। তারপরেই আইপিএলের সর্বাধিক উইকেট শিকারি তথা পাঞ্জাব কিংসের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল-ও ভেপিংয়ের জন্য ফেঁসেছেন। যদিও তিনি মাঠে নয়, বিমানে বসে ধূমপান করছিলেন।

নেশার কবলে পড়ছেন ক্রিকেটাররা!

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাঞ্জাব কিংসের স্পিনার যুজবেন্দ্র চাহাল হায়দরাবাদ যাওয়ার সময় বিমানে বসে ই-সিগারেট সেবন করেছেন। পাঞ্জাব দলের পেসার অর্শদীপ সিং-এর ভ্লগ থেকে প্রকাশিত ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। যদিও ফুটেজে চাহাল সত্যি সত্যি ধূমপান করছিলেন কিনা তা জানা যায়নি। ই-সিগারেট  ভারতে ব্যবহার এবং বিক্রি দুটোই নিষিদ্ধ। অনেকেই বলছেন, অর্শদীপ যেন দলের সঙ্গে থেকে ভ্লগ না করে। চাহালকে জেলে পাঠানোর নিদান দিয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার লক্ষ্মণ শিবারামাকৃষ্ণান। 

ভ্যাপিং নিষিদ্ধ ভারতে:

লক্ষ্মণ শিবারামাকৃষ্ণান লেখেন, "ভারতে ভ্যাপিং নিষিদ্ধ। এর সঙ্গে যারা জড়িত তাদের জেলে পাঠানো উচিত। আইন প্রণাম করার পর যদি সেটা কার্যকর করা না হয়, তাহলে সেই আইন সার্থক হয় কি করে? ক্রিকেটারদের ম্যাচ ফ্রি থেকে ২৫ শতাংশ জরিমানা তো কিছুই নয়। সাধারণ মানুষ যদি এ কাজ করত তাহলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হতো?" 

আরো পড়ুন: ৬,৬,৬,৬,৬,৪,৬— মাত্র ১৩ বলেই হাফসেঞ্চুরি, কে এই উরভিল প্যাটেল?

বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়ার পোস্ট!

আইপিএল দল ও ক্রিকেটারদের জন্য বিসিসিআই বেশ কিছু নির্দেশিকা দিয়েছে। ভেন্যু, ড্রেসিং রুম থেকে শুরু করে ডাগআউটে ভেপিং নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া লেখেন, "টুর্নামেন্টের ভেন্যু কিংবা ড্রেসিং রুম হোক বা অন্য কোন সংরক্ষিত এলাকায় ক্রিকেটারদের ভ্যাপিং করার বিষয়টি নজরে এসেছে বিসিসিআইয়ের। ভারতে  ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করা নিষিদ্ধ। টুর্নামেন্ট চত্বরের মধ্যে এই ধরনের কোন কাজ যদি কোন ব্যক্তি করেন, তাহলে তিনি বিসিসিআই ও আইপিএলের নিয়মই লঙ্ঘন শুধু নয়, প্রচলিত আইনের বিরোধিতা করার সমান হবে। আইপিএল টুর্নামেন্টের সকল ভেন্যু বলতে, ডাগআউট, ড্রেসিং রুম, হোটেল এবং দলের জন্য নির্ধারিত অনুশীলনের জায়গাগুলিকে বোঝানো হয়েছে। এই সমস্ত জায়গাগুলিতে ভেপ বা ই-সিগারেট সেবন করা বা যেকোনো ধরনের নিষিদ্ধ দ্রব্যের ব্যবহার আইনত অপরাধ। তাই তা নিষিদ্ধ করা হয়েছে"। ইতিপূর্বে গাড়ি চালাতে গিয়ে সিগারেটের ছাই ফেলতে দেখা যায় চাহালকে। সেই ভিডিও বেশ ভাইরাল হয়।

আরো পড়ুন: সূর্যকুমারের তো কোনো সুযোগই নেই, এবার শ্রেয়স আইয়ারও গেল ছিটকে, তাহলে কে হবেন অধিনায়ক?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে