CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

'রাগের মাথায় অবসর নেওয়া উচিত হয়নি', বিরাটকে নিয়ে চরম আক্ষেপ এই ক্রিকেটারের!

অনেক তাড়াহুড়ো করে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তাঁর মতে, এখনো বিরাট কোহলি ভারতের হয়ে লাল বলের ক্রিকেট খেলতে পারবেন। এমনকি মাঠে নেমে বিরাটের আগ্রাসী মনোভাবের সঙ্গে তিনি টেনিস কিংবদন্তি জন ম্যাকেনরোরও তুলনা টেনেছেন। কেন হঠাৎ এ কথা বললেন কপিল দেব?

Kapil Deb speaks on Virat Kohli's retirement
Kapil Deb speaks on Virat Kohli's retirement

অনেক তাড়াহুড়ো করে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তাঁর মতে, এখনো বিরাট কোহলি ভারতের হয়ে লাল বলের ক্রিকেট খেলতে পারবেন। এমনকি মাঠে নেমে বিরাটের আগ্রাসী মনোভাবের সঙ্গে তিনি টেনিস কিংবদন্তি জন ম্যাকেনরোরও তুলনা টেনেছেন।

বিরাট কোহলিকে নিয়ে কী জানালেন কপিল দেব?

এক পডকাস্টে কপিল দেব জানান, “এটি কোনভাবেই দশ হাজার রানের ব্যাপার না। আমি মনে করি, যদি বিরাট কোহলি, আরো মাস ছয় নিজেকে সময় দিতে পারতো এবং রাগ কিংবা হতাশায় থেকে সিদ্ধান্ত না নিত, তবে হয়তো আরো কিছুদিন সে ভারতের হয়ে খেলতে পারতো। দেশের হয়ে একবার খেলা ছাড়লে আর সুযোগ মেলেনা।"

বড় মন্তব্য করেছিলেন বিরাট কোহলিও!

প্রসঙ্গত, বিরাট কোহলি গত বছর মে মাস নাগাদ হঠাৎ করেই অবসর ঘোষণা করেন টেস্ট ক্রিকেট থেকে। তখন টেস্টে তিনি ১০ হাজার রানের মাইলস্টোন থেকে মাত্র ৭৭০ রান দূরে ছিলেন। তবে এই বছরের শুরুতে কোহলি জানান, সব সময় নিজেকে প্রমাণ করার চাপের মধ্যে তিনি আর মাঠে নামতে চাননি বলে তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

আবেগে বসে অবসরের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় : কপিল দেব

কিন্তু কপিল দেব মনে করেন, নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য সত্ত্বেও আবেগের বসে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা মোটে উচিত নয়। তাঁর কথায় ,"দলের সুযোগ না মিললে, আরো পরিশ্রম করে ঘরোয়া ক্রিকেটে রান তুলতে হয়। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে দলে মহিন্দর অমরনাথ সহ অংশুমান গায়কোয়াড়দের মতো অনেকেই ফের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।”

আরো পড়ুন: পাকিস্তানে আবারও বাবরের রাজত্ব শুরু, অধিনায়কত্বের 'মুকুট' উঠল বাবর আজমের মাথায়!

বিরাট কোহলির পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত!

অস্ট্রেলিয়া সফরে একের পর এক ব্যর্থতার পর থেকে জোর আলোচনা শুরু হয়েছিল কোহলির ভবিষ্যৎ নিয়ে। সেই সফরের প্রথম টেস্টে কোহলি সেঞ্চুরি করেন। পরে রঞ্জি ট্রফিতেও তিনি খেলেছিলেন। তাতে প্রমাণ হয়েছিল, টেস্ট ক্রিকেটে তাঁর আগ্রহ এখনো রয়েছে। তবে আইপিএল চলাকালীন তিনি হঠাৎ করে এই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ঠিক তার কয়েক দিনের মাথায় টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা। 

কপিল দেব বিশ্বাস করেন, এখনও কোহলির সামর্থ্যে কোনো ঘাটতি নেই। তাঁর কথায়, “আইপিএল কিংবা অন্য কোন প্রতিযোগিতায় কোহলিকে দেখলেই বোঝা যায়, টেস্ট ক্রিকেট খেলার ক্ষমতা এখনও তাঁর আছে। তাই তাঁর সিদ্ধান্তে কিছুটা হতাশ হই আমি।”

আরো পড়ুন: কেউ ভাবতেও পারেননি! অভিষেকেই কেন এমনটা হল বৈভবের সাথে?

ট্যাগ:IndiaVirat Kohli

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে