CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

লাগাতার জয়ে আইপিএলের শীর্ষস্থানে গুজরাত!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুরন্ত জয় পেয়ে পয়েন্ট তালিকার একেবারে প্রথমে উঠে এসেছে গুজরাত টাইটান্স। আহমেদাবাদে সোমবার আয়োজিত একতরফা ম্যাচে ৮২ রানে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল শুভমন গিলের দল। এই ম্যাচে জয়লাভের ফলে গুজরাত টাইটান্স ১২ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে তালিকার প্রথমে উঠে এসেছে। আবার ১২ ম্যাচে ১৪ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানেই থাকতে হল হায়দরাবাদকে। কেমন ছিল এদিনের ম্যাচ?

Gujarat Titans top of IPL Table
Gujarat Titans top of IPL Table

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুরন্ত জয় পেয়ে পয়েন্ট তালিকার একেবারে প্রথমে উঠে এসেছে গুজরাত টাইটান্স। আহমেদাবাদে সোমবার আয়োজিত একতরফা ম্যাচে ৮২ রানে সানরাইজার্স হায়দরাবাদ-কে হারিয়ে দিল শুভমন গিলের দল।  এই ম্যাচে জয়লাভের ফলে গুজরাত টাইটান্স ১২ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে তালিকার প্রথমে উঠে এসেছে। আবার ১২ ম্যাচে ১৪ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানেই থাকতে হল হায়দরাবাদকে।

হায়দরাবাদের ধরাশায়ী অবস্থা!

গুজরাত টাইটান্সের করা ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পড়ে হায়দরাবাদের ব্যাটিং প্রথম থেকেই সমস্যায় পড়েছিল। ট্র্যাভিস হেড ইনিংসের প্রথম বলে শূন্য রানে করে ফিরে যান। এরপর  ছয় রান করে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা, এগারো রান করে ফিরে আসেন ঈশান কিষান। হাইনরিখ ক্লাসেন করেন ১৪ রান আবার  নীতীশ রেড্ডি করেন ২ রান। গুজরাতের পেস আক্রমণের মুখে হায়দরাবাদের ব্যাটারদের একেবারে অসহায় মনে হচ্ছিল। ৬০ রানে ৭ উইকেট খুইয়ে ম্যাচ থেকে বেরিয়ে যায় তারা।

শেষ পর্যায়ে ৯ বলে ১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন দলের অধিনায়ক প্যাট কামিন্স। যদিও তাতে হারের ব্যবধান মোটেই কমেনি। মাত্র ১৪.৫ ওভারে হায়দরাবাদের ইনিংস শেষ হলো  ৮৬ রানে।

আরো পড়ুন: কেকেআরের জন্য খারাপ খবর! বরুণ চক্রবর্তী অনিশ্চিত, বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমে কী হবে কেকেআরের?

বোলারদের নজরকাড়া পারফরমেন্স!

গুজরাতের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন কাগিসো রাবাডা। ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। রয়েছেন জেসন হোল্ডার ২০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন  মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ আর রশিদ খান।

গুজরাতের দারুন পারফরমেন্স:

এদিন প্রথমে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক কামিং কামিন্স। ব্যাট করতে গিয়ে ৫ রান করেই আউট হয়ে যান অধিনায়ক শুভমন গিল। জস বাটলারও  তাড়াতাড়ি আউট হন। এরপর ইনিংস সামাল দিতে আসেন সাই সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দর। ৪৪ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাই সুদর্শন। ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এদিকে ৩৩ বলে ৫০ রান করে দলের ভিত শক্ত করেন। অবশেষে অপরাজিত থেকে হোল্ডার ও রাহুল তেওয়াটিয়া ৫ উইকেটে ১৬৮ রানে পৌঁছে দেন গুজরাতকে।

হায়দরাবাদের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন প্রফুল হিঙ্গে এবং সাকিব হুসেন। কামিন্স একটি উইকেট নেন। যদিও ব্যাটারদের একেবারেই আশাব্যঞ্জক না হওয়ার কারণে হেরে গেল  হায়দরাবাদ।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর 'ক্ষতি' করছে রাজস্থান রয়্যালস! বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই ক্রিকেটার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে