CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3607 BT vs JK +0.00%M3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3607 BT vs JK +0.00%M3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%
নিউজ

পাকিস্তানে আবারও বাবরের রাজত্ব শুরু, অধিনায়কত্বের 'মুকুট' উঠল বাবর আজমের মাথায়!

পাকিস্তান ক্রিকেটে বিরাট পরিবর্তন। টেস্ট দলের অধিনায়কের পদ থেকে শান মাসুদকে সরিয়ে দেওয়া হল। তাঁর বদলে ফের টেস্ট দলের নেতৃত্বে এলেন বাবর আজম। এই মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণার সময় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কেন পরিবর্তন করা হলো অধিনায়ক?

Babar Azam replaces Shan Masoom as Pakistan Capttain
Babar Azam replaces Shan Masoom as Pakistan Capttain

পাকিস্তান ক্রিকেটে বিরাট পরিবর্তন। টেস্ট দলের অধিনায়কের পদ থেকে শান মাসুদ-কে সরিয়ে দেওয়া হল। তাঁর বদলে ফের টেস্ট দলের নেতৃত্বে এলেন বাবর আজম। এই মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণার সময় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শান মাসুদের অধিনায়কত্বের পাকিস্তানের বেহাল অবস্থা!

পাকিস্তানের টেস্ট ইতিহাসে শান মাসুদের অধিনায়কত্বের সময় সত্যিই অন্যতম হতাশাজনক অধ্যায়। তিনি প্রায় তিন বছর আগে দায়িত্ব গ্রহণের পর ১৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে পাকিস্তান হেরে গিয়েছে ১২টিতে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের প্রথম ১৬টি ম্যাচের মধ্যে কোনো অধিনায়কই ১২টিতে হেরে যাননি। পাকিস্তানের হয়ে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে তাঁর চেয়ে বেশি টেস্টে হেরেছেন শুধু মিসবাহ-উল-হকই। তাছাড়া টানা শেষ সাতটি টেস্টেও পাকিস্তান পরাজিত হয়েছে।

কী বললেন পাক ক্রিকেট বোর্ডের হাই-পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ!

পাক ক্রিকেট বোর্ডের হাই-পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ মনে করেন, বারবার এক ভুল ও জয়ের মুখ থেকে ম্যাচ হারিয়ে ফেলার প্রবণতার জন্য নেতৃত্ব পরিবর্তন করা হয়েছে। তাঁর কথায়, “আমরা অনেক ম্যাচেই জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ শেষ করতে পারেনি দল। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন টেস্টে লাস্ট উইকেটে বড় জুটি গড়ে হাতছাড়া হয়েছে ম্যাচ। আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুলতানে দ্বিতীয় টেস্টেও দল সহজে গুটিয়ে যায়। অধিনায়কের দায়িত্ব মনে শুধুমাত্র দল পরিচালনা করা নয়, ম্যাচ শেষ করা, সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ, ডিআরএস ব্যবহার, ওভার রেট ধরে রাখা ও টসের সঠিক সিদ্ধান্ত গ্রহনও তাঁরই কাজ।”

শান মাসুদ অধিনায়কত্বে পাকিস্তানের অবস্থা:

শান মাসুদ অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের সময় পাকিস্তানের সূচনাটাই ছিল খুব কঠিন। অস্ট্রেলিয়া সফরে ৩-০ ব্যবধানে সিরিজে হেরে গিয়ে শুরু হয় যাত্রা। তারপর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজে হেরে যায় পাকিস্তান। এটাই ছিল বাংলাদেশের সামনে পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজে হার। পরে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে জয়লাভ ছিল তাঁর নেতৃত্বের একটি উল্লেখযোগ্য সাফল্য। শান মাসুদ মোট সাতটি টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়ে পাকিস্তান মাত্র একটিতে জয় পেয়েছে। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রে টেবিলের তলানিতে শেষ করেছে তারা। যদিও ব্যাট হাতে শান মাসুদের পারফরম্যান্স বেশ ভালই ছিল। 

আরো পড়ুন: কেউ ভাবতেও পারেননি! অভিষেকেই কেন এমনটা হল বৈভবের সাথে?

বাবরকে নিয়ে কী বললেন আকিব জাভেদ?

আকিব জাভেদ বলেন, “ব্যক্তিগত পারফরম্যান্স শানের ভালো ছিল। তবে অধিনায়ক হিসেবে প্রত্যাশিত করতে ব্যর্থ তিনি। তাই এমন একজনকে নেতা হিসেবে আমরা চেয়েছি, যিনি আরও কার্যকরভাবে দলকে পরিচালনা করতে পারবেন।”

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড ফের ভরসা রেখেছে বাবর আজমের ওপর। তবে গত কয়েক বছরে বাবরের ব্যাটিং ধারাবাহিকতা সব ফরম্যাটেই খুব একটা আশানুরূপ নয়। কিন্তু বাবরের পূর্বে অধিনায়কত্বের পরিসংখ্যান ভালই ইতিবাচক। তাই তাঁকে ফের অধিনায়ক করা হলো।

আরো পড়ুন: ভারতের প্রতি খারাপ আচরন করা এই ক্রিকেটারের ‘দ্য হান্ড্রেড’-এ খেলা অনিশ্চিত! সমস্যায় পড়লেন কাব্য মারান!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে