CSE
Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%
নিউজ

মধ্যমা' আঙ্গুল দেখিয়ে নিজের পুরনো দলকে খারাপ বার্তা দেওয়ায় শাস্তির মুখে পড়ল আরসিবির এই তারকা!

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে দুর্দান্ত জয় লাভের পর বিতর্কের মুখে পড়লেন টিম ডেভিড। ম্যাচ চলার সময় বেঙ্গালুরুর ডাগআউটে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই শাস্তির মুখে পড়লেন আরসিবির এই তারকা অলরাউন্ডার। এদিকে পাঞ্জাব কিংসকে হারিয়ে জয় লাভ করলেও, জরিমানার হাত থেকে মুক্তি পেলেন না অক্ষর প্যাটেল।

Tim David fine
Tim David fine

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে দুর্দান্ত জয় লাভের পর বিতর্কের মুখে পড়লেন টিম ডেভিড। ম্যাচ চলার সময় বেঙ্গালুরুর ডাগআউটে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই শাস্তির মুখে পড়লেন আরসিবির এই তারকা অলরাউন্ডার। এদিকে পাঞ্জাব কিংসকে হারিয়ে  জয় লাভ করলেও, জরিমানার হাত থেকে মুক্তি পেলেন না অক্ষর প্যাটেল। কেনই বা জরিমানা করা হলো তাঁকে?

ডাগআউটে বসে 'মধ্যমা' দেখিয়ে বিতর্কে টিম ডেভিড!

রবিবার এমআই-র বিপক্ষে লাস্ট ওভারের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয়লাভ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের এই জয়ের কারণে পয়েন্ট তালিকার একেবারে প্রথমে উঠে আসে বিরাট কোহলিদের আরসিবি। যদিও ম্যাচের পর একটি  বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জয়ের আনন্দের সেই মুহূর্তে ডাগআউটে বসে টিম ডেভিড মধ্যমা দেখাচ্ছেন বিপক্ষের খেলোয়াড়দের। ভুবনেশ্বর কুমারের ছক্কার পর যখন আনন্দে মেতে ওঠে আরসিবি। ঠিক সেই সময় ক্যামেরায় এমন অশোভন দৃশ্য ধরা পড়ে।

আরো পড়ুন: বিশ্বকাপ বয়কটের তিক্ততা ভুলে এবার ভারতীয় দলকে বাংলাদেশে ডাকছেন তামিম ইকবাল!

জরিমানা হিসেবে দিতে হবে টিম ডেভিডের ম্যাচ ফি'র ৩০ শতাংশ!

এই ঘটনা সামনে আইপিএল কর্তৃপক্ষের তরফে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরিমানা হিসেবে টিম ডেভিডের প্রাপ্য ম্যাচ ফির ৩০ শতাংশ দাবি করা হয়েছে। শুধু তাই নয় দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাঁর নামের পাশে। আইপিএল আচরণবিধির ২.৬ ধারা অনুসার, এই শাস্তি দেওয়া হয়েছে অশ্লীল ও আপত্তিকর অঙ্গভঙ্গি করার জন্য। নিজের ভুল স্বীকার করে নিয়েছেন ডেভিড। ম্যাচ রেফারি সিদ্ধান্তও মেনে নিয়েছেন তিনি। 

জরিমানার মুখে পড়েছেন অক্ষর প্যাটেল:

এদিকে, সোমবার পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল্লি ক্যাপিটালস প্লে-অফের আশা এখনও হারায়নি। এদিনের ম্যাচে গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি করেন দলের অধিনায়ক অক্ষর প্যাটেল। যদিও জয়ের মাঝে তাঁকে ধাক্কা খেতে হয়েছে। স্লো ওভার রেটের জন্য দিল্লির অধিনায়কের জরিমানা করা হয়েছে ১২ লক্ষ টাকা। আইপিএলের নিয়ম বলছে, দিল্লির এটা প্রথম অপরাধ, এই কারণে আর্থিক জরিমানা করা হয়েছে। আইপিএলের ২.২২ ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে অক্ষরের দলের বিরুদ্ধে।

আরো পড়ুন: বিরাট কোহলিকে বদনামের জন্য বিপুল অঙ্কের টাকা পেতেন বিরাটেরই পছন্দের 'এই' জার্মান সুন্দরী, সামনে এল আসল রহস্য!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে