CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%
নিউজ

আর ঋতুরাজ নয়, ২০২৭ মরশুমের আইপিএলে চেন্নাইয়ের ক্যাপ্টেন হচ্ছেন হার্দিক?

আইপিএলের ট্রেড উইন্ডো কিংবা নিলামের কথা উঠলেই, যার কথা সবার আগে মাথায় আসে তিনি হলেন হার্দিক পাণ্ডেয়া। তার ব্যতিক্রম হলোনা এবারেও। নানান মহলে জোর জল্পনা চলছে, মুম্বই ইন্ডিয়ান্স আসন্ন মরশুমের আগে নাকি হার্দিক পাণ্ডেয়াকে ছেড়ে দিতে চাইছে। একইসঙ্গে হার্দিককে দলে টানার জন্য আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।

Hardik Pandya could replace Ruturaj Gaikwad in CSK
Hardik Pandya could replace Ruturaj Gaikwad in CSK

সম্প্রতি একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাতটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি হার্দিককে দলে টানার দৌড়ে রয়েছে। তারই মধ্যে চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্সের নাম সবার আগে উঠে এসেছে। কিন্ত এই জল্পনার মাঝে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথ।

কী জানালেন কাশী বিশ্বনাথ?

একটি সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথ জানান, “এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম আলোচনা করা হয়নি। আগের আই পি এল সিজনে পারফরমেন্সের পর্যালোচনা করে তবে সিদ্ধান্ত নেয়া হবে এরপর মেজর লিক ক্রিকেট শেষ হলে দল গঠন নিয়ে পুরো সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মেজর লিগ ক্রিকেট নিয়ে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি কর্তারা!

প্রসঙ্গত, ২০২৬ সালের ১৮ জুলাই পর্যন্ত চলবে মেজর লিগ ক্রিকেট। সেখানে অংশ নিচ্ছে চেন্নাই সুপার কিংসের সহযোগী দল টেক্সাস সুপার কিংস। ফলে এখন সেই প্রতিযোগিতা নিয়েই ফ্র্যাঞ্চাইজি কর্তারা ব্যস্ত।

হার্দিক পান্ডেয়াকে দলে নিতে চায় বেশ কয়েকটি আইপিএল দল:

অন্যদিকে, এক প্রতিবেদনে জানানো যে, সানরাইজ়ার্স হায়দরাবাদ আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়া হার্দিক পান্ডেয়াকে দলে নিতে ইচ্ছে প্রকাশ করেছে প্রায় সব আইপিএল দলগুলি। 

আরো পড়ুন: টিম ইন্ডিয়া এবার কাঁপাবে রাহুল দ্রাবিড় ২.০? ব্যাট হাতে বাবার হুবহু ছায়া দেখল গোটা ক্রিকেট বিশ্ব!

সিএসকের সম্ভাব্য অধিনায়ক হতে পারেন হার্দিক?

চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে মহেন্দ্র সিং ধোনি সরে আসার পর আগের মতো আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনি দল। ২০২৫ সালে দশম স্থানে আইপিএল অভিযান শেষ করে দলটি। সেই জন্যই এবার দলের অধিনায়ক অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্ব এবং ব্যক্তিগত ফর্ম—দুই'ই প্রশ্নের মুখে। সেই জন্যই আগামীতে অধিনায়কত্বে পরিবর্তন করা হলে হার্দিক হতে পারেন বিকল্প। ক্রিকেট মহলে এখন সেই নিয়েই আলোচনা চলছে। যদিও এখনও এই ব্যাপারে কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সিএসকের তরফে।

আরো পড়ুন: পাকিস্তান ও সৌদি আরব এবার একসাথে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়তে বড় সিদ্ধান্ত নিতে চলেছে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে