CSE
Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%
নিউজ

বিশ্বকাপ বয়কটের তিক্ততা ভুলে এবার ভারতীয় দলকে বাংলাদেশে ডাকছেন তামিম ইকবাল!

ভারতে আয়োজিত টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে আবারো মুখ খুললেন তামিম ইকবাল। সরকার পরিবর্তনের পর এই সিদ্ধান্ত নিয়ে তদন্ত শুরু হয়েছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বোর্ডের প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানালেন, সেই সময় বোর্ড বড় ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আরও কি জানালেন তামিম ইকবাল?

Tamim Iqbal invites Team India to Bangladesh
Tamim Iqbal invites Team India to Bangladesh

ভারতে আয়োজিত টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে আবারো মুখ খুললেন তামিম ইকবাল। সরকার পরিবর্তনের পর এই সিদ্ধান্ত নিয়ে তদন্ত শুরু হয়েছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বোর্ডের প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানালেন, সেই সময় বোর্ড বড় ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছিল।

ভারতীয় দলকে নিয়ে কী বললেন তামিম ইকবাল?

তামিম জানান, ওই সময় সমস্যা সমাধানের জন্য আইসিসি ইতিবাচক মনোভাব দেখায়। আলোচনার মধ্য দিয়ে বিষয়টি সমাধান করা সম্ভব ছিল। কিন্তু আলোচনার পথে না গিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেট। তামিম আরো জানান, বাংলাদেশের দলে এমন অনেক ক্রিকেটার ছিলেন, তাঁদের কাছে হয়তো সেটাই শেষ বিশ্বকাপ হত। তাই পুরো ঘটনাটা মেনে নিতে পারেননি তিনি। 

তদন্ত কমিটি গঠন তারেক রহমানের:

এই নিয়ে বিতর্ক শুরু হতেই বাংলাদেশের তারেক রহমান সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগের সিদ্ধান্ত এবং তার প্রভাব সম্পর্কে পুরোটা খতিয়ে দেখছে নতুন প্রশাসন। 

ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক মেরামতের পথে বাংলাদেশ!

অতীতের সমস্ত বিতর্ককে পেছনে ফেলে আপাতত ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক যাতে স্বাভাবিক হয়ে যায়, সেদিকেই মনোনিবেশ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্বেগের জন্য বাংলাদেশ সফর দুবারই  পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে তামিম স্পষ্ট জানিয়েছেন, এখন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। ভারতীয় ক্রিকেট দলের জন্য কোন রকম নিরাপত্তা জনিত হুমকি নেই। 

আরো পড়ুন: বিরাট কোহলিকে বদনামের জন্য বিপুল অঙ্কের টাকা পেতেন বিরাটেরই পছন্দের 'এই' জার্মান সুন্দরী, সামনে এল আসল রহস্য!

ভারত-বাংলাদেশ  দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের দাবি তামিমের:

তিনি জানান, বাংলাদেশে টিম ইন্ডিয়া খেলতে এলে দর্শকে ভরে যায় স্টেডিয়াম। দুই দেশের ক্রিকেট যুদ্ধ উপভোগ করার জন্য অপেক্ষা করেন সমর্থকেরা। বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়েছে বিসিবি এবং বিসিসিআইয়ের সম্পর্ক। সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব শীঘ্রই একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তামিম। বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সথে তাঁর ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান। 

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ পড়ায় বিতর্ক:

প্রসঙ্গত, আইপিএল থেকে বাংলাদেশী খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির সম্পর্কের অবনতি হয়। তৎকালীন বাংলাদেশ সরকারের ভারত বিরোধী অবস্থানের কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। আইসিসির অনুরোধ সত্বেও নিজেদের সিদ্ধান্ত বদল করেননি বিসিবি কর্তারা। তাই বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয় বাংলাদেশ। 

পরবর্তীকালে সরকারের পরিবর্তন হলে বাংলাদেশের নতুন প্রশাসন ক্রিকেট সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করার পথে অগ্রসর হয়েছে। তারই মধ্যে বোর্ডের আগের সিদ্ধান্তকে একেবারে ভুল বলে মেনে নিলেন তামিম ইকবাল।

আরো পড়ুন: তারকা ক্রিকেটারদের মাত্রাতিরিক্ত সুবিধা দেওয়াই 'কাল' হচ্ছে, এবার মুখ খুললেন কোচ!

ট্যাগ:BangladeshIndia

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে