CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

ভারতের মাটিতে এই প্রথমবার! শুরু হতে চলেছে 'আইপিএল ২.o'?

ক্রিকেটপ্রেমীদের জন্য রইল বিরাট সুখবর। ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা, বিগ ব্যাশ লিগের একটি ম্যাচ। এই প্রথমবার একটি ম্যাচ ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১২শে ডিসেম্বর চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত হবে নতুন সিজনের উদ্বোধনী ম্যাচ। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে এই ঐতিহাসিক ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন। তাহলে কি সত্যি বিগব্যাস লিগের একটি ম্যাচ হবে ভারতের মাটিতে?

Big Bash League in India
Big Bash League in India

ক্রিকেটপ্রেমীদের জন্য রইল বিরাট সুখবর। ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা, বিগ ব্যাশ লিগের একটি ম্যাচ। এই প্রথমবার একটি ম্যাচ ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১২শে ডিসেম্বর চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত হবে নতুন সিজনের উদ্বোধনী ম্যাচ। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে এই ঐতিহাসিক ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন। 

'আইপিএল ২.o' অর্থাৎ বিগ ব্যাসের ম্যাচ আয়োজন নিয়ে চূড়ান্ত চুক্তি বাকি!

অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে মেলবোর্ন রেনেগেডসপার্থ স্কর্চার্সের। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা বিসিসিআইয়ের মধ্যে এই ম্যাচ আয়োজনের নিয়ে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়া এখনও বাকি।

অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ট্রেলিয়া সফরে থাকবেন আগামী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত। ওই সফরেই তাঁর হাত ধরে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রীড়া সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচনের জন্য এই ঐতিহাসিক উদ্যোগের কথা ঘোষণা হতে পারে।

বিসিসিআই আর তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের:

এই পরিকল্পনা বাস্তবায়ন করতে কয়েক মাস ধরেই ক্রিকেট অস্ট্রেলিয়া কাজ করছে। এই বছরের ফেব্রুয়ারিতে ভারতে এসে সংস্থার দুই শীর্ষ আধিকারিক সম্ভাব্য আয়োজন নিয়ে বৈঠক করেন। পরে চেন্নাইয়ে গিয়ে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল স্টেডিয়ামের পরিকাঠামো খতিয়ে দেখেন ও বৈঠক করেন বিসিসিআই আর তামিলনাড়ু ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে।

আরো পড়ুন: ইতিহাস গড়লেন লাহিরু উদারা! কিন্তু ভারতের যশস্বী জয়সওয়ালের রেকর্ড ভাঙতে পারলেন কি উদারা?

শুধুমাত্র উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে ভারতে:

জানা গেছে, এই প্রস্তাবে বিসিসিআই ও তামিলনাড়ু ক্রিকেট সংস্থা  ইতিবাচক সাড়া দিয়েছে। প্রথম দিকে ভারতে একাধিক বিগ ব্যাশ লিগের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে সূচির জটিলতার জন্য ভারতে শুধুমাত্র উদ্বোধনী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই ম্যাচে মেলবোর্ন রেনেগেডস স্বাগতিক দলের ভূমিকায় থাকবে। যদিও কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে এখনও। অস্ট্রেলিয়া থেকে চেন্নাইয়ে সরাসরি বিমান পরিষেবা নেই। তাই দীর্ঘ সময় ভ্রমণ করতে হবে দুই দলকেই। তাছাড়া ডিসেম্বরে উত্তর-পূর্ব মৌসুমি বৃষ্টির জন্য আয়োজকদের উদ্বেগের কারণ চেন্নাইয়ের আবহাওয়া। ম্যাচটি দিনে হবে নাকি রাতে,  সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়।

আরো পড়ুন: 'কাঙাল' অবস্থা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর পথে হাঁটছে USA ক্রিকেট, আদালতের ঐতিহাসিক রায়ে মিলল বড় স্বস্তি!

ট্যাগ:IndiaAustralia

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে