CSE
Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%
নিউজ

কেকেআরের জন্য খারাপ খবর! বরুণ চক্রবর্তী অনিশ্চিত, বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমে কী হবে কেকেআরের?

বুধবার কেকেআর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের কাছে নিজের ব্যক্তিগত দাবি জানিয়ে বসলেন অনুকূল রায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার বলে দিলেন যে, তিনি ছয় বা সাত নম্বরে ব্যাট করতে চান। কারণ, দলের সহকারী কোচ শেন ওয়াটসন জানিয়েছেন যে, বুধবারের ম্যাচে বরুণ চক্রবর্তী অনিশ্চিত। বরুণ চক্রবর্তী যদি না খেলেন তাহলে তাঁর জায়গায় কাকে খেলানো হবে?

Varun Chakravarthy KKR
Varun Chakravarthy KKR

বুধবার কেকেআর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিরুদ্ধে খেলতে নামবে।  তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের কাছে নিজের ব্যক্তিগত দাবি জানিয়ে বসলেন অনুকূল রায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার বলে দিলেন যে, তিনি ছয় বা সাত নম্বরে ব্যাট করতে চান। কারণ, দলের সহকারী কোচ শেন ওয়াটসন জানিয়েছেন যে, বুধবারের ম্যাচে বরুণ চক্রবর্তী অনিশ্চিত।

কেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অনিশ্চিত বরুণ চক্রবর্তী?

আসলে চোট নিয়ে এখনও যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন বরুণ চক্রবর্তী। আর বরুণের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুশীলনের পর শেন ওয়াটসন বলেছেন, ‘‘যন্ত্রণা নিয়েই শেষ দু’ম্যাচ খেলেছে বরুণ। ওর পায়ে এখনও অস্বস্তি রয়েছে। তাই ওকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। চোট নিয়েও খুব ভালো বল করছে। মরসুমের শুরুতে ভাল ফর্মে না থাকলেও দারুণ উন্নতি করেছে বরুণ। আমরা আশা করছি, বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারবে। তবে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ম্যাচের দিন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর 'ক্ষতি' করছে রাজস্থান রয়্যালস! বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই ক্রিকেটার!

মাথিশা পাথিরানা দলের সঙ্গে যোগ দিলেও খেলাচ্ছে না কেকেআর!

হ্যাঁ, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা দলের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু তাঁকে খেলাচ্ছে না কেকেআর। এখন প্রশ্ন হল, বুধবার কি খেলানো হবে ১৮ কোটির এই জোরে বোলারকে? এই প্রশ্নের উত্তরে ওয়াটসন জানিয়েছেন, ‘‘পাথিরানা সম্পূর্ণ ফিট। খেলার জন্য প্রস্তুত। দলের ভারসাম্য বজায় রাখতে গিয়ে প্রথম একাদশে সুযোগ দেওয়া যাচ্ছে না।’’ তাই ওয়াটসন বুঝিয়ে দিয়েছেন যে, রায়পুরেও সম্ভবত ডাগ আউটেই থাকতে হবে মাথিসা পাথিরানাকে।

বরুণ চক্রবর্তীর চোট নিয়ে কেকেআর শিবিরে উদ্বেগের সময়ই নতুন দাবি জানিয়েছেন অনুকূল:

মঙ্গলবার দলের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে এই অলরাউন্ডার বলেছেন, ‘‘দল প্রথমে ব্যাট করলে, আমি ব্যাট হাতে দলের জন্য আরও বেশি অবদান রাখতে চাই। আবার প্রথমে বল করলেও আমার লক্ষ্য একেবারে একই থাকবে। ম্যাচের চার ওভার বল করার জন্য আমি প্রস্তুত। ব্যাট বা বল হাতে দলকে যতটা সম্ভব বেশি সাহায্য করাই আমার লক্ষ্য।’’ এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ঠিক কী হয়। বুধবার সেই ছবি কার্যত স্পষ্ট হয়ে যাবে।

আরো পড়ুন: মধ্যমা' আঙ্গুল দেখিয়ে নিজের পুরনো দলকে খারাপ বার্তা দেওয়ায় শাস্তির মুখে পড়ল আরসিবির এই তারকা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে