CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

ইতিহাস গড়লেন লাহিরু উদারা! কিন্তু ভারতের যশস্বী জয়সওয়ালের রেকর্ড ভাঙতে পারলেন কি উদারা?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগার নর্থ সাউন্ডে চলা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ওপেনার লাহিরু উদারা এবার ইতিহাস গড়লেন। দুর্দান্ত ব্যাটিং করে এই ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটার ২৪৮ বলে ১৮৮ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ২১টি চার ও ৫টি বিশাল ছক্কা। এই পাঁচ ছক্কার জন্যই শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে তিনি নতুন নজির গড়েছেন। কেমন ছিল এদিনের ম্যাচ?

Lahiru Udara record-1
Lahiru Udara record-1

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগার নর্থ সাউন্ডে চলা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ওপেনার লাহিরু উদারা এবার ইতিহাস গড়লেন। দুর্দান্ত ব্যাটিং করে এই ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটার ২৪৮ বলে ১৮৮ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ২১টি চার ও ৫টি বিশাল ছক্কা। এই পাঁচ ছক্কার জন্যই শ্রীলঙ্কা-র ক্রিকেট ইতিহাসে তিনি নতুন নজির গড়েছেন। 

কিংবদন্তি সনৎ জয়সূর্যের রেকর্ড ভাঙলেন উদারা!

৩২ বছর বয়সি উদারা মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারা শ্রীলঙ্কান ওপেনার হওয়ার নজির গড়েছেন। ইতিপূর্বে এই রেকর্ড গড়েছিলেন কিংবদন্তি সনৎ জয়সূর্যের। জয়সূর্য তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে এক ইনিংসে সর্বাধিক চারটি ছক্কা মারেন, তাও দু'বার। ওদিকে সেই রেকর্ড ভেঙে উদারা নতুন ইতিহাস লিখলেন।

বিশ্বরেকর্ড যদিও যশস্বী জয়সওয়ালের নামেই!

যদিও বিশ্বরেকর্ডের দিক থেকে তা এখনও ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল-এর নামেই। ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি রাজকোট টেস্টে অপরাজিত ২১৪ রানের ইনিংসে ১২টি ছক্কা মেরে এক ইনিংসে ওপেনার হিসেবে সর্বাধিক ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়েন। তাছাড়াও টেস্টের এক ইনিংসে অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেন ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ১১টি করে ছক্কা হাঁকিয়েছেন।

আরো পড়ুন: 'কাঙাল' অবস্থা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর পথে হাঁটছে USA ক্রিকেট, আদালতের ঐতিহাসিক রায়ে মিলল বড় স্বস্তি!

আরোও এক নতুন রেকর্ড নিজের নামে করলেন উদারা:

শুধুমাত্র ছক্কার রেকর্ড গড়েই ক্ষান্ত হননি, আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েছেন উদারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি টেস্টে শ্রীলঙ্কার কোনও ওপেনারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও নিজের নামে করে নিলেন। ইতিপূর্বে ২০১৫ সালে দিমুথ করুণারত্নে গল টেস্টে ১৮৬ রান করেন। ১৮৮ রান করে উদারা সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন।

আগামী দিনে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে বড় ভরসা হতে পারেন উদারা:

যদিও ২০০ রানের মাইলস্টোন স্পর্শ করার আগেই আউট হয়ে যান তিনি। তবুও শ্রীলঙ্কার ইনিংসের ভিত গড়ে দিয়েছে তাঁর ১৮৮ রানের দারুন ইনিংস। মাত্র তৃতীয় টেস্টেই এমন দারুন পারফরম্যান্স করে লাহিরু উদারা প্রমাণ করে দিলেন, আগামী দিনে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে তিনিই হয়ে উঠতে পারেন অন্যতম বড় ভরসা।

আরো পড়ুন: ‘ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম কালো দিন’— আচমকাই ক্ষোভে ফেটে পড়লেন সুনীল গাভাস্কার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে