CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%
নিউজ

‘ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম কালো দিন’— আচমকাই ক্ষোভে ফেটে পড়লেন সুনীল গাভাস্কার!

টি-২০ সিরিজে আয়ারল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হেরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার সমালোচনায় মুখর হলেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তিনি মনে করেন, এই হার মানে শুধু একটি সিরিজে পরাজয় নয়, এটি ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম হতাশাজনক অধ্যায়। কেন একথা বললেন তিনি?

Sunil Gavaskar angry
Sunil Gavaskar angry

টি-২০ সিরিজে আয়ারল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হেরে যাওয়ার পর টিম ইন্ডিয়া-র সমালোচনায় মুখর হলেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তিনি মনে করেন, এই হার মানে শুধু একটি সিরিজে পরাজয় নয়, এটি ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম হতাশাজনক অধ্যায়।

সুনীল গাভাস্কার শ্রেয়স আইয়ারদের নিয়ে কী বললেন?

স্পোর্টস্টার-এ নিজের কলামে গাভাস্কার লেখেন, "ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ২৮ জুন, রবিবার দিনটি অন্যতম খারাপ একটি দিন হিসেবেই মনে রাখা হবে। একটি ম্যাচে হেরে যাওয়া আর একটি সিরিজে হেরে যাওয়া, দুইয়ের মধ্যে বিরাট পার্থক্য আছে। বিশেষত প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ডের মতো কোনো দল। এর আগেও ভারতীয় ক্রিকেটে বহু হতাশার মুহূর্ত এসেছে, কিছু কিছু আমি নিজেও দেখেছি। তবে আয়ারল্যান্ডের কাছে সিরিজে হেরে যাওয়া ইতিহাসের অবশ্যই অন্যতম বড় ধাক্কা।"

গাভাস্কার আরও বলেন, আয়ারল্যান্ড যদি অসাধারণ ক্রিকেট খেলেই জিতে যেত, তবে এই পরাজয় হয়তো এত কষ্ট দিত না। কিন্তু তিনি মনে করেন, ভারতের হারের মূল কারণ হল, অতিরিক্ত আত্মবিশ্বাস আর হালকা মানসিকতা।

গাভাস্কার লেখেন, "আয়ারল্যান্ডের অসাধারণ ক্রিকেট খেলার জন্য হারেনি ভারত। এই হেরে যাওয়ার আসল কারণ, টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের অতিরিক্ত আত্মবিশ্বাস আর ম্যাচকে খুব সহজভাবে নেওয়ার প্রবণতা।"

আরো পড়ুন: মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা হয়ে গেল, ইতিহাস গড়ার পথে বৃন্দা রাঠি!

১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে কী ঘটেছিল?

এই প্রসঙ্গে ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালের ব্যাপারও তিনি টেনে আনেন। গাভাস্কারের মতে, সেবার শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ যেমন ভারতের বিপক্ষে অতি আত্মবিশ্বাসের খেসারত দেয়, একই ভুল করল ভারতীয় দলও।

প্রসঙ্গত, বেলফাস্টে আয়োজিত দুই ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচে ৩৪ রানে ভারত দ্বিতীয় ম্যাচে মাত্র ১ রানে হেরে গিয়ে4 ০-২ ব্যবধানে সিরিজ হাতছাড়া করে। গাভাস্কার মনে করেন, ক্রিকেটের সবচেয়ে বড় শিক্ষা হল, ম্যাচের পরিস্থিতি বুঝে নিয়ে ব্যাটিং করা। তবে ভারতীয় ব্যাটাররা বেশিরভাগই তাঁদের স্বাভাবিক আক্রমণাত্মক ভাবমূর্তি ধরে রাখতে চেষ্টা করেছেন। যার কারনে আয়ারল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ের মুখে একটার পর একটা উইকেট হারিয়ে বিরাট মূল্য দিতে হল ভারতকে।

আরো পড়ুন: আর ঋতুরাজ নয়, ২০২৭ মরশুমের আইপিএলে চেন্নাইয়ের ক্যাপ্টেন হচ্ছেন হার্দিক?

ট্যাগ:India

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে