CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

পাকিস্তান ও সৌদি আরব এবার একসাথে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়তে বড় সিদ্ধান্ত নিতে চলেছে!

ক্রিকেটের প্রসার ও আন্তর্জাতিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ পাকিস্তান এবং সৌদি আরবের। জেড্ডায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সৌদি আরব ক্রিকেট ফেডারেশন যৌথ উদ্যোগে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলতে কৌশলগত চুক্তি স্বাক্ষর করল। কী রয়েছে এই চুক্তিতে?

Pakistan to build Cricket Stadium with Saudi Arabia
Pakistan to build Cricket Stadium with Saudi Arabia

ক্রিকেটের প্রসার ও আন্তর্জাতিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ পাকিস্তান এবং সৌদি আরবের। জেড্ডায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সৌদি আরব ক্রিকেট ফেডারেশন যৌথ উদ্যোগে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলতে কৌশলগত চুক্তি স্বাক্ষর করল।

কী জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি ও সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের প্রধান সৌদ বিন মিশাল বিন মোহাম্মদ আল সৌদ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইতিহাসে এই প্রথমবার পিসিবি আর সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের মধ্যে জেড্ডায় একটি অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার লক্ষ্যে কৌশলগত চুক্তি সম্পন্ন করেছে।

কী কী সুবিধা থাকবে নতুন স্টেডিয়ামে?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নতুন স্টেডিয়ামটি নির্মিত হবে। সেখানে যেমন থাকবে বিশ্বমানের অবকাঠামো, থাকবে আধুনিক প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা আর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য উপযুক্ত সব রকমের ব্যবস্থা। চুক্তি অনুসারে, স্টেডিয়াম নির্মাণের সঙ্গে সঙ্গে অবকাঠামো উন্নয়ন, স্টেডিয়ামের নকশা তৈরি, প্রযুক্তিগত সহযোগিতা পরিচালনা ব্যবস্থা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দুই সংস্থা।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়ালেন এবি ডি ভিলিয়ার্সও!

পিসিবি জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে আগামী দিনে সৌদি আরব বৈশ্বিক টুর্নামেন্ট, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সহ বড় ক্রীড়া ইভেন্ট আয়োজন করতে পারবে। পাশাপাশি এটি সৌদি আরবের উচ্চাভিলাষী ভিশন ২০৩০ কর্মসূচি বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কী জানালেন পিসিবি'র চেয়ারম্যান মহসিন নকভি:

পিসিবি'র চেয়ারম্যান মহসিন নকভি জানান, "সৌদি আরবে ক্রিকেটের বিকাশে এই প্রকল্প এক ঐতিহাসিক মাইলফলক। দুই দেশের ক্রিকেট সম্প্রদায়কে এই অংশীদারিত্ব আরও কাছাকাছি নিয়ে আসবে। আগামী দিনের জন্য স্থায়ী উত্তরাধিকার তৈরি করবে এই প্রকল্প।" এদিকে, সৌদি সফরে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সৌদের সঙ্গে মহসিন নকভি বৈঠক করেন। রিয়াদের ইউনিফায়েড সিকিউরিটি অপারেশনস সেন্টার পরিদর্শনও করেন নকভি।

আরো পড়ুন: এই ক্রিকেটার কলকাতায় এলেই হোটেলে যেতেন এক বাঙালি অভিনেত্রী! সব কেচ্ছা জানাজানি হতেই ঘটে বিরাট কান্ড!

ট্যাগ:PakistanSaudi Arabia

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে