CSE
Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%
নিউজ

বিরাট কোহলিকে বদনামের জন্য বিপুল অঙ্কের টাকা পেতেন বিরাটেরই পছন্দের 'এই' জার্মান সুন্দরী, সামনে এল আসল রহস্য!

জার্মান সুন্দরীর পোস্টে একটা লাইক বিরাট কোহলির। ব্যাস, রাতারাতি লাইম লাইটে এলেন জার্মান সুন্দরী লিজলাজ। তাঁর পোশাকি নাম জেনিফার। এবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন এই ইনফ্লুয়েন্সার। তিনি জানান, তাঁকে টাকা দিয়ে কোহলির নামে মিথ্যা বলার প্রস্তাব দেওয়া হয়েছিল। একটার পর একটা ফোন। বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি। কী হয়েছিল তারপর?

Lizlaz on Virat Kohli
Lizlaz on Virat Kohli

জার্মান সুন্দরীর পোস্টে একটা লাইক বিরাট কোহলির। ব্যাস, রাতারাতি লাইম লাইটে এলেন জার্মান সুন্দরী লিজলাজ। তাঁর পোশাকি নাম জেনিফার। এবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন এই ইনফ্লুয়েন্সার। তিনি জানান, তাঁকে টাকা দিয়ে কোহলির নামে মিথ্যা বলার প্রস্তাব দেওয়া হয়েছিল। একটার পর একটা ফোন। বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি।

জার্মান সুন্দরী লিজলাজের ছবিতে লাইক দিয়েছিলেন বিরাট!

কোহলির এমন কাণ্ড নিয়ে হঠাৎই বিতর্ক শুরু হয় গত এপ্রিলে। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট। সেখানে দেখা যায়, দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরী লিজলাজের এক ছবিতে লাইক করেছেন ৩৭ হাজারেরও বেশি ইউজার। আর সেই লাইকের মধ্যেই দেখা যাচ্ছে বিরাট কোহলি-র নামও। বিষয়টি সামনে আসার পরেই  লিজলাজের ছবি থেকে নিজের লাইক তুলে নেন বিরাট। তবে ততক্ষণে রীতিমতো হইচই চলছে নেট দুনিয়ায়।

বিরাটকে কালীমালিপ্ত করার প্রলোভন নিয়ে স্বীকারোক্তি!

এতদিন পর এবার সেই বিষয় নিয়েই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন লিজলাজের। তাঁর কথায়, "অনেকেই চাপ সৃষ্টি করছিল আমার উপর। বেশ কিছু জন সাংবাদিক বিরাট কোহলিকে নিয়ে খারাপ কথা বলার পাশাপাশি মিথ্যে অভিযোগ তোলার প্রস্তাব দেন। তার বিনিময়ে মোটা টাকা দেওয়ার প্রস্তাবও ছিল। কোহলি কখনই করেননি এমন ধরনের কথা বলানোর জন্য অনেক জোর করা হয়েছিল। কিন্তু আমি কেন এই ধরনের কাজ করব? আমি নিজেই একজন কোহলির ভক্ত। শুধুমাত্র টাকার জন্য তাঁর বিরুদ্ধে বাজে কথা বলব কেন?" 

আরো পড়ুন: তারকা ক্রিকেটারদের মাত্রাতিরিক্ত সুবিধা দেওয়াই 'কাল' হচ্ছে, এবার মুখ খুললেন কোচ!

জেনিফার অবশ্য নিজের পোস্টে কোহলির ‘লাইক’ দেখে বেশ খুশি হন। তাঁর কথায়, "ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমি। এই ধরনের কোন ঘটনা যে ঘটতে পারে তা আশা করিনি। অনেক ম্যাগাজিন থেকে ফোন আসতে শুরু করে আমার কাছে"।  

লিজলাজের জনপ্রিয়তা:

উল্লেখ্য, ভারতীয়দের কাছেও লিজলাজ বেশ জনপ্রিয়। ভারতীয়দের মন জিতে নিতে তিনি হিন্দিও শিখেছেন। বেশকিছু শহরে গিয়ে বানিয়েছেন ভ্লগ, আবার হিন্দিতে কথাও বলেছেন। ফটোশুটের জন্য লিজলাজ ওরফে জেনিফার অনেকবারই বেছে নিয়েছেন ভারতীয় পোশাক শাড়ি-লেহঙ্গার। গত বছর বিরাট কোহলি আরেক সুন্দরী অভনীত কৌরের ছবিতে লাভ রিয়াক্ট করেন বিরাট। সেই নিয়েও সমালোচনার ঝড় ওঠে।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এর মাঝেই চলে এল বড় সুখবর, ভারতীয় দলের জন্য চলে এল এই রিপোর্ট!

ট্যাগ:Virat Kohli

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে