রোহিত, কোহলি, সূর্যকুমার নাকি গিল— ভারতের ৪ অধিনায়কের মধ্যে গম্ভীরের সবচেয়ে 'কাছের মানুষ' কে?
ভারতীয় ক্রিকেট দলে গত দুই বছর ধরে কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন গৌতম গম্ভীর। ভারতীয় দল দু'টি আইসিসি ট্রফি জয় করেছে তাঁর কোচিং পর্বে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড গম্ভীরের উপরই আগামী ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব রাখতে চায়। এই সময়ের মধ্যে গম্ভীর কাজ করেছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শুভমান গিল-সহ একাধিক অধিনায়কের সঙ্গে।

ভারতীয় ক্রিকেট দলে গত দুই বছর ধরে কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন গৌতম গম্ভীর। ভারতীয় দল দু'টি আইসিসি ট্রফি জয় করেছে তাঁর কোচিং পর্বে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড গম্ভীরের উপরই আগামী ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব রাখতে চায়। এই সময়ের মধ্যে গম্ভীর কাজ করেছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শুভমান গিল-সহ একাধিক অধিনায়কের সঙ্গে। এবার একটি সাক্ষাৎকারে তাঁদের মধ্যে নিজের বিশেষ সম্পর্কের কথা তুলে ধরেন গম্ভীর।
চার অধিনায়কের মধ্যে রোহিতের সঙ্গে সম্পর্ক আলাদা!
ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর সব মিলিয়ে চারজন অধিনায়কের সাথে কাজ করেছেন গম্ভীর। তিনি মনে করেন, এই চারজনের মধ্যে রোহিত শর্মার সাথে তাঁকে আর নতুন করে সম্পর্ক তৈরি করতে হয়নি। কোচ হবার অনেক আগে থেকেই রোহিতকে চিনতেন তিনি। ছিল ক্রিকেটীয় সম্পর্ক। পরবর্তী সময়ে সেই পুরনো সম্পর্ক আরো সহজ করে দিয়েছে কোচ আর অধিনায়কের সম্পর্ককে।
‘রোহিতের সঙ্গে সম্পর্ক কেবল কোচ-অধিনায়কের নয়’: গৌতম গম্ভীর
রোহিতকে নিয়ে গম্ভীর বলেন, কখনও শুধুমাত্র কোচ ও অধিনায়কের সম্পর্ক ছিল না তাঁদের। যখন রোহিত প্রথম ভারতীয় দলে সুযোগ পেলেন, তখন দলের একজন সিনিয়র ক্রিকেটার গম্ভীর নিজে। তখন থেকেই পরিচয় দু’জনের। বিদেশ থেকে আশা কোচের মতো করে রোহিতকে নতুন করে বুঝতে হয়নি গম্ভীরকে। দীর্ঘদিন ধরে একসঙ্গে ক্রিকেট খেলার কারণে পারস্পরিক বোঝাপড়া সৃষ্টি হয়েছে দুজনের মধ্যে।
সিদ্ধান্তে মতভেদ হলেও দলের স্বার্থই শেষ কথা:
রোহিত এবং গম্ভীর দুজনে দুজনের চিন্তা ভাবনা বোঝেন। মাঠের কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে একই মত না হলেও দুজনেই, দলের স্বার্থকে এগিয়ে রাখেন বলে জানান, ভারতীয় দলের কোচ। সব সময় কোচ আর অধিনায়কের চিন্তা ভাবনা যে মিলবে তা নয়। ভিন্নমত তৈরি হলেও আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সিনিয়র তারকাদের সাথে সম্পর্ক নিয়ে জল্পনা:
ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছে অতীতে। বিরাট কোহলি আর রোহিত শর্মার সাথে তাঁর সম্পর্ক নিয়ে বহুবার জল্পনা তৈরি হয়েছে। আগামী ওডিআই বিশ্বকাপে আলোচনা রয়েছে সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়েও। এরই মধ্যে রোহিতের সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে সাক্ষাৎকারে গম্ভীরের বক্তব্য প্রমাণ করে, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু বর্তমান কোচ-অধিনায়ক পর্বের নয়। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সম্পর্ক।




