CSE
Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%
নিউজ

বৈভব সূর্যবংশীর 'ক্ষতি' করছে রাজস্থান রয়্যালস! বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই ক্রিকেটার!

১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে সত্যি বলতে লাইমলাইটে এনেছে রাজস্থান রয়্যালস। ১৫ বছরের এই কিশোর ২২ গজে নামলেই যেন কমবেশি রোজদিনই কোনো না কোনো নজির তৈরি হয়। বৈভব মাঠে নামা মানেই চার-ছক্কার তাণ্ডব চলবে। আর তাই তাকে জাতীয় দলে খেলতে দেখার অপেক্ষায় রয়েছেন দেশের আপামোর ক্রিকেটভক্তরা। কিন্তু এবার রাজস্থানেই নাকি 'ক্ষতি' হচ্ছে বৈভবের। কিন্তু কেন ক্ষতি হচ্ছে বৈভবের?

Rajasthan Royals not taking care of Vaibhav Suryavanshi
Rajasthan Royals not taking care of Vaibhav Suryavanshi

১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে সত্যি বলতে লাইমলাইটে এনেছে রাজস্থান রয়্যালস। ১৫ বছরের এই কিশোর ২২ গজে নামলেই যেন কমবেশি রোজদিনই কোনো না কোনো নজির তৈরি হয়। বৈভব মাঠে নামা মানেই চার-ছক্কার তাণ্ডব চলবে। আর তাই তাকে জাতীয় দলে খেলতে দেখার অপেক্ষায় রয়েছেন দেশের আপামোর ক্রিকেটভক্তরা। কিন্তু এবার রাজস্থানেই নাকি 'ক্ষতি' হচ্ছে বৈভবের। কিন্তু কেন ক্ষতি হচ্ছে বৈভবের? আসলে বৈভবকে নিয়ে এবার এমনটাই দাবি করলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। আদতে রাজস্থান রয়্যালস যে পরিকল্পনায় বৈভবকে ব্যবহার করছে, সেটা আসলে বিস্ময় প্রতিভার উন্নতিতে বাধা দিচ্ছে। যদিও তার জন্য দায়ী করা যেতে পারে আইপিএলের এই নিয়মকে।

বৈভব সূর্যবংশীর ক্ষতি করছে রাজস্থান রয়্যালস—কেন এমন কথা বললেন মঞ্জরকর?

সূত্রের খবর, বৈভবের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মঞ্জরেকর জানান, "তাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হলে ফিল্ডার হিসেবে উন্নতিতে বাধা পাবে। আমি বৈভবকে মাঠে দেখতে চাই। চাপের মুখে পড়ুক। হতে পারে সে একজন দারুণ ব্যাটার, কিন্তু ফিল্ডিংয়ে ততটাও ভালো না। আমি চাই সেই দুর্বলতাটা কাজে লাগানো হোক। আমার নিজের অভিজ্ঞতা ছিল, ফিল্ডার হিসেবে ক্যাচ ফেললে একটা দুশ্চিন্তা থাকে। কিন্তু ব্যাটিংয়ের সময় সেটা উড়িয়ে দিতে পারলে ভালো লাগে। আমি কখনই চাই না, খেলাটা এত সহজ হয়ে যাক।" 

আরো পড়ুন: মধ্যমা' আঙ্গুল দেখিয়ে নিজের পুরনো দলকে খারাপ বার্তা দেওয়ায় শাস্তির মুখে পড়ল আরসিবির এই তারকা!

মঞ্জরকরের সংযোজন, "প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে, বৈভব ব্যাট করছে। কিন্তু তাকে দিয়ে ফিল্ডিং করানো হচ্ছে না। 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম ব্যবহার করায় পুরো ৪০ ওভার মাঠে খেলছে না। অর্থাৎ তাকে ফিল্ডিং করতে দেখা যাচ্ছে না।"

সুতরাং, এতে যে বৈভবের সার্বিক উন্নতি বাধা পাচ্ছে সেটাই বলেছেন মঞ্জরেকর। তিনি বলেন, "ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটা বাদ দিতে হবে। আমরা বৈভবের শুধু একটা দিক দেখতে চাই না। একজন ভালো ক্রিকেটার, ব্যাটিং-ফিল্ডিং দুটোই ভালো করে। সেটাই একজন ক্রিকেটারের মাপকাঠি। শুধু একজনের মারকুটে ব্যাটিংয়ের দক্ষতাকে কাজে লাগিয়ে ৬ বল খেলানো উচিত নয়।"

আইপিএলে বৈভব সূর্যবংশীর কামাল!

এখনও পর্যন্ত ১১ ম্যাচে ৪৪০ রান করেছে বৈভব সূর্যবংশী। এর আগে রোহিত-বিরাটদের মতো ক্রিকেটারের বক্তব্য ছিল যে, এই নিয়মের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে। আর ইমপ্যাক্ট প্লেয়ারের কারণে প্লেয়ারের স্কিলটাই মুখ্য থাকছে না বলেই মত ছিল তাঁদের।

আরো পড়ুন: বিশ্বকাপ বয়কটের তিক্ততা ভুলে এবার ভারতীয় দলকে বাংলাদেশে ডাকছেন তামিম ইকবাল!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে