CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

২৫টি ছক্কা ও ২৩টি চার মেরে একাই ৩৪৫ রান করেছেন, চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন এই 'বিধ্বংসী' ক্রিকেটার!

আইপিএল-২০২৬-এর পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াডের অধিনায়কত্বে প্লে-অফের জায়গা করে নিতে লড়াইয়ের ময়দান ছাড়েনি সিএসকে। টুর্নামেন্টে আরও তিনটি ম্যাচ খেলবে তারা প্রতিটি ম্যাচে জয়লাভ করতে পারলেই প্লে-অফে পৌঁছাতে পারে সিএসকে। তবে এই মুহূর্তে দলের প্লে-অফের ওঠার থেকেও বেশি আলোচনা হচ্ছে দলের ২৪ বছর বয়সী ক্রিকেটার ম্যাকনিল হ্যাডলি নরোনহাকে নিয়ে। কেমন তাঁর পারফরম্যান্স?

Macneil Hadley Noronha in CSK
Macneil Hadley Noronha in CSK

আইপিএল-২০২৬-এর পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াডের অধিনায়কত্বে প্লে-অফের জায়গা করে নিতে লড়াইয়ের ময়দান ছাড়েনি সিএসকে। টুর্নামেন্টে আরও তিনটি ম্যাচ খেলবে তারা প্রতিটি ম্যাচে জয়লাভ করতে পারলেই প্লে-অফে পৌঁছাতে পারে সিএসকে। তবে এই মুহূর্তে দলের প্লে-অফের ওঠার থেকেও বেশি আলোচনা হচ্ছে দলের ২৪ বছর বয়সী ক্রিকেটার ম্যাকনিল হ্যাডলি নরোনহাকে নিয়ে।

সি.কে. নায়ডু ট্রফিতে ম্যাকনিল হ্যাডলি নরোনহা!

ম্যাকনিল হ্যাডলি নরোনহা ২০২৪-২৫ সি.কে. নায়ডু ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছেন। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আগামী ১৫ই মে সিএসকের পরবর্তী ম্যাচ। তারপর সানরাইজার্স হায়দ্রাবাদ আর গুজরাট টাইটান্সের খেলা রয়েছে।

 শেষ তিনটি ম্যাচের আগে সিএসকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। আঘাত পাওয়া রামকৃষ্ণ ঘোষের বদলে একজন নতুন ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রামকৃষ্ণ মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। সেখানেই চোট পেয়ে আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেছেন তিনি। আইপিএলের মাঝপথে তরুণের যোগদান সিএসকের ব্যাটিংকে দক্ষতাকে আরও শক্তিশালী করবে। বোলিংয়েও যথেষ্ট দক্ষ ম্যাকনিল হ্যাডলি নরোনহা।

আরো পড়ুন: ঘর ভাঙছে বীরেন্দ্র শেহবাগের, ক্রিকেট জগতের এক কর্তার সাথে পরকীয়ার জেরেই কি সংসার ভাঙছে শেহবাগের?

ম্যাকনিল হ্যাডলি নরোনহার রেকর্ড!

২৪ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার ম্যাকনিল হ্যাডলি নরোনহা কর্ণাটকের হয়ে খেলেন। এখন পর্যন্ত তিনি হয়ে তিনটি টি-২০ ম্যাচ খেলেছেন।  ২০২৪-২৫ সালে সিকে নাইডু ট্রফিতে তিনি দুর্দান্ত পারফর্ম করেন। আবার ১৪ ইনিংসে ৭৯.৭৭ গড়ে ১০৩৭ রান তুলে নেন।  তিনটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। এরমধ্যে তিনটিই উত্তরাখণ্ড ও ত্রিপুরার বিপক্ষে।

দিল্লি ক্যাপিটালস, কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সিএসকের সঙ্গে ট্রায়ালে অংশ নিয়েছেন ম্যাকনিল হ্যাডলি নরোনহা। ২০২৫-এ অনুষ্ঠিত মহারাজা টি-২০ ট্রফিতে ম্যাঙ্গালুরু ড্রাগনসের হয়ে খেলে ১৩ ম্যাচে ১৪৮.৮২ স্ট্রাইক রেটে ২৫৩ রান করেছিলেন তিনি।  ১৯টি ছক্কা তো আছেই, ৭.৪৪ ইকোনমি রেটে ১০টি উইকেট তুলে নেন তিনি। যদিও কখনও আইপিএল খেলেননি নরোনহা। তবে ২০২৬ সালে তাঁর আইপিএল অভিষেক হতে পারে।

আরো পড়ুন: লাগাতার জয়ে আইপিএলের শীর্ষস্থানে গুজরাত!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে