CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

শেষ হয়ে যাবে 'ওয়ানডে ফরম্যাট'? ক্রিকেটে এবার বড় পরিবর্তনের ভাবনা আইসিসির!

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট পরিবর্তনের লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ক্রিকেটের ভবিষ্যৎকে আরও আকর্ষণীয় এবং বিশ্বব্যাপী জনপ্রিয় করতে বেশ কিছু যুগান্তকারী প্রস্তাব নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ICC to change ODI format
ICC to change ODI format

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট পরিবর্তনের লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ক্রিকেটের ভবিষ্যৎকে আরও আকর্ষণীয় এবং বিশ্বব্যাপী জনপ্রিয় করতে বেশ কিছু যুগান্তকারী প্রস্তাব নিয়ে শুরু হয়েছে আলোচনা। এই বিষয়গুলি নিয়ে স্কটল্যান্ডের এডিনবরায় বুধবার অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় আলোচনা হওয়ার কথা ১২ টি পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিদের মধ্যে।

কী বলছে দ্য গার্ডিয়ানেরর প্রতিবেদন?

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানেরর প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আইসিসির আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা ম্যাককিনসি অ্যান্ড কোম্পানি একটি স্ট্র্যাটেজিক রিভিউ করেছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে সামনে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব।

ওডিআই ম্যাচের দৈর্ঘ্য কমানোর প্রস্তাব উঠেছে!

সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলির মধ্যে একটি ওডিআই ম্যাচের দৈর্ঘ্য কমানো। দর্শকদের আগ্রহ টিকিয়ে রাখতে, দীর্ঘ সময় ধরে ৫০ ওভারের ম্যাচের বদলে সংক্ষিপ্ত ফরম্যাট আয়োজন কথা ভাবা হচ্ছে। শুধু তাই নয়, আগামী দিনে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজের সংখ্যা কম করে বিশ্বকাপের পূর্বের প্রায় ১৮ মাসের মধ্যে ওডিআই ক্রিকেটকে সীমাবদ্ধ করা হতে পারে বলেও উল্লেখ রয়েছে প্রতিবেদনে।  

নতুন বৈশ্বিক টি-২০ প্রতিযোগিতা আয়োজনের চিন্তাভাবনা:

তাছাড়াও, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একটি নতুন বৈশ্বিক টি-২০ প্রতিযোগিতা চালু করার কথা ভাবছে আইসিসি। এমনকি, এশিয়া কাপের মতো মহাদেশভিত্তিক টুর্নামেন্ট করার পরিকল্পনাও থাকছে। পাশাপাশি টেস্ট, ওয়ানডে এবং টি-২০—এই তিনটি ফরম্যাটের জন্য আলাদা নির্দিষ্ট উইন্ডো তৈরির প্রস্তাবও রয়েছে আলোচনায়, যাতে আরও সুসংগঠিত হয় আন্তর্জাতিক ক্রিকেটের সূচি।

আরো পড়ুন: '...আমাকে? আরে, ভালোই তো চলছে!' ভারতীয় দলে না থাকলেও হাসিমুখে এ কোন জবাব দিলেন সূর্যকুমার যাদব!

বিশ্বজুড়ে ক্রিকেট জনপ্রিয়, তবে এখনও বহু ছোট দেশের জন্য এই খেলাকে আর্থিকভাবে সচ্ছল রাখা খুব কঠিন। আবার, টি-২০-র ক্রমবর্ধমান জনপ্রিয়তার জন্য টেস্ট ও বিশেষ করে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরেই।

টিম ইন্ডিয়া-র অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বলেছেন, “ যদি সত্যিই ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার হয় ও অলিম্পিকের মতো মঞ্চে ক্রিকেটকে আরও সফল করতেই হয়, তবে খেলা যত ছোট করা হবে, ততই কার্যকর হবে।" তাছাড়া, ২০২৭-২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা দলের সংখ্যা ৯ থেকে বৃদ্ধি করে ১২টি করার প্রস্তাবও রাখা হয়েছে। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তান অন্তর্ভুক্ত হতে পারে। যদিও প্রস্তাবগুলো এখনই চূড়ান্ত নয়। ২০৩১ সালের পর ধীরে ধীরে পরিবর্তন কার্যকর হতে পারে।

আরো পড়ুন: 'রাগের মাথায় অবসর নেওয়া উচিত হয়নি', বিরাটকে নিয়ে চরম আক্ষেপ এই ক্রিকেটারের!

ট্যাগ:Ravichandran Ashwin

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে