CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

ভারতের প্রতি খারাপ আচরন করা এই ক্রিকেটারের ‘দ্য হান্ড্রেড’-এ খেলা অনিশ্চিত! সমস্যায় পড়লেন কাব্য মারান!

নতুন জটিলতা পাক রহস্য স্পিনার আবরার আহমেদকে কেন্দ্র করে। জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। আবার, সানরাইজার্স লিডসের হয়ে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ খেলার চুক্তি। তাই এখন দু' দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে আবরার একটিকে বেছে নেওয়ার এই কঠিন পরিস্থিতির কবলে পড়েছেন। কী করবেন তিনি?

Abrar-Ahmed-Kavya-Maran-team
Abrar-Ahmed-Kavya-Maran-team

নতুন জটিলতা পাক রহস্য স্পিনার আবরার আহমেদ-কে কেন্দ্র করে। জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। আবার, সানরাইজার্স লিডস-এর হয়ে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ খেলার চুক্তি। তাই এখন দু' দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে আবরার একটিকে বেছে নেওয়ার এই কঠিন পরিস্থিতির কবলে পড়েছেন।

শান মাসুদের নেতৃত্বে টেস্ট দলেই কি খেলবেন আবরার?

সম্প্রতি আবরারকে সানরাইজার্স লিডস দলে নিয়েছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকায়। এই দলের মালিক হলেন সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারান। যদিও পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ একই সময়ে আয়োজিত হবে। নির্বাচকেরা মনে করছেন, শান মাসুদের নেতৃত্বে টেস্ট দলে পাকিস্তান দলের নিয়মিত সদস্য হিসেবে আবরারের জায়গা প্রায় নিশ্চিত। 

জাতীয় দলে ও ইংল্যান্ডের লিগে একসঙ্গে অংশগ্রহণ অসম্ভব!

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্রের খবর, বর্তমানে বড় ধরনের দ্বিধায় রয়েছেন আবরার এবং তাঁর এজেন্ট। কারণ,২১ জুলাই শুরু হবে ‘দ্য হান্ড্রেড’। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ২৫ জুলাই শুরু হবে। ফলস্বরূপ, জাতীয় দলে তিনি ডাক পেলে, একই সাথে ইংল্যান্ডের লিগে অংশগ্রহণ প্রায় অসম্ভব।

আরো পড়ুন: ভারতের মাটিতে এই প্রথমবার! শুরু হতে চলেছে 'আইপিএল ২.o'?

পিসিবির এনওসি কি পাবেন আবরার?

‘দ্য হান্ড্রেড’-এ খেলতে হলে আবরারের পিসিবির এনওসি দরকার। যদিও পিসিবি জাতীয় দলের স্বার্থে তাঁকে অনুমতি দেবে কিনা, তাসেই নিয়ে কোনো নিশ্চয়তা নেই। এক্ষেত্রে বোর্ডের অবস্থান, সর্বোচ্চ অগ্রাধিকার হল দেশের হয়ে খেলা।

আবরারকে দলে নিতে সমালোচনায় পড়েন কাব্য মারান:

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড চাইছে, প্রতিযোগিতায় অংশ নিন আবরার। সূত্রের মতে, পিসিবিকে ইসিবি মনে করিয়ে দিয়েছে, ভারতীয় মালিকানাধীন দল হয়েও আবরারকে দলে নেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স লিডস। ওই সময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন কাব্য মারান। তাই টুর্নামেন্টে আবরারের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। যদিও এখন নিজে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন আবরার। দুই বোর্ডের আলোচনায় কী সিদ্ধান্ত হয়, সেই অপেক্ষায় রয়েছেন।

আরো পড়ুন: ইতিহাস গড়লেন লাহিরু উদারা! কিন্তু ভারতের যশস্বী জয়সওয়ালের রেকর্ড ভাঙতে পারলেন কি উদারা?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে